ফেরেশতার সংখ্যা নির্ণয়ের তাৎপর্য মোশরেকরা যে উনিশ জনকে নিয়ে বাকাবিতন্ডা শুরু করেছিলো তার রহস্য নিয়েই আয়াতটি শুরু হয়েছে। বলা হয়েছে, ‘আমি দোযখের দায়িত্বশীল হিসেবে ফেরেশতা ছাড়া আর কাউকে নিযুক্ত করিনি ।' বস্তুত ফেরেশতা হচ্ছে সেই অদৃশ্য সৃষ্টি যার স্বভাব ও শক্তি সম্পর্কে আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না তিনি তাদের সম্পর্কে আমাদেরকে বলেছেন, ‘আল্লাহ তায়ালা তাদেরকে যা আদেশ করেন তা তারা অমান্য করে না এবং যা তাদেরকে করতে বলা হয় তারা তা করে ৷' এ থেকে বুঝা গেলো যে, আল্লাহর আদেশ তারা পালন করে এবং তা করার ক্ষমতাও তাদেরকে দেয়া হয়েছে। তাদেরকে যে অর্পন করা হয় সাথে সাথে তা করার ক্ষমতাও তাদেরকে দেয়া হয়। কাজেই তাদেরকে যখন দোযখের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে তখন সেটিকে পরিচালনা করার ক্ষমতাও তাদেরকে দেয়া হয়েছে। কাজেই মানুষের মত দুর্বল সৃষ্টি তাদরকে পরাভূত করবে এটা কোনোক্রমেই সম্ভব নয়। এ ব্যাপারে তারা যে সব কথাবার্তা বলেছিলো, তা নিছক তাদের অজ্ঞতাপ্রসুত । আল্লাহর সৃষ্টি ও তার বিশ্ব পরিচালনার রহস্য তাদের জানা ছিলোনা বলেই ওসব কথা তারা বলতে পেরেছিলো। ‘তাদের সংখ্যাকে আমি কাফেরদের পরীক্ষার বিষয় হিসেবে নির্ধারণ করেছি ৷’ বস্তুত তারা এমনই স্বভাবের মানুষ যে, সংখ্যার উল্লেখ মাত্রই তাদের মনে তর্কের স্পহা জেগে ওঠে ৷ কোথায় নির্বিবাদে কথা মেনে নিতে হয় এবং কোথায় তর্ক করতে হয় তাও তারা জানেনা । এটা একটা অদৃশ্য বিষয় । এ সংক্রান্ত কোনো জ্ঞানই আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ রাখেনা এবং মানুষের কাছে এর কম 'বা বেশী কিছুই নেই । আল্লাহর এই অদৃশ্য বিষয় সংক্রান্ত খবর কারোই জানা নেই । যখন আল্লাহ তায়ালা এই অদৃশ্য বিষয় সংক্রান্ত কোনো তথ্য জানান, সেই তথ্যটুকুরও একমাত্র উৎস তিনিই । মানুষের কাজ হলো নির্বিবাদে এই তথ্যটুকু মেনে নেয়া ৷ তার এ ব্যাপারে নিশ্চিত থাকা কর্তব্য যে, যে বিষয় সম্পর্কে যতটুকু তথ্য আল্লাহ তায়ালা জানালেন, শুধুমাত্র ততটুকু জানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত । এ নিয়ে বিতর্কে লিপ্ত হওয়ার কোনো অবকাশ নেই । কারণ মানুষ শুধু তখনই বিতর্কে লিপ্ত হয়, যখন কোনো বিষয়ে তার আগে থেকে জ্ঞান থাকে এবং নতুন প্রাপ্ত তথ্য তার বিরুদ্ধে যায়। ফেরেশতার সংখ্যা উনিশ কেন হলো, তা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহই সমগ্র সৃষ্টি জগতের সমন্বয় ও শৃংখলা বিধান করেন এবং সকল জিনিসকে নির্দিষ্ট পরিমানে সৃষ্টি করেন। আলোচ্য সংখ্যাটি অন্য যে কোনো সংখ্যার মতোই । এ সংখ্যাটি নিয়ে যে ব্যক্তি বিতর্কে লিপ্ত হয়, তারপক্ষে অন্য যে কোনো সংখ্যা নিয়ে একইভাবে বিতর্কে লিপ্ত হওয়া সম্ভব । সে প্রশ্ন করতে পারে যে, আকাশ সাতটি কেন; মানুষ মাটি থেকে এবং জ্বিন আগুন থেকে সৃষ্টি কেন? মানুষ মায়ের পেটে নয় মাস থাকে কেন? কচ্ছপ হাজার হাজার বছর বাচে কেন? এটা কেন? ওটা কেন? সব প্রশ্নেরই জবাব এই যে, সৃষ্টিকর্তা ও বিধানদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা । তিনি যা খুশী | তাই ইচ্ছা করেন, এটাই এসব ব্যাপারে শেষ কথা । আল্লাহ তায়ালা বলেন, এই সংখ্যা নির্ধারণের উদ্দেশ্য এই যে, কেতাবধারীরা যেন দৃঢ় বিশ্বাস রাখে, আর মোমেনদের বিশ্বাস যেন আরো মযবুত হয় এবং কেতাবধারীরা ও মোমেনরা সন্দেহে লিপ্ত না হয়। দোযখের প্রহরীদের সংখ্যা জেনে কারো ঈমান মযবুত হবে এবং কারো ঈমান বাড়বে । আর কেতাবধারীদের তো এ সম্পর্কে কিছু জানা আছেই ৷ উপরস্তু তারা যখন কোরআন www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।