যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বদদোয়াও তার কপালে জোটে এবং সেটাই তার শেষ পাওনা । বলা হয়েছে, ‘তার ওপর অভিশাপ | হোক ৷’ এটা একটা ধিক্কার এবং পুরোপুরি বিদ্রুপ । এরপর এই বদ দোয়া ও ধিক্কারের পুনরাবৃত্তি করা হয়েছে। আবারও সে চিন্তাভাবনা করতে শুরু করে এবং করতে করতে সে একটা কিছু খুঁজে পায় । একটা কল্পিত ক্রটি আবিস্কার করে কোরআনে ৷ অতপর কৃত্রিম গান্ঠার্য দেখিয়ে সে এদিক সেদিক তাকায় । তার তাকানো থেকেই ব্দ্রুপের গন্ধ পাওয়া যায়। আবারও সে একটা কিছুর সন্ধান পায় আর তাতে তার কপাল কুঞ্চিত ও মুখ বিকৃত হয়ে যায়। এভাবে তার চিন্তাধারা একটা হাস্যকর রূপ ধারণ করে। কিন্তু এতসব ভান করলেও আসলে সে কিছুরই সন্ধান পায়না । সে শুধু এশী আলোর বিরুদ্ধে চক্রান্ত আঁটে এবং অহংকারের সাথে সত্যকে উপেক্ষা করে। তাই সে বলে- ‘এটা তো যুগ যুগ ধরে চলে আসা জাদুমন্ত ছাড়া আর কিছু নয় । এটা তো মানুষেরই কথা ৷’ বস্তুত শিল্পীর তুলি কিংবা চলচ্চিত্রের সংলাপের চেয়ে কোরআনের এ জীবস্ত দৃশ্য অং অনেক বেশী শক্তিশালী ও সুন্দর, আর যার দৃশ্য কোরআন অংকন করেছে, তাকে চিরকালের জন্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে উপহাসের পাত্র হিসাবেই গণ্য করা হবে। এই হাস্যোদ্দীপক জীবন্ত দৃশ্য৪মংকন শেষ হবার পর আল্লাহ তায়ালা উক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন এভাবে, ‘অচিরেই আমি তাকে দোযখে টুকাবো ৷' এই ‘সাকার’ বা দোষযখকে অজ্ঞাত জিনিসের পর্যায়ে রেখে তাকে আরো ভয়ংকর করে তোলা হয়েছে। যথা, তুমি কি জানো সে দোযখ কি জিনিস? তা হচ্ছে কল্পনাতীতভাবে ভয়ংকর ৷ তারপর তার ভয়াবহ বৈশিষ্টটি বর্ণনা করা হয়েছে, ‘তা কিছুই অবশিষ্ট রাখে না ।' তারপর ‘তা চামড়াকে ঝলসে দেয় ' যেমন সূরা “মায়ারেজ'-এ বলা হয়েছে, ‘যে পশ্চাদপসরণ করে ও পালিয়ে যায় সে তাকে ডাকে ৷’ এ থেকে বুঝা যায় যে, নিজের ভয়াল রূপ দেখিয়ে দোযখ মানুষের মনে ত্রাস ও আতংক সৃষ্টি করে। দোযখের প্রহরী থাকে “উনিশ জন ৷’ এই ফেরেশতারা ব্যক্তি না গোষ্ঠী, তা আমরা জানি না। পরবর্তীতে আমরা এ সম্পর্কে সবিস্তারে আলোচনা করবো ইনশাআল্লাহ । ঈমানদাররা এই প্রহরী সংক্রান্ত কথাগুলোকে যথার্থ আদব শ্রদ্ধা ও আত্মসমর্পনের মনোভাব নিয়ে গ্রহণ করেছে এবং পুরোপুরিভাবে তা বিশ্বাস করেছে। কোনো বিষয় নিয়েই তারা তর্কে লিপ্ত হয়নি। কিন্তু মোশরেকরা এই সংখ্যাকে গ্রহণ করেছে ঈমান-শুন্য মন ও শ্রদ্ধাহীন মানসিকতা নিয়ে । আল্লাহর এই মহান দাওয়াতকে গ্রহণ না করার কট্টর মনোভাব নিয়ে তারা নিষয়টিকে দেখেছে। আল্লাহর এই মহান দাওয়াতকে গ্রহণ না করার মনোভাব নিয়েই তারা তা শ্রবণ করে। অধিকন্তু তার প্রতি বিদ্রুপ করে, উপহাস করে ও ধৃষ্টতা দেখায় । তাদের কেউ কেউ বলে, কোরায়শ বংশের দশ দশজন মিলেও কি এই উনিশ জনের এক একজনকে পরাভূত করা যাবে না? আবার এক দাম্ভিক এসে বলে, ঠিক আছে কোরায়শদের সবাই মিলে দুইজনের মোকাবেলা করুক । বাকী সতেরো জনকে আমি একাই পরাস্ত করতে পারবো । এই পৰ্যায়ে পরবর্তী আয়াত. নাযিল হয়। এ আয়াতে আল্লাহর অদৃশ্য গুণের এই দিকটি প্রকাশ করা ও এই সংখ্যাটি উল্লেখ করার উদ্দেশ্য কি, তা ব্যাখ্যা করা হয়েছে এবং অদৃশ্য গুণ যে শুধু আল্লাহর একক ও একচেটিয়া অধিকার তাও ঘোষণা করা হয়েছে। যিলাল ২১তম ৩০ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।