এভাবে মর্মগত ও বিষয়গত বিভিন্নতার সাথে সাথে আয়াতের আংগিক বিন্যাস তথা ছন্দগত ও মিত্রাক্ষরজনিত বিভিন্নতা সূরায় সামগ্রিকভাবে একটা বিশেষ ধরনের স্বাদ সৃষ্টি করে। তাছাড়া স্থান বিশেষে এই বিভিন্নতার বিশেষ উদ্দেশ্যও রয়েছে। কোথাও তার উদ্দেশ্য নানা প্রশ্ন ও ধিক্কার তুলে ধরা, কোথাও কাফেরদের দৃষ্র্মের প্রতি বিদ্রুপ ও উপহাস করা। তাফসীর এবার সূরার বিস্তারিত ব্যাখ্যা পেশ করার প্রয়াস পাবো, ‘ওহে কশ্বলাচ্ছাদিত! ওঠো, সতর্ক করো...... এবং তোমার প্রভুর (সন্তুষ্টির) উদ্দেশ্যে ধৈর্য ধরো। সূরার এই প্রথম সাতটি আয়াতের প্রথমটিতেই মহান আল্লাহর পক্ষ থেকে রসূল (স.) কে সম্বোধন করে তাকে এক অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সেটি হচ্ছে, মানব জাতিকে সতর্ক করা, জাগ্রত করা, পার্থিব জীবনের যাবতীয় দুর্দশা ও দুঙ্ধর্ম থেকে মুক্ত ও রক্ষা করা, তাকে আখেরাতে দোযখ থেকে মুক্ত করা এবং তাকে সময় থাকতে মুক্তির পথে পরিচালিত করা । এ দায়িত্ব যখন একজন ব্যক্তির ওপর অর্পিত হয়, চাই তিনি নবী বা রসূল যেই হোন না কেন, তখন তা যথার্থই একটা গুরুদায়িত্ব বটে । কেননা মানব জাতি সামগ্রিকভাবে এই দাওয়াতের প্রতি এত বিদ্রোহী, এতো একণগুঁয়ে, এতো বিভ্রান্ত এবং এতো বিমুখ যে, যে কোনো মানুষের পক্ষে এই দাওয়াতের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে । ‘তাদের সতর্ক করো ।' দাওয়াতের দায়িত্ব ও দায়ীর শগুণ এই সতর্ক করার কাজটি হচ্ছে রেসালাতের প্রধান কাজ, গোমরাহীতে লিপ্ত অচেতন ও উদাসীন লোকদের জন্যে যে আসন্ন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, তার সম্পর্কে সাবধান করা । আল্লাহ তায়ালা এই সতকীর্করণের ব্যবস্থাটি করে তার বান্দাদের প্রতি পরম করুণাই প্রদর্শন করেছেন। কারণ তারা গোমরাহ হয়ে গেলে বা গোমরাহীতে নিমজ্জিত থাকলে আল্লাহর রাজ্যের কিছুমাত্র ক্ষতি হয় না। আর তারা সুপথপ্রাপ্ত হলে আল্লাহর রাজ্যে কোনোই বৃদ্ধি ঘটেনা। তবে তার দয়া ও করুণা তাদেরকে আখেরাতের আযাব থেকে বাচানোর জন্যে এবং দুনিয়ার বিপর্যয় থেকে রক্ষা করার জন্যে হেদায়াতের ও সতকীকরণের এই ব্যবস্থা করেছেন। করুণার বশবর্তী হয়েই তিনি মানব জাতিকে আল্লাহর ক্ষমা ও বেহেশত লাভ করার জন্যে নবী ও রসূলদের প্রেরণ করেন, যারা মানবজাতিকে আল্লাহর বিধানের দিকে দাওয়াত দেন। অন্যদেরকে সতর্ক করার দায়িত্ব অর্পনের পরই আল্লাহ তায়ালা স্বীয় রসূলকে ব্যক্তিগত গুণাগুণের দিকে মনোনিবেশ করার নির্দেশ দেন, ‘তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো ।' এখানে স্বীয় প্রভুর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ ঘোষণা করা ও বর্ণনা করার জন্যে রসূলকে নির্দেশ দেয়া হচ্ছে। এই সাথে এর বর্ণনাভংগীর ভেতরে এই ভাবধারাও সুপ্ত রয়েছে যে, একমাত্র তোমার প্রভুরই শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। কেননা একমাত্র তিনিই শ্রেষ্ঠতম এবং তারই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা সমীচীন, অন্য করো নয়। এ নির্দেশটি আল্লাহর একত্ব ও সার্বভৌমত্ব সংক্রান্ত আকীদার একটি দিকের ব্যাখ্যা সুস্পষ্টভাবে তুলে ধরে। বস্তুত এ বিশ্ব জগতে যত প্রাণী, বস্তু ও তত্ত্ব আছে, তার সবই ছোট, সবই নগণ্য । একমাত্র আল্লাহই বড়, শ্রেষ্ঠ ও মহান । সৰ্বশ্ৰেষ্ঠ, সৰ্ববৃহৎ, সর্বোৎকৃষ্ট, সবোচ্চ ও সর্বোত্তম আল্লাহর সামনে সকল সত্বা, শক্তি, বস্তু, ঘটনা, তত্ত্ব, ইত্যাদি অদৃশ্য ও নিশ্চিহ্ন হয়ে যায়। এই ঈমানী আকীদা-বিশ্বাস প্রত্যয় ও চেতনা নিয়ে মানবজাতিকে সতর্ক করা ও তাদেরকে তাদের অশুভ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।