অনুভব করে। কোনো দান বা সৎকর্ম করলে তাকে সম্পূর্ণ ভুলে যেতে হবে এবং মনে করতে হবে যে, এটা করতে পারাও আল্লাহর দান। এ কাজটি করার সুযোগ ও ক্ষমতা যে আল্লাহ তায়ালা তাকে দিয়েছেন, সে জন্যে বড়াই নয় বরং আল্লাহর শোকর করা উচিত । পরের আয়াতে আল্লাহ তায়ালা তাকে তাঁর প্রভুর উদ্দেশ্যে ধৈর্যধারণ করার উপদেশ দিচ্ছেন । এই দাওয়াতের দায়িত্ব যখনই অর্পন করা হয়, তখনই তার প্রতি এই আদেশের পুনরাবৃত্তি করা হয়। আসলে আল্লাহর দিকে দাওয়াতের এই কঠিন সংগ্রামে ধৈর্যই হচ্ছে আসল রসদ । এ সংগ্রাম একই সাথে পরিচালনা করতে হয় নিজের প্রবৃত্তির বিরুদ্ধে নিজের কামনা বাসনার বিরুদ্ধে এবং শয়তানের নেতৃত্ব ও প্ররোচনায় পরিচালিত ইসলাম বিরোধীদের বিরুদ্ধেও । এটি এমন একটি সর্বাত্মক ও প্রাণান্তকর সংগ্রাম, যার ধৈর্য ছাড়া আর কোনো রসদ নেই, আর তাও এমন ধৈর্য যার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। ইসশ্লাম বিরোধীদের প্রতি সতর্কবাণী রসূল (স.)-কে দেয়া এই নির্দেশের পর পরবর্তী আয়াতে অন্যদেরকে সতর্ক ও সচেতন করা হয়েছে, ‘যখন শিংগায় ফুক দেয়া হবে, তখন সেটি হবে বড়ই কঠিন দিন, কাফেরদের জন্যে মোটেই সহজ নয় ৷’ বস্তুত তার আগাগোড়াই কঠিন । তার মাঝে কোথাও এক মুহূর্তের জন্যে আরামদায়ক কোনো অবস্থার সৃষ্টি হবে না। দিনটি কত কঠিন ও কষ্টদায়ক হবে, তার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি এবং সংক্ষিপ্তভাবে শুধু কঠিন ও কষ্টকর দিন বলে সেখানকার সার্বিক দুঃখ কষ্টের ও দুর্দশার প্রচন্ডতা আরো তীব্রভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুতরাং শিংগায় ফুঁক দেয়া ও সেই কঠিন দিনের মুখোমুখী হওয়ার আগেই সতর্ককারীর সতর্কবাণী শুনে সাবধানতা অবলম্বন করা কাফেরদের জন্যে একান্তই বাঞ্ছনীয় । এই সাধারণ হুশিয়ারী ও হুমকির পর দাওয়াত প্রত্যাখ্যানকারীদের মধ্য থেকে এক বিশেষ ব্যক্তির মোকাবেলা করা হয়েছে। মনে হয়, দাওয়াতকে প্রত্যাখ্যান ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানোর কাজে এই শীর্ষস্থানীয় ব্যক্তির ভূমিকা ছিলো। এ জন্যে তাকে লক্ষ্য করে কঠোরতম হুমকি উচ্চারণ করা হয়েছে । তার এমন একটি বিভৎস চিত্র অংকন করা হয়েছে, যা অত্যন্ত কুটিল ও বিদ্ৰুপাত্মক এবং তাকে একটি জীবন্ত ও চলন্ত বিষধর সাপের আকারে চিত্রিত করা হয়েছে। বলা হয়েছে, ‘আমাকে এবং আমি যাকে একলা সৃষ্টি করেছি তাকে একলা ছেড়ে দাও .... তুমি কি জানো এ দোযখ কি বস্তু, তা কোনো জিনিসকে অবিশিষ্ট রাখেনা এবং কাউকে ছেড়ে দেয় না। তার দায়িত্বে আছে উনিশ জন ৷’ একাধিক বর্ণনা থেকে জানা যায় যে, এই আয়াতগুলোতে যে নরাধমের বর্ণনা দেয়া হয়েছে সে হচ্ছে ওলীদ ইবনুল মুগীরা । ইবনে জারীর বর্ণনা করেন যে, একবার ওলীদ ইবনুল মুগীরা "রসূল (স.)-এর কাছে এলো । রসূল (স.) তাকে কোরআন পড়ে শোনালেন। এতে তার ভেতরে কিছুটা ভাবান্তর ঘটলো বলে মনে হলো । আবু জেহেল একথা জানতে পেরে তার কাছে এসে বললো, চাচা আপনার গোত্রের লোকেরা আপনার জন্যে টাকা সংগ্রহ করতে ইচ্ছুক । ওলীদ বললো, কেন? আবু জেহেল বললো, আপনাকে দেবে। কারণ আপনি মোহাম্মাদের কাছে এসেছেন এবং তার কাছে যে ধর্ম রয়েছে তা দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন। (অত্যন্ত নোংরা পন্থায় আবু জেহেল ওলীদের অহমবোধ উঙ্কে দিতে চাইছিলো এবং যে দিকটায় ওলীদের আত্মসম্মানবোধ বেশী টনটনে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।