যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

পরিণতি ও দুর্দশা থেকে নিষ্কৃতি দেয়ার দায়িত্ব পালনের জন্যে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হচ্ছে। উক্ত চেতনা ও প্রত্যয় নিয়ে যদি তিনি এ দায়িত্‌ পালন করেন, তাহলে তার কাছে সকল ষড়ুযন্তর, সকল বাধা এবং সকল প্রতিকূল শক্তিকে তুচ্ছ ও ক্ষুদ্র মনে হবে, আর একমাত্র আল্লাহই তার কাছে বড় মনে হবে, যিনি তাকে এই সতর্কীকরণের দায়িত্বে নিযুক্ত করেছেন। বস্তুত দাওয়াতের কাজে যে কঠিন বাধাবিঘ্ন ও বিপদ মসিবতের সম্মুখীন হতে হয়, তার মোকাবেলায় টিকে থাকার জন্যে এই চেতনা সর্বক্ষণ হৃদয়ে বদ্ধমূল থাকা প্রয়োজন ৷ সবসময় তার এই মৰ্মে দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে যে, দুনিয়ার সকল শক্তি ক্ষুদ্র ও তুচ্ছ, একমাত্র আল্লাহই অজেয় ও পরাক্রান্ত । এরপর তাকে পবিত্রতা অর্জনের নির্দেশ দেয়া হচ্ছে। বলা হয়েছে, ‘তোমার পোশাক পবিত্র করো।' আরবী ভাষায় পোশাকের পবিত্রতা দ্বারা মনের পবিত্রতা ও কর্মের পবিত্রতা এককথায় গোটা সত্বা এবং তার সাথে সংশ্লিষ্ট সবকিছুর পবিত্রতা বুঝানো হয়। আর পবিত্রতা হলো এমন একটি অবস্থার নাম, যা মানুষকে আল্লাহর ঘনিষ্টতম ফেরেশতাদের কাছ থেকে বাণী গ্রহণের যোগ্য বানায় । এই অবস্থাটা রেসালাতের প্রকৃতির সাথেও সামঞ্জস্যশীল । সতকীকরণ ও ইসলাম প্রচারের দায়িত্ব পালনের এটি হচ্ছে অপরিহার্য গুণ ৷ নানা প্রতিকূল অবস্থা ও নোংরা পরিবেশে ইসলামী দাওয়াত ও প্রচারের কাজ চালাতে হলে, বিশেষত নিজে নোংরামী থেকে সম্পূর্ণ মুক্ত থেকে নোংরা মানুষদেরকে পবিত্র করতে হলে তাকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতেই হবে। নানা রকমের ও পরিস্থিতিতে নানা রকমের মানসিকতাসম্পন্ব জনতার কাছে ইসলামের দাওয়াত পৌছানোর ব্যাপারে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম ও লক্ষণীয় বিষয় ৷ এরপর রসূল (স.)-কে শেরেক পরিত্যাগ করা এবং আযাবের কারণ হতে পারে এমন যাবতীয় দোষ থেকে মুক্ত হওয়ার আদেশ দেয়া হচ্ছে, ‘মলিনতা পরিহার করো ।' রসূল (স.) নবুয়তের আগেও শেরেক এবং অন্য সকল দুষণীয় কাজ পরিহার করে চলতেন। এই বিকৃতি, অন্যায় ও অসত্য আকীদা-বিশ্বাস এবং চরিত্র ও অভ্যাসের মলিনতা ও নোংরামী থেকে তার পবিত্র স্বভাব সম্পূর্ণ মুক্ত ছিলো । জাহেলিয়াতের যমানায়ও কোনো দুষ্বর্মে তিনি কখনো এক মুহূর্তের জন্যেও জড়িত হয়েছেন বলে জানা যায়নি । তবে এখানে যে নির্দেশ দেয়া হচ্ছে, তা হচ্ছে শেরেক থেকে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদ এবং আপোষহীনভাবে কুফরী পরিহার করার ঘোষণা সম্বলিত । এটি এবং স্বভাবসুলভ শেরেক ও জাহেলিয়াতের দোষমুক্ত থাকা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার । এর দ্বারা শেরেকজনিত যাবতীয় নোংরা স্বভাব থেকে মুক্ত থাকাও বুঝানো হয়েছে।রুজ্ঝ’ শব্দটির অর্থ আযাব, কিন্তু এখানে এ দ্বারা আযাবের কারণ বুঝানো হয়েছে। মোদ্দাকথা হচ্ছে শেরকের মলিনতা ও নোংরামী যেন তোমাকে স্পর্শ করতে না পারে সে ব্যাপারে সাবধান থাকো । এরপর আল্লাহ তায়ালা তাকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি নিজের কোনো চেষ্টা সাধনাকে বড় বা বেশী করে না দেখান এবং নিজে যেন তার কৃতিত্ব দাবী না করেন। ‘অধিক পাওয়ার উদ্দেশ্যে কাউকে কিছু দান করো না” কেননা তাকে ভবিষ্যতে আরো অনেক অনুগ্রহ ও অনেক দান করতে হবে এবং অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু আল্লাহ তায়ালা চান তিনি যেন নিজের কোনো কাজ বা দানকে বড় করে না দেখেন, যেন তার বিনিময়ে আরো বেশী পাওয়া ও খোটা দেয়া না হয়। এই দাওয়াত এমন কোনো ব্যক্তি চালিয়ে যেতে সক্ষম হয় না থে নিজের দান ও চেষ্টা সাধনাকে বড় বলে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।