ত্ৰসবাসযোগ্য শ্বহ আমাদের এই পৃথেখী এ পর্যন্ত আল্লাহ্ তায়ালা মানুষের নিজ সত্তা নিয়ে আলোচনা করলেন। অতপর যে পৃথিবীকে তিনি মানুষের জন্যে সৃষ্টি করেছেন, যে পৃথিবীকে মানুষের অনুগত করেছেন এবং যে পৃথিবীর উদরে মানুষের যাবতীয় জীবনোপকরণ নিহিত রেখেছেন, তার সম্পর্কে আলোচনা করছেন। তিনি বলেন, ‘তিনি সেই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের জন্যে পৃথিবীকে বশীভূত ও বিনীত করেছেন। অতএব তোমরা তার সকল প্রান্তে চলাফেরা করো এবং তার জীবিকা আহরণ করো। তোমাদেরকে তার কাছেই,সমবেত হতে হবে।' মানুষ স্মরণাতীত কাল থেকে পৃথিবী পৃষ্ঠে বসবাস করে আসছে। অনায়াসে ও অবাধে তার ওপর জীবন যাপন ও চলাফেরা করছে। তার পানি, মাটি, বাতাস, খনিজ দ্রব্য, রকমারি শক্তি ও জীবিকা উপভোগ করছে। এই গতানুগতিক জীবন ধারায় মানুষ আল্লাহর এই অনুগ্রহের কথা বেমালুম ভুলে যায় যে, তিনিই পৃথিবীকে এমন বিনীত, অনুগত ও বাসযোগ্য করে দিয়েছেন। কোরআন এ অভাবনীয় নেয়ামতটির কথা মানুষকে স্মরণ করিয়ে দেয়। এ সম্পর্কে তার ভেতরে গভীর অন্তর্দৃষ্টি ও সচেতনতা সৃষ্টি করে এবং তা এমন ভাষায় করে যে, প্রত্যেক ব্যক্তি ও প্রত্যেক প্রজন্ম এই অনুগত পৃথিবী সম্পৰ্কে প্রাথমিক জ্ঞান লাভ করে। আর কোরআনে কথিত অনুগত পৃথিবী বলতে কোরআনের তৎকালীন শ্রোতারা বুঝতো এই ভূমন্ডল যে, যার ওপর পায়ে হেঁটে, জন্তু জানোয়ারের পিঠে সওয়ার হয়ে, সমুদ্র বিহারী নৌকা ও জাহাজে আরোহণ করে যদৃচ্ছা চলাচল ও যাতায়াত করা যায়। যার ওপর কৃষিকার্য করা, ফসলের বীজ বোনা ও ফসল কাটা যায়। আর বৃক্ষলতা ও ফসল উৎপাদনের যোগ্য পানি, মাটি ও বাতাসে সমৃদ্ধ জীবন যাপন করা যায়। পৃথিবী সংক্রান্ত এই সংক্ষিপ্ত ধ্যান-ধারণার যে বিশদ ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান দিয়ে থাকে তা কোরআনের বক্তব্যেরই যুক্তিসংগত সম্প্রসারিত রূপ। পবিত্র কোরআনে পৃথিবীকে ‘যালূল’ (অনুগত বা বশীভূত) শব্দ দ্বারা বিশেষিত করা হয়েছে। আনুগত্য বা বশীভূত হওয়া বা পোষ মানার এই গুণটি সাধারণত জস্তু জানোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য । এই গুণটি স্বয়ং পৃথিবীর ওপরও প্রযোজ্য । আমরা যে পৃথিবীকে দেখি, একই জায়গায় স্থির ও নিস্তব্ধ হয়ে আছে বিজ্ঞানের দৃষ্টিতে আসলে তা একটা চলমান, শুধু চলমান নয় সবেগে ধাবমান এক জস্তু । আবার একই সাথে সে বিনয়াবনত এবং অনুগতও । সে তার আরোহীকে পিঠ থেকে নাড়া দিয়ে ফেলে দেয়না বা পোষমানা জন্তুর মত অস্থির করে তোলে না। আরোহীরা পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তার পিঠে চড়ে ভ্রমণ করতে থাকে। এই জন্তুটি শুধু অনুগতই নয় বরং দুধেলও। তার পেট থেকে আমরা যাবতীয় খাদ্য সম্ভার লাভ করে থাকি। এই যানবাহনটি, যার ওপর দিয়ে আমরা ভ্রমণ করি, নিজের চার পাশেই ঘন্টায় এক হাজার মাইল বেগে ঘুরছে। তাছাড়া সূর্যের চারপাশেও সে প্রায় ৬৫ হাজার মাইল বেগে চক্কর দিচ্ছে। তারপর পৃথিবী, সূর্য ও গোটা সৌরজগত একত্রে ২০ হাজার মাইল বেগে ছুটে চলেছে। এতসব ঘোরাঘুরি ও ছুটোছুটির ভেতরে মানুষ তার পিঠের ওপর নিরাপদে, নিশ্চিন্তে নিরুপদ্রববে বসে আছে। কোথাও ছিটকে পড়ছে না, তার হাড়গোড় মাথা মগয কিছুই ভাংছে না। পৃথিবীর পতিরূ প্রভাব পৃথিবীতে যে তিনটে গতির কথা উল্লেখ করলাম, তার গভীর উদ্দেশ্য ও যৌক্তিকতা রয়েছে। মানুষের জীবনে এর দুটো গতির প্রভাব আমরা জানতে পেরেছি । শুধু মানুষের জীবনে নয় বরং www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।