যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

থেকে এ তথ্য জানবে, তখন নিশ্চিত হতে পারবে যে, কোরআন তাদের পূর্বে প্রাপ্ত আসমানী গ্রন্থের সমর্থক । আর মোমেনদের তো কথাই আলাদা ৷ আল্লাহর প্রতিটি কথাই তাদের ঈমান বাড়ায়। কেননা তাদের মন থাকে সর্বক্ষণ উনুক্ত ও আল্লাহর সাথে সংযুক্ত । তাই আল্লাহর পক্ষ থেকে আগত তত্ত্ব ও তথ্য তাদের মনে আপনা থেকেই ও স্বতক্ফুর্তভাবে গৃহীত হয়। আল্লাহর পক্ষ থেকে যে কথাই তার কাছে আসে তা তাকে আল্লাহর অধিকতর ঘনিষ্ট ও প্রিয় করে। তাই এই ফেরেশতাদের সংখ্যার নিগুঢ় রহস্যও তারা উপলদ্ধি করবে এবং তা তাদের ঈমান বাড়াবে । ‘আর মানসিক ব্যাধিগ্রস্ত লোকেরা ও কাফেররা যেন বলতে পারে যে, আল্লাহ, তায়ালা এর দ্বারা কি উদাহরণ দিতে চান? এভাবে একই সত্য বিভিন্ন রকমের মানুষের অন্তরে বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করে। একদিকে কেতাবধারীদের ঈমান মযবুত হয়। মোমেনদের ঈমান বৃদ্ধি পায় এবং কাফের ও মোনাফেকরা হতবুদ্ধি হয়ে প্রশ্ন করে যে, ‘আল্লাহ্‌ তায়ালা এ দ্বারা কি উদাহরণ দিতে চান?' তারা এই আশ্চর্য বিষয়ের নিগুঢ় তত্ত্ব জানতে পারে না। আর প্রত্যেক সৃষ্টিতেই যে আল্লাহর কোনো কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে, তা তারা স্বীকার করে না। আর এই অজানা তত্ত্বকে জনসমক্ষে নিয়ে আসায় যে কল্যাণ নিহিত রয়েছে এবং তা যে সম্পূর্ণ সত্য তাও তারা নিশ্চিতভাবে বিশ্বাস করেনা । ‘এভাবে আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা গোমরাহ করেন ও যাকে ইচ্ছা হেদায়াত করেন ।' আল্লাহ তায়ালা শুধু মাত্র তথ্য অবহিত করেন। তাতে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া হয়। আল্লাহর ইচ্ছায় তা দ্বারা কেউ হেদায়াত লাভ করে, আবার কেউ বিভ্রান্ত হয়। সব কিছুই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল । তিনি মানুষকে হেদায়াত ও গোমরাহীর উভয়ের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই যে গোমরাহ কিংবা সুপথপ্রাপ্ত হয়, তারা উভয়েই আল্লাহর ইচ্ছার সীমার ভেতরেই থাকে। তারপর কে কোনটি বাস্তবে গ্রহণ করবে, সে ব্যাপারে আল্লাহ তায়ালা তাদেরকে উভয় পথই সহজ করে দিয়েছেন। আল্লাহর অবাধ ইচ্ছা ও গুপ্ত মহৎ উদ্দেশ্যর ভিত্তিতেই তা করেছেন। সৃষ্টি জগতে যা কিছু ঘটে, তা আল্লাহর অবাধ ইচ্ছাক্রমেই ঘটে, এই বিশ্বাস মানুষের বিবেককে তথাকথিত অদৃষ্টের অধীনতা ও ইচ্ছার স্বাধীনতা-এই দুই চিন্তাধারার মধ্যে সীমিত সংকীর্ণ বিতর্ক থেকে মুক্ত করে। এ বিতর্ক কোনো নির্ভুল ধারণায় উপনীত হতে দেয় না। কেননা তা বিষয়টিকে একটি সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে বিবেচনা ও পর্যলোচনা করে। অতপর তাকে সে কতিপয় সুনির্দিষ্ট সিদ্ধান্তের রূপ দেয়, যা মানুষের যুক্তি, অভিজ্ঞতা ও সীমিত ধ্যান ধারণা থেকেই উদুত হয় । আল্লাহ তায়ালা আমাদের জন্যে হেদায়াতের পথ ও গোমরাহীর পথ উন্ক্ত করে দেখিয়ে দিয়েছেন। তিনি আমাদের জন্যে এমন একটি পথ দেখিয়ে দিয়েছেন যার অনুসরণ করলে আমরা হেদায়াত পাই, শান্তি পাই ও সাফল্যমন্ডিত হতে পারি। পক্ষান্তরে তিনি আমাদেরকে এমন বহু সংখ্যক পথের কথাও বলে দিয়েছেন, যার অনুসরণ করলে আমরা গোমরাহ হবো, অসুখী হবো ও ক্ষতিগ্রস্থ হবো । এর বাইরে কিছু জানার জন্যে আমাদেরকে দায়িত্‌ও দেননি, ক্ষমতাও দেননি। তিনি আমাদেরকে বলেছেন, আমার ইচ্ছা অবাধ, স্বাধীন এবং কার্যকর । এখন আমাদের উচিত সাধ্যমত আল্লাহর স্বাধীন ও কার্যকর ইচ্ছার তত্ত্বকে প্রয়োগ করা যে, সঠিক পথ রয়েছে মাত্র www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।