ক্স অনুযায়ীই তার ক্রলাফল "তোমাদের মধ্যে যার ইচ্ছা নিজের উন্নতি সাধন করবে যার ইচ্ছা নিজের অবনতি ঘটাতে পারে। প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফলের কাছে যিশ্মী ।' এর অর্থ হলো কেউই নিজের কর্মফল থেকে রেহাই পেতে পারে না, নিজের পাপ-পৃণ্য দ্বারা যে কেউ নিজের মর্যাদা বাড়াতে বাড়াতে বা কমাতে পারে। সে তার ভালো-মন্দ কাজের হাতে বন্দী । আল্লাহ্ তায়ালা মানুষের ভালো মন্দের পথ বলে দিয়েছেন, যাতে সে স্বেচ্ছায় এর যে কোনো পথ গ্রহণ করতে পারে। প্রাকৃতিক দৃশ্যাবলীর পর্যবেক্ষণের ক্ষেত্রেও এই একই ঘোষণ৷ কার্যকর ৷ দোযখের দৃশ্য বর্ণনার ক্ষেত্রেও এই একই ঘোষণা কার্যকর ৷ এ দ্বারা মানুষকে সুপথ ও কুপথ উভয়টাই বেছে নিতে বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্মফলের কাছে যিশ্মী, এই সাধারণ অবস্থা থেকে আল্লাহ তায়ালা দক্ষিণ বাহুর পক্ষের লোকদেরকে (অর্থাৎ সৎকর্মশীলদেরকে) অব্যাহতি দিয়েছেন । উপরস্তু তিনি তাদেরকে অপরাধীদের শোচনীয় পরিণতির কারণ অণুসন্ধানেরও অধিকার দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘এতে দক্ষিণ বাহুওয়ালাদের কথা ভিন্ন। তারা বেহেশতে বসে অপরাধীদের জিজ্ঞাসা করবে, তোমাদের দোযখে নিলো কিসে? তারা বলবে, আমরা নামায পড়তাম না, দর্নদ্র লোকদেরকে খাওয়াতামনা.... এভাবে শেষপর্যন্ত আমাদের মৃত্যু এসে গেলো ৷" দক্ষিণ বাহুওয়ালাদের এই যিশ্বীদশা থেকে অব্যাহতি লাভ সম্পূর্ণরূপে আল্লাহর অনুগ্রহের ওপর নির্ভরশীল । কেননা তিনি মানুষের সৎ কাজের বিনিময়ে এর বহুগুণ বেশী প্রতিদান দিয়ে থাকেন। সৎ লোকদের এই শুভ পরিণতির কথা ঘোষণা করা এখানে অপরাধীদের মনে কার্যকর প্রভাব বিস্তারে সহায়ক । তারা সেদিন অবমাননাকর অবস্থায় পতিত হয়ে নিজেদের অপরাধের দীর্ঘ স্বীকারোক্তি দেবে। আর সেই সময়ে মোমেনরা সম্মানজনক অবস্থানে থাকবে এবং উচ্চপদস্থ কর্মকর্তার মতই জিজ্ঞাসা করবে, তোমাদের কি কারণে এখানে আসতে হলে? দুনিয়াতে তোমরা তো আমাদের পাত্তাই দিতে না। এ বিবরণ মোমেনদের মনে এক ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। পৃথিবীর জীবনে তারা ছিলো কাফেরদের যুলুম নিপীড়নের শিকার । আজ আখেরাতে তারা মর্যাদাপূর্ণ অবস্থানে আছে, আর তাদের অহংকারী দুশমনরা কি সাংঘাতিক অবমাননাকর অবস্থানেই না পড়ে আছে! উভয় পক্ষের মনে এই দৃশ্যের ভিন্ন ভিন্ন প্রভাব পড়বে এটাই স্বাভাবিক । এক পক্ষ বর্তমানে যে অবস্থানে আছে, অপর পক্ষ সেই অবস্থানে থাকবে একটু পরে । এই দুনিয়া একদিন চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে। এখানকার যাবতীয় সুখ-দৃঃখও সেই সাথে অদৃশ্য হয়ে যাবে। অপরাধীদের দীর্ঘ স্বীকারোক্তিতে তাদের সেই সব অপরাধের ফিরিস্তি দেয়া হয়েছে, যা তাদের দোযখে ঠেলে দিয়েছে। মোমেনদের সামনে তারা পরম অসহায়ের মতো স্বীকারোক্তি দেবে, ‘তারা বলবে, হা আমরা নামায পড়তাম না।' আসলে এ কথা দ্বারা সমগ্র ঈমান ও ইসলামকেই বুঝানো হয়েছে। এই উক্তিটি দ্বারা বুঝানো হয়েছে ইসলামে নামাযের গুরুত্ব এতো বেশী যে, তাকে ঈমানের প্রমাণ ও সংকেত হিসাবে ধরা হয়েছে। নামাযের অস্বীকৃতি কুফরির আলামত । এ আলামত যার ভেতরে বিদ্যমান থাকে তাকে মোমেনদের সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।