যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তারা বলবে, ‘আমরা দরিদ্রদেরকে খাওয়াতাম না ।' এটিও ঈমানহীনতার সাথে যুক্ত এবং তার একটি লক্ষণ । আল্লাহর নিজের অধিকার প্রদানের মাধ্যমে যে এবাদাত সম্পাদিত হয়, তারপরেই আসে আল্লাহর সৃষ্টির অধিকার প্রদানের মাধ্যমে তার এবাদাত করা । কোরআনের একাধিক জায়গায় দরিদ্রদেরকে আহার করানোর বিষয়টিকে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই উল্লেখ দ্বারা কোরআন যে সামাজিক অবস্থার মুখে নাযিল হয়েছে, তার ভয়াবহতা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যদিও সে সময়ের সামাজিক যশ ও গৌরব অর্জনের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বদান্যতা প্রদর্শনের রেওয়ায ছিলো এবং খুব বড় গলায় তার ঢোলও পেটানো হতো, কিন্তু যেখানে বদান্যতার সত্যিকার প্রয়োজন হতো এবং একেবারে আন্তরিক সহানুভূতির দাবী হিসেবে তার প্রয়োজন দেখা দিতো, সে সব ক্ষেত্রে বদান্যতা মোটেই প্রদর্শন করা হতো না ৷ সত্যিকার দরিদ্র ব্যক্তির প্রতি সেই নিষ্ঠুর সমাজে সহানুভূতি ও অনুগ্রহ করার কেউ ছিলো না। ‘আমরা অন্যান্য তামাশাকারীদের সাথে মিলে তামাশা করতাম ৷' এটি ইসলামের সাথে নিদারুণ অবজ্ঞা, অবহেলা ও উপহাসের পরিবেশের ইংগিতবহ্‌ । অথচ মানব জীবনে এ আদর্শ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । জীবনের অন্য যে কোনো জিনিসের চেয়ে এর মূল্য ও মর্যাদা অনেক বেশী ৷ কারণ এই আদর্শের ভিত্তিতেই মানুষের জীবনের যাবতীয় আদর্শ, চিন্তা চেতনা, অনুভূতি ও মূল্যবোধের মান নিৰ্ণীত হয়। এরই আলোকে মানুষ তার জীবন পথে যাত্রা অব্যাহত রাখতে পারে। কাজেই এ আদর্শকে অবজ্ঞা করে এর সম্পর্কে একটা সুস্পষ্ট মতামত নিৰ্ণয় না করে এ নিয়ে কেবল তামাশায় লিপ্ত থাকা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। ‘আমরা কর্মফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করতাম ৷' বস্তুত এটিই হচ্ছে সকল দোষের মূল ৷ যে ব্যক্তি পরকালকে অবিশ্বাস করে, তার সকল মূল্যবোধ এবং সকল চিন্তা-চেতনা বিকৃত হয়ে যায়। তার জীবনের পরিসর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে । কেননা পার্থিব জীবনের মধ্যেই সে তার জীবনকে সীমিত করে ফেলে এই সংকীর্ণ পার্থিব জীবনে যা কিছু ঘটে তার ভিত্তিতেই সে সব কিছুর পরিণতি মূল্যায়ন করে। ফলে পরকালে ও কেয়ামতে কোনো কাজের হিসাব দিতে হবে বা জবাবদিহী করতে হবে, একথা সে মনে করে না । এ জন্যে তার সকল কাজের মানদন্ড খারাপ হয়ে যায়। কোনো কাজের পরিচালনাই তার হাতে সুস্পষ্টভাবে সম্পন্ন হয় না। দুনিয়ার সাথে সাথে তার পরকালের পরিনামও খারাপ হয়ে যায়। অপরাধীরা বলে, আমরা এই পরিস্থিতির মধ্য দিয়েই জীবন কাটিয়ে আসছিলাম ৷ নামায পড়তাম না, দর্দ্রকে খাওয়াতাম না, আখেরাতে বিশ্বাস করতাম না, তামাশাকারীদের সাথে তামাশায় ও ঠাট্টা বিদ্বপে লিপ্ত হতাম । ‘অবশেষে আমাদের কাছে মৃত্যু এসে গেলো ৷' মৃত্যু এসে সকল সন্দেহ সংশয় ঘুচিয়ে দিলো এবং আর কোনো তাওবা, অনুতাপ ও সৎকাজ করার সুযোগ রাখলো না । পরবর্তী আয়াতে সেই শোচনীয় অবমাননাকর অবস্থা সম্পর্কে মন্তব্য করা হয়েছে, যা নির্ধারিত পরিণতিকে পাল্টানোর কোনো আশা ভরসার অবকাশ রাখে না, ‘কোনো সুপারিশকারীর সুপারিশে তাদের কাজ হবেনা ।' কারণ আত্মস্বীকৃত অপরাধীরা তাদের অবধারিত পরিণতির মুখোমুখী হয়ে গেছে। সেখানে আদোৌ কোনো সুপারিশকারীর অস্তিত্ই থাকবে না । যদি কেউ থাকেও তাদের সুপারিশে কোনো কাজ হবে না। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।