একটি, আর আমাদেরকে সেই পথই অনুসরণ করতে হবে। আর বিভ্রান্তির একাধিক পথগুলোকে বর্জন করতে হবে। যে অদৃশ্য তত্ত্ব আমাদের নাগালের বাইরে রাখা হয়েছে তা নিয়ে নিষ্ফল বিতর্কে লিপ্ত হওয়া অনুচিত । এ কারণে প্রাচীন (কালাম) তর্ক শাস্তরবিদরা অদৃস্ট তত্ত্ব নিয়ে যেভাবে কথা বলেছেন, তা ব্যর্থ চেষ্টা বলেই আমার কাছে মনে হয়। আল্লাহর ইচ্ছা একটা গায়বী বা অদৃশ্য বিষয় ৷ এটা আমরা ঠিক ঠিক জানি না। তবে আমরা জানি আল্লাহ তায়ালা আমাদের কাছে কি কি চান, কি কি করলে আমাদের প্রতি অনুগ্রহ করাকে তিনি নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করেন তাও আমরা জানি । কাজেই আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনেই আমাদের শক্তি ব্যয় করা উচিত। আর আমাদের ব্যাপারে তার গোপন ইচ্ছা কি, তা তার হাতেই ন্যস্ত করা আমাদের কর্তব্য । যা বাস্তবে সংঘটিত হবে সেটাই বুঝতে হবে তার ইচ্ছা । সেটা আমরা সংঘটিত হওয়ার পরেই জানতে পারবো আগে নয়। আর কোনো জিনিসের পেছনে কোন্ উদ্দেশ্য ও কল্যাণ নিহিত, তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। এটাই হচ্ছে মোমেনের চিন্তার পদ্ধতি । আল্লাহু তায়ালার অদৃশ্য বাহিনী ‘তোমার প্রভুর বাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না ৷' বস্তুত এটাও একটা গায়বী বা অদৃশ্য তত্ব । আল্লাহর সৈন্যরা কেমন, কি তাদের কাজ, কেমন তাদের শক্তি ও ক্ষমতা, এ সবই গোপন তথা গায়বী তত্ত্ব । গায়বের যে তত্ত্ব তিনি প্রকাশ করতে চান-করেন। সে ক্ষেত্রে তার কথাই চূড়ান্ত । কাজেই এরপর কারো এ নিয়ে মাথা ঘামানো বা বিতর্ক করা উচিত নয় এবং যা আল্লাহ তায়ালা জানাননি তা জানতে চেষ্টা করাও বৈধ নয় ৷ ‘এখানে মানব জাতির জন্যে উপদেশ ছাড়া আর কিছু নয় ৷' এখানে আল্লাহর সৈন্য সামন্তকে, অথবা দোযখ ও তার কর্মকর্তাদের সম্পর্কিত বিষয়টাকে ‘মানব জাতির জন্যে উপদেশ’ আখ্যা দেয়া হয়েছে । আর দোযখ ও তার কর্মকর্তারাও আল্লাহর সৈন্য সামন্তের অন্তর্ভুক্ত । এর উল্লেখ করা হয়েছে মানুষকে সতর্ক ও সাবধান করার জন্যে, কোনো বিতর্ক সৃষ্টি করার জন্যে নয় । যারা মোমেন তারা একে উপদেশ হিসেবেই গ্রহণ করে এবং সতর্ক হয়। যারা গোমরাহ তারা এ দ্বারা বির্তক সৃষ্টির প্রয়াস পায় । এ পর্যন্ত যে অদৃশ্য বিষয়টি আলোচিত হলো এবং তাকে কেন্দ্র করে কারো বিভ্রান্তিকর চিন্তাধারায় লিপ্ত হওয়া এবং কারো ভালো ও ন্যায়সংগত সিদ্ধান্তে উপনীত হওয়ার যে কথা বলা হলো, তার সূত্র ধরে পরবর্তী কয়টি আয়াতে আরো কিছু মন্তব্য করা হয়েছে। এখানে আখেরাত, দোযখ ও আল্লাহর ফেরেশতা-বাহিনীর ন্যায় অদৃশ্যসৃষ্টিকে দৃশ্যমান জগতের বিভিন্ন সৃষ্টির সাথে সংযুক্ত করা হয়েছে। দৃশ্যমান জগতের এই জিনিসগুলোকে মানুষ সবসময়ই দেখে, কিন্তু উদাসীন ও চেতনাহীন ভাবে দেখে অথচ এগুলো সৃষ্টার এক নিখুঁত পরিচালনা ও সুক্ষ্ম ব্যবস্থাপনার অস্তিত্ নির্দেশ করে। এগুলোর সৃষ্টি, পরিচালনা ও ব্যবস্থাপনার পশ্চাতে এক মহান উদ্দেশ্য লুকিয়ে আছে ।.এগ্ুলোর শেষে রয়েছে হিসাব নিকাশ ও কর্মফল প্রদানের ব্যবস্থা । আয়াত কয়টি লক্ষণীয়, ‘কখনো নয়, চাদের শপথ, পশ্চাদপসরণশীল রজনীর শপথ, বিকাশমান প্রভাতের শপথ । নিশ্চয়ই এগুলো আল্লাহর বড় বড় নিদর্শনের অন্তর্ভুক্ত । মানবজাতির জন্যে সতর্ককারী ৷” চাদ, অপসিয়মান রজনী ও আসন্ন প্রভাতকালের প্রত্যেকটির দৃশ্য অত্যন্ত তাৎপর্যবহ ও শিক্ষাপ্রদ । এগুলো মানুষের মনকে অনেক কথা বলে । অনেক গোপন তথ্য তাকে জানায় । অনেক গভীর আবেগ ও অনুভূতি তার ভেতরে সঞ্চারিত করে। কোরআন তার এই সংক্ষিপ্ত ইংগিতগুলো www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।