আখেরাতের এই চরম নৈরাশ্যজনক ও অবমাননাকর অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা তাদেরকে তাদের পার্থিব সুযোগ সুবিধার কথা আর একবার স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে আখেরাতের সেই শোচনীয় পরিস্থিতির সম্মুখীন হবার আগে তারা এই ক্ষণস্থায়ী জীবনের সদ্ব্যবহার করতে পারে। অথচ তারা সেসব সুযোগ সুবিধাকে উপেক্ষা করে চলেছে এবং অন্যদেরকে ইসলাম গ্রহণে বাধা দিয়ে চলেছে। পার্থিব জীবনে তাদেরকে হেদায়াত, কল্যাণ ও মুক্তির যা কিছু উপায় উপকরণ সরবরাহ করা হয়েছিলো তা থেকে তারা পালাচ্ছে। এই পর্যায়ে তাদের এক হাস্যকর ও বিদ্রুপাত্মক ভাবমূর্তি অংকন করা হয়েছে, ‘তাদের কি হয়েছে যে তারা স্মরণিকাকে উপেক্ষা করছে? যেন তারা বাঘের ভয়ে পলায়নপর বন্য গাধা ৷’ ভীত সন্তৰস্থ বন্য গাধা বাঘের ডাক শুনে চারদিকে ছুটোছুটি করে। আরবরা এ দৃশ্যের সাথে পরিচিত । এটা একটা মরাত্মক ও ভয়ংকর অবস্থা হলেও তার সাথে মানুষের সাদৃশ্য বর্ণনা করার পর এটা একটা দারুণ হাস্যকর অবস্থায় পরিণত হয়। এই মানুষগুলো যে এভাবে বন্য গাধায় পরিণত হয়, সেটা তাদের ভয়ের কারণে নয়। বরং শুধুমাত্র এ জন্যে যে, একজন মহান ব্যক্তি তাদেরকে তাদের প্রতিপালকের কথা ও কর্মফলের কথা স্মরণ করিয়ে দেন এবং তাদেরকে ভয়াবহ, লঙ্জাকর ও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করতে সচেষ্ট হন। এক নিপুন তুলি দিয়ে অপরাধীদের এই দৃশ্যটি অংকন করা হয়েছে এবং তাকে বিশ্ব প্রকৃতির স্মরণীয় দৃশ্য হিসেবে সংরক্ষণ করা হয়েছে, যাতে সকলেই এ দৃশ্যকে কলংকময় মনে করে এবং সত্যকে অস্বীকার করে এই অপমানজনক দৃশ্যের অন্তর্ভূক্ত হতে না চায় । ‘বাঘ থেকে পালানো বন্য গাধা ৷' এটা ছিলো তাদের বাহ্যিক আকৃতি, এরপর তাদের আভ্যন্তরীণ ও মানসিক অবস্থা এবং ভাবাবেগকেও কোরআন অংকন করতে ভোলেনি, ‘বরঞ্চ তাদের প্রত্যেক ব্যক্তিই চায় যেন তাদেরকে প্রকাশ্য পুস্তক দেয়া হোক ৷' আসলে আল্লাহ তায়ালা যে তাঁকে মনোনীত করেছেন ও তার কাছে ওহী পাঠিয়েছেন, সে জন্যে তার প্রতি হিংসা ও বিদ্বেষবশত এই আকাংখা পোষণ করা হতো । প্রত্যেকের বাসনা ছিলো যে, রসূল (স.)-এর মত প্রত্যেকে যেন একই মর্যাদা লাভ করে এবং প্রত্যেকের কাছে ওহী ও কেতাব নাযিল হয়। আসলে এখানে বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদের কথাই বুঝানো হয়েছে। তাদেরকে বাদ দিয়ে আব্দুল্পাহর ছেলে মোহাম্মাদ নবী হওয়ায় তারা ভীষণ মনোক্ষুন্ন ছিলো । যেমন সূরা ‘আয-যোখরুফ’-এ বলা হয়েছে, তারা বলে ‘দুই শহরের কোনো একজন গণ্যমান্য ব্যক্তির কাছে এটা নাযিল হলো না কেন?’ অথচ রেসালাত ও নবুওত কাকে দিতে হবে সেটা আল্লাহ তায়ালা নিজেই ভালো জানেন। এ জন্যে তিনি সেই মহৎ শ্ৰেষ্ঠ ব্যক্তিকে মনোনীত করেছেন। সুতরাং এই জিনিসটাই তাদের বিদ্বেষের মূল কারণ আর এর কারণেই তারা সেই বন্য গাধার মত পালাতো। এরপর তাদের মানসিক অবস্থার আরো বিবরণ দেয়া হয়েছে। ইসলামী দাওয়াতকে তাদের উপেক্ষা ও প্রত্যাখ্যান করার মূলে লোভ ও হিংসা ছাড়া অন্য যে কারণটি ছিলো, তা হলো আখেরাতের ভয় না করা । তবে এই কারণটি বর্ণনা করার আগে ‘কাল্লা' (কখনো নয়) এই www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।