যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দ্বারা উল্লেখিত গোপন তত্ত্ব ও সুপ্ত আবেগ অনুভূতিগুলোকে শ্রোতাদের হৃদয়ে সঞ্চালিত করে। কেননা মানুষের হৃদয়ের চড়াই উৎ্রাই ও প্রবেশদ্বার সম্পর্কে তার অভিজ্ঞতাই বেশী । চাদের উদয় অস্ত ও আকাশ পরিত্রমণের দৃশ্য পর্যবেক্ষণ করে তা থেকে প্রাকৃতিক জগতের গোপন রহস্য সম্পর্কে কোনোরকম তথ্য লাভ করে না এমন মানুষ খুবই বিরল । এমনকি সচেতন ' মন ও জাগ্রত বিবেক নিয়ে এক মুহূর্তও চাদের আলোতে অবস্থান করলে তা মানুষের মনকে ধুয়ে মুছে পরিস্কার করে দিতে পারে এবং সেটা তার জন্যে আলোতে পরিণত হওয়া বিচিত্র নয়। সূর্যোদয়ের প্রাক্কালে শেষ রাতের নিঝুম মুহূর্তে যদি কেউ জাগ্রত মন নিয়ে প্রকৃতির জাগরণ ও উত্থানের দৃশ্যটি পর্যবেক্ষণ করে, তাহলে তার মনে সেই দৃশ্যের প্রতিক্রিয়া না হয়ে পারে না এবং তার হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে স্বচ্ছ চিন্তার উন্মেষ না ঘটেও পারে না। অনুরূপভাবে উষার আগমন কালের দৃশ্য যদি কেউ জাগ্রত বিবেক্ক নিয়ে পর্যবেক্ষণ করে, তবে তার ভেতরেও আলোড়ন ও সচেতন ভাবাস্তর উপস্থিত না হয়ে পারে না। প্রকৃতির আলো তার চোখে উদ্ভাসিত হওয়ার সাথে সাথে তার হৃদয় ও বিবেকেও হেদায়াতের আলো গ্রহণের যোগ্যতা সৃষ্টি হয়ে যাবে। যেহেতু আল্লাহ তায়ালা মানুষের মন ও বিবেককে সৃষ্টি করেছেন, তাই তিনি জানেন যে, এই সব প্রাকৃতিক দৃশ্য স্বতস্ষর্তভাবেই কখনো কখনো মানুষের মনে এমন বিস্ময়কর পরিবর্তন আনে, যাকে অনেকটা পুনঃ সৃষ্টির নামান্তর বলা যেতে পারে। চাদ, রাত ও উষাকালের আগমন নির্গমন, আলোর বিকীরণ ঘটানোর পেছনে একটা বিস্ময়কর সত্য রয়েছে, যা অনুধাবন করার জন্যে কোরআন মানুষের মন ও বিবেককে উদ্বুদ্ধ করে। এসবের পেছনে এক অকল্পনীয় সৃজনী শক্তি, এক বিচক্ষণ প্রজ্ঞা ও এক নিপুন পরিচালনা যা সত্যিকার অর্থে বিশ্বজগতের সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তায়ালা প্রদত্ব সমন্বয়ের এমন সুক্ষ ও অকাট্য সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যে, মানুষের বিবেক বুদ্ধিকে ক্ষনেকের জন্যে তা বিশ্ময়ে হতবাক করে দেয়। উদাসীন ও অবহেলা প্রবণ মানুষের সম্বিত ফেরানোর উদ্দেশ্যে আল্লাহ তায়ালা এসব প্রাকৃতিক নিদর্শনের শপথ করেছেন। কেননা এগুলো বিরাট মর্যাদাবান সৃষ্টি এবং এগুলোর ভেতরে অনেক শিক্ষার বিষয় রয়েছে। শপথ করে আল্লাহ তায়ালা বলেন যে, দোযখ ও দোযখের পরিচালনা ও গ্রহরারত ফেরেশতার দল অথবা আখেরাত ও তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য জিনিস আল্লাহর অসাধারণ, বিরাট ও বিস্ময়কর সৃষ্টি যা মানুষকে তার দৃষ্টির আড়ালে লুকানো বিপদাশংকা সম্পর্কে সতর্ক করে দেয় । তিনি বলেন, ‘নিশ্চয় এগুলো বৃহত্তম নিদৰ্শনাবলীর অন্যতম, যা মানুষকে সতর্ক করে ।' এই শপথ, শপথের ভাষা ও যার জন্যে শপথ করা হয়েছে সবই মানুষের মনে এক একটা হাতুড়ির মত আঘাত হানে । এর সাথে শিংগায় ফুক ও শিংগার ফুক জনিত চেতনার উত্থান এবং সূরার প্রারম্ভিক সম্ভাষণ ‘হে কম্বলাচ্ছাদিত, ওঠো’-এর পূর্ণ সাদৃশ্য ও সামঞ্জস্য রয়েছে। এক কথায় বলা যায়, সূরার গোটা প্রেক্ষাপট জুড়েই রয়েছে ফুঁক দেয়া, আঘাত করা ও সতর্ক পরিবেশ সৃষ্টি করা। উল্লেখিত সতৰ্কতা ও সচেতনতা সৃষ্টিকারী আলোচনার প্রেক্ষাপটে কোরআন পরবর্তী আয়াতে ঘোষণা করে যে, প্রত্যেক ব্যক্তি নিজের ভালোমন্দের জন্যে ব্যক্তিগতভাবেই দায়ী । প্রত্যেকে নিজের কল্যাণ ও অকল্যাণের পথ নিজেই গ্রহণ করতে পারে। প্রত্যেকটি ব্যক্তি নিজের পাপ পূন্যের হাতে যিশ্মী ৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।