কাছে কিছুই ছিলো না, এমনকি তার পরনে কাপড়ও ছিলো না। তারপর তাকে প্রচুর সম্পদ দিয়েছেন, সর্বক্ষণ তার চারপাশে উপস্থিত অনেক পুত্র সন্তানও তাকে দিয়েছেন। এরপর সে আরো পাওয়ার লোভে লালায়িত । যা পেয়েছে তাতে সে সন্তুষ্ট নয় এবং কৃতজ্ঞও নয়৷ হয়তো বা সে এরূপ আশাকরে যে, তার কাছে ওহী নাযিল হোক এবং কেতাব নাযিল হোক ৷ যেমন সূরার শেষাংশ আছে, ‘এবং তাদের প্রত্যেকে চায় তাকে পুস্তকসমূহ দেয়া হোক ৷’ সকুন্স জুকপের সক্ন্ণ দুশমন এক্ ও অভিন বস্তুত এটা একটা এতিহাসিক সত্য যে, ওলীদ ইবনুল মুগীরা রসূল (স.)-কে নবুওতের জন্যে ইর্ষা করতো । তার এই অবাঞ্ছিত অন্যায় অভিলাষকে ‘কাল্লা’ (অর্থাৎ কখনো নয়) শব্দটি এবং তার পরবর্তী বাক্য দ্বারা কঠোর ভাষায় খন্ডন করা হয়েছে। কেননা তাকে ইতিপূর্বে যেসব নেয়ামত দান করা হয়েছে তার জন্যে সে মোটেই কৃতজ্ঞ হয়নি, আনুগত্য প্রদর্শন করেনি এবং কোনো ভালো কাজ করেনি । আল্লাহ তায়ালা বলেন, ‘কখনো নয়, নিশ্চয়ই সে আমার আয়াতের কট্টর দুষমন ছিলো।' অর্থাৎ সত্য, ন্যায় ও ঈমান সংক্রান্ত যাবতীয় ওহীর নির্দেশনার বিরুদ্ধে সে চরম হঠকারিতা ও গোয়ার্তুমি প্রদর্শন করতো । ইসলামী দাওয়াতের পথ রুখে দাড়াতো। রসূল (স.)-এর প্রচারকার্যে সর্বাত্মক বাধার সৃষ্টি করতো, নিজেকে ও অন্যদেরকে তার কাছ থেকে দূরে রাখতো এবং দাওয়াতী কর্মকান্ডের বিরুদ্ধে নানা বিভ্রান্তি ছড়াতো। তার অবাঞ্ছিত অতিরিক্ত উচ্চাভিলাষ খন্ডন করার পর আল্লাহ তায়ালা তাকে এই মর্মে হুমকি দিচ্ছেন যে, তাকে দেয়া সকল সুযোগ সুবিধা ছিনিয়ে নিয়ে তাকে কঠিন ও দুরূহ পরিস্থিতির সমুখীন করা হবে । বলা হয়েছে, ‘আমি অচিরেই তাকে একটা কঠিন চড়াইতে চড়াবো ৷” এটা একটা রূপক অর্থবোধক বাকধারা ৷ এ দ্বারা কঠিন ও দুরূহ পথে চলাফেরা বা কঠিন পরিশ্রমের কাজ বুঝানো হয়ে থাকে। উঁচু-নিচু রাস্তায় চলা এমনিতেই অপেক্ষাকৃত কষ্টকর । তদুপরি যাত্রীকে যদি অনিচ্ছাসত্তেও নিচু থেকে উঁচুতে চড়তে হয় তাহলে সেটা হয় আরো প্রাণান্তকর ব্যাপার । এ উক্তিটি দ্বারা আরো একটি সত্য প্রকাশ করা হয়েছে। সেটি এই যে, যে ব্যক্তি ঈমানের সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়, সে উঁচু-নিচু ও দুর্গম পথে চলতে বাধ্য হয় এবং চরম দুর্দশা ও কষ্টের ভেতর দিয়ে জীবন কাটাতে বাধ্য হয়। না তার যাত্রা পথে কোনো পাথেয় ও রসদ থাকে, না তার যাত্রা শেষে কোনো শান্তি ও আশা ভরসার অবকাশ থাকে । এরপর সেই হাস্যোদ্দীপক অবস্থাটার দৃশ্য তুলে ধরা হয়েছে, যখন আনল্লাহদ্রোহী লোকটি কোরআনের মধ্যে একটা কিছু নতুন দোষক্রটি খুঁজে বের করার জন্যে গভীর চিন্তাভাবনা ও গবেষণা চালায় । এজন্যে সে অবিরাম মাথা খঘামায় ও নিজের মনমগযের ওপর সর্বাত্মক চাপ প্রয়োগ করে। সে চিন্তাভাবনা করেছে ও কিছু কথা রচনা করার চেষ্টা চালিয়েছে। ‘এটা তো গতানুগতিকভাবে পাওয়া জাদুমন্ত্র ছাড়া কিছু নয় .....’ এ আয়াত কয়টিতে তার প্রতিটি মুহূর্তের পরিবর্তনশীল গতিবিধি অংকিত করা হয়েছে, যেন শব্দ দিয়ে নয় বরং তুলি দিয়ে অথবা একটি চলচ্চিত্রের মধ্যমে গোটা দৃশ্যকে নিখুঁতভাবে অংকন করা হয়েছে। চিন্তাভাবনা করতে করতে সে যেন একটা কিছু খুঁজে পায়, সেই সাথে একটা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।