যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত ব্যাপারটা বিনা চেষ্টায় কিছু অর্জন এবং বিনা উদ্দেশ্যে কোনো আয়োজন নয়। এ হচ্ছে শুধুমাত্র আন্পাহর জানা ও অন্যদের অজানা তথ্য প্রকাশ করা, মানুষ পৃথিবীতে কি আচরণ করে এবং তারা কি প্রতিদান পায় সে সম্পর্কে । ‘যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে কে বেশী সৎকৰ্মশীল ৷’ মন মগযে এই সত্যটি প্রতিষ্ঠিত হলে মানুষ সদা সতর্ক থাকে, সচেতন ও ছোট বড় যাবতীয় গুনাহ সম্পর্কে সাবধান হয় এবং মনের গোপন ইচ্ছা ও প্রকাশ্য কাজ কর্ম সম্পর্কে হুশিয়ার হয় । এটা তার ভেতরে কোনো শৈথিল্য উদাসীনতা যেমন থাকতে দেয় না, তেমনি তাকে নিশ্চিত মনে বসেও থাকতে দেয় না। এ জন্যেই বলা হয়েছে, ‘তিনি মহাপরাক্রান্ত, ক্ষমাশীল !' যে ব্যক্তির মন আল্লাহর ভয়ে সন্ত্রস্ত এবং আল্লাহর সম্মানে সচেতন, তার হৃদয়ে এ আয়াতংশ নিশ্চিন্ততা এনে দেয়। কেননা আল্লাহ তায়ালা পরাক্রান্ত ও বিজয়ী । সেই সাথে তিনি ক্ষমাশীল এবং দয়াশীলও ৷ মন যখন সচেতনভাবে একথা বুঝবে যে, সে এই জগতে কেবল পরীক্ষা দিতেই এসেছে, তখন সে সতর্কও সংযত হবে। তখন সে আল্লাহর ক্ষমা ও দয়া আশা করতে পারে এবং নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারে। ইসলাম মানুষের মনে যে সত্য ধারণা প্রতিষ্ঠিত করে তা এই যে, আল্লাহ তায়ালা মানুষকে দূরে তাড়িয়ে দেন না, ব্যক্তির আযাব হোক তাও তিনি চাননা বরং শুধু এটুকু চান যে, তার জীবনের উদ্দেশ্য সফল করার জন্যে অন্তত সে সজাগ ও সচেষ্ট হোক এবং তার বাস্তবতার পর্যায় পর্যন্ত উন্নীত হোক এবং আল্লাহ তায়ালা যে উদ্দেশ্যে তাকে রূহ দিয়ে অন্যান্য সৃষ্টির ওপর অগ্রাধিকার দিয়ে সম্মানিত করেছেন তা সে বাস্তবায়িত করুক । এটুকু লক্ষ্য অর্জিত হলে আর তেমন সমস্যা থাকেনা । কারণ এর পরে অঢেল অনুগ্রহ, অনুকম্পা, বিপুল মহানুভবতা এবং প্রচুর ক্ষমার ব্যবস্থা রয়েছে। অতপর এই সত্যকে যে সমগ্র বিশ্ব জগতের সাথে সম্পৃক্ত করে সেই সাথে আখেরাতের প্রতিদানকেও তার সাথে সম্পৃক্ত করে। জীবন ও মৃত্যু দ্বারা পরীক্ষিত হবার পরই সে এ কাজ করে। বিস্ময়কর এ সাত আসমান এই আয়াতসমূহের বক্তব্য হুবহু প্রথম আয়াতেরই ব্যাখ্যাস্বরূপ এবং সার্বভৌমত্ব, নিরংকুশ কর্তৃত্ব ও রাজত্ব্েরেই বৈশিষ্ট্য । শুধু তাই নয়, দ্বিতীয় আয়াতে পরীক্ষার জন্যে ও প্রতিদানের জন্যে জীবন ও মৃত্যুর সৃষ্টি সম্পর্কে যে বক্তব্য রয়েছে, এ আয়াতগুলো তার প্রতিও সমর্থন ব্যক্ত করে। এ আয়াতে যে সাত স্তর আকাশসমূহের কথা বলা হয়েছে, তা কি জিনিস নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আকাশ বা মহাশূন্য সংক্রান্ত মতবাদসমূহের ওপর নির্ভর করে এ সম্পর্কে কিছু বলা চলে না। কারণ এসব মতবাদ সবসময় পরিবর্তনশীল ও সংশোধন সাপেক্ষ । তাছাড়া মহাশূন্য সংক্রান্ত তথ্যান্েষণের উপায়-উপকরণও নতুন নতুন রূপে আত্মপ্রকাশ করছে। তাই এসব সংশোধনযোগ্য ও রদবদলযোগ্য তথ্যের সাথে আলোচ্য আয়াতের ব্যাখ্যাকে সংশ্লিষ্ট করা যায় না। আসাদের শুধু এতটুকু জানাই যথেষ্ট হবে যে, সাতটি আকাশ আছে এবং সেগুলো স্তরে স্তরে সাজানো অর্থাৎ পরস্পর থেকে দূরত্বে অবস্থিত স্তরে বা তালায় তালায় সজ্জিত । [| তনস্লল আলক কে সানা ২ন সলখ্িল ৭ বিলাল ২১তস ৪ ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।