সেদিকটাতেই সে আঘাত করছিলো ।) ওলীদ বললো, কোরায়শরা তো জানে'যে, আমি কোরায়শ বংশের সবেচেয়ে ধনী ব্যক্তি । আবু জেহেল বললো, তাহলে আপনি মোহাম্মদ সম্পর্কে এমন কিছু বলুন যাতে লোকেরা বুঝতে পারে যে, আপনি তার ঘোর বিরোধী । সে বললো, তাহলে আমি তার সম্পর্কে কী বলবো? আল্লাহর কসম, তোমরা কেউ কবিতা সম্পর্কে আমার চেয়ে বেশী জানো না । এমন কি জ্বিনদের কবিতাও আমি জানি। অথচ মোহাম্মাদের আনীত বাণীর সাথে সেসব কবিতার মোটেই মিল নেই । তার কথায় এক অদ্ুুত স্বাদ আছে। তা তার নীচের সব কিছুকে কাবু করে দেয়। সেই বাণী সবকিছুর ওপরে থাকে-কোনো কিছুর নিচে নয় । আৰু জেহেল বললো, ওর সম্পর্কে কিছু না বললে আপনার গোত্রের লোকেরা আপনার ওপর খুশী হবেনা। ওলীদ বললো, ঠিক আছে। আমাকে একটু ভাবতে দাও । কিছু সময় চিন্তাভাবনার পর সে বললো, এটা অন্যদের কাছ থেকে শেখা জাদুমন্ত্র ছাড়া আর কিছু নয়। এই সময়ে নাযিল হয়, ‘আমাকে.... ছেড়ে দাও .... উনিশ জন ।' আরেক বর্ণনায় আছে কোরায়শরা বলতে আরম্ভ করেছিলো যে, ওলীদ যদি মোহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যায় তাহলে সমগ্র কোরায়শ এ ধর্মে দীক্ষিত হয়ে যাবে। আবু জেহেল একথা শুনে বললো, আমি একা তোমাদের সকলের মোকাবেলায় যথেষ্ট । তারপর সে ওলীদের কাছে গেলে ওলীদ খানিকক্ষণ চিন্তাভাবনা করে বললো, নিশ্চয়ই ওটা অন্যদের কাছ থেকে পাওয়া জাদুমন্ত্র । দেখো না সে (মোহাম্মাদ) এ দ্বারা মানুষের সাথে স্ত্রীর, সন্তানের ও আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে! এ হচ্ছে বিভিন্ন এঁতিহাসিক বর্ণনার ভিত্তিতে ঘটনাটার যে রূপ দাড়ায় তাই । কোরআন কিন্তু অত্যন্ত জীবন্ত ও দৃপ্তকন্ঠে কঠোর হুমকির মধ্য দিয়ে পরবর্তী আয়াতগুলোতে এ ঘটনা বর্ণনা করে, ‘আমাকে এবং আমি যাকে একাকী সৃষ্টি করেছি তাকে ছেড়ে দাও !' এখানে সম্বোধন করা হয়েছে রসূল (স.)-কে। বলা হচ্ছে যে, এই ব্যক্তিটিকে-যাকে আমি একাকী সৃষ্টি করেছিলাম, সৃষ্টির সময়ে তার এতো ধন-সম্পদ ও সন্তান-সস্তুতি ছিলো না-তাকে ও আমাকে ছেড়ে দাও । তার চক্রান্তে তোমরা বিচলিত হয়ো না, তাকে শায়েস্তা কিভাবে করতে হয় সে ভার আমিই নিচ্ছি । এখানে এসে অনুভূতিতে তীব্র শিহরণ জাগে । ভয়ে ও ত্রাসে শ্রোতার গোটা স্নাযূমন্ডল কম্পমান হয়। কল্পনার চোখে সে দেখতে পায়, অসীম শক্তির অধিকারী এক মহাপরাক্রান্ত ও মহাপ্রতাপশালী সম্রাট যেন এই অতি ক্ষুদ্র, অতি নগন্য, অতীব দুর্বল ও অতীব অক্ষম সৃষ্টির ঘাড় মটকাতে ছুটে চলেছেন। এহেন বিভীষিকাময় দৃশ্য কোরআন শুধু তার ভাষার মাধ্যমে পাঠক ও শ্রোতার মনে ভীতির সঞ্চার করে চলেছে ভাষার মাধ্যমে । আর যে হতভাগা মানুষ বাস্তবে এই মহাশক্তিধর সত্ত্বার চ্যালেঞ্জের সম্মুখীন তার কি অবস্থা হতে পারে, সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় । বৃথা ও অসার আক্ফালনে রত এই নগণ্য সৃষ্টির অবস্থা ও চরিত্রের বিবরণ কোরআন আরো দীর্ঘায়িত করে পেশ করেছে । তার ক্ষমাহীন গোয়ার্তুমির বর্ণনা দেয়ার আগে আল্লাহ তায়ালা তাকে কি কি নেয়ামত দান করেছেন, তার উল্লেখ করেছেন। তিনি যখন তাকে সৃষ্টি করেন, তখন তার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।