পার্থিব জীবনের ক্লেদমুক্ত এক জগতে প্রবেশ করে চিরস্থায়ী জীবন যাপনের প্রস্তুতি নিতে পারে। আর মানব মনের সবচেয়ে সুখময় মুহূর্তটি আসে তখনি, যখন সে বিশ্বজগতে বিরাজিত আল্লাহর সৃষ্টির সৌন্দর্য সুষমাকে উপভোগ ও উপলব্ধি করতে সক্ষম হয়। কেননা ওটাই সেই দুর্লভ ও বিরল মুহূর্ত, যখন তার ভেতরে স্বয়ং আল্লাহর সৌন্দর্যকে উপলব্ধি করার ক্ষমতা ও প্রস্তুতি জন্মে। এখানে পবিত্র কোরআনের অকাট্য উক্তি থেকে জানা যাচ্ছে যে, যে প্রদীপমালা দ্বারা আল্লাহ তায়ালা সর্বনিন্ন আকাশকে সুসজ্জিত করেছেন, সে সব প্রদীপমালার তথা নক্ষত্রমালার আরো একটা দায়িত্ব আছে। সেটি হচ্ছে, ‘ওগুলোকে আমি শয়তানদের বিতাড়নের হাতিয়ার বানিয়েছি ৷' আমি এই তাফসীর গ্রন্থে একটি নীতি অবলম্বন করে এসেছি যে, আল্লাহ তায়ালা যেসব অদৃশ্য বিষয়ের আংশিক তথ্য আমাদের কাছে ব্যক্ত করে থাকেন, তার অতিরিক্ত কিছুই বলার আমি চেষ্টা করবো না এবং কোরআন তার সুস্পষ্ট বক্তব্যে যতোটুকু বলে, আমরা ঠিক ততটুকু নিয়েই ক্ষান্ত থাকবো, তার চেয়ে একবিন্দুও সামনে এগুবো না । কেননা কোরআনের বক্তব্য বিষয় প্রমাণিত করতে আসলে সেটুকুই যথেষ্ট । অতিরিক্ত কিছুর কোনো প্রয়োজন নেই । যেমন ধরুন, শয়তান নামে আল্লাহর একশ্রেণীর সৃষ্টি যে আছে সে কথা আমরা বিশ্বাস করি। কোরআনে শয়তানের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আমার এই তাফসীরেও ইতিপূর্বে সে সম্পর্কে কিছু বিবরণ দিয়েছি । আমরা তার চেয়ে বেশী কোনো তথ্য দেবো না । আমরা এ কথায়ও বিশ্বাস করি যে, আল্লাহ তায়ালা এই নক্ষত্রমন্ডলী দ্বারা আকাশকে সুশোভিত করা ছাড়াও শয়তানকে তাড়ানোর কাজও সম্পন্ন করে থাকেন। অন্য সূরায় বর্ণিত হয়েছে যে, উন্ধাপিন্ডের আকারে নক্ষত্রগুলোর অংশ বিশেষ দ্বারা এই কাজটি সম্পন্ন হয়ে থাকে। ‘প্রত্যেক দুর্বৃত্ত শয়তানের কবল থেকে রক্ষার জন্যে । তবে যে কেউ পশ্চদ্ধাবন করবে, একটি জ্বলন্ত উন্কা তার পিছু নেবে ৷' ‘ তারকা-পুত্রে্বর কাজ বাকী রইলো কিভাবে ও কেমন আকৃতি নিয়ে এই নক্ষত্র শয়তানকে তাড়া করে-সে কথা, এ ব্যাপারে আল্লাহ তায়ালা আমাদেরকে কিছুই জানাননি । আর এটা জানবার জন্যে আমাদের কাছে অন্য কোনো উৎসও নেই । সুতরাং আমাদের শুধু এটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে এবং এর বাস্তবতায় বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের কাছ থেকে আল্লাহর কাম্যও এটাই ৷ আল্লাহ তায়ালা যদি বুঝতেন যে, আরো সঠিক তথ্য জানায় উপকারিতা আছে, তাহলে তিনি তা অবশ্যই আমাদের জানাতেন ৷ আল্লাহ তায়ালা যা জানানো ভালো মনে করেননি, তা আমাদের জানতে চেষ্টা করার কি দরকার? বস্তুত শয়তানকে বিতাড়নের আদেশটিও তিনি দিয়েছেন এ ধরনের নিম্প্রয়োজন তথ্য সংগ্রহ থেকে নিবৃত্ত রাখার জন্যে । এরপর শয়তানদের জন্যে আল্লাহ তায়ালা আর কি কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন তার বিবরণ দিচ্ছেন, ‘আমি তাদের জন্যে ভবলন্ত আগুনের শাস্তি প্রস্তুত করে রেখেছি’ । অতএব এই শয়তানদের জন্যে পৃথিবীতে নক্ষত্র ছুঁড়ে মেরে বিতাড়ন এবং আখেরাতে আগুনে দগ্ধ হওয়ার শাস্তি নির্ধারিত রয়েছে। আল্লাহ তায়ালা শয়তানদের জন্যে দুনিয়া ও আখেরাতে যে শাস্তি নির্ধারিত রেখেছেন, তার উল্লেখের প্রাসংগিকতা কি, এ প্রশ্ন এখানে স্বভাবতই ওঠে। এর প্ৰাসংগিকতা প্রথমত এই যে, আকাশেই প্রদীপমালার উল্লেখ প্রসংগে শয়তানের উল্লেখ করা হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।