যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

খাওয়াতাম না, আর সত্যের বিরুদ্ধে বাজে কথা রটনাকারীদের সাথে যোগ দিয়ে আমরাও তা রটনা করতাম, আর কর্মফল দেয়ার দিনটিকে অস্বীকার করতাম । শেষ পর্যন্ত আমরা সেই অকাট্য সত্যের সম্মুখীন হয়ে পড়লাম । এই সময় সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবেনা কেয়ামতের এই অবমাননাকর দৃশ্য ও অপমানজনক স্বীকারোক্তির প্রেক্ষাপটে কোরআন তার দাওয়াত প্রত্যাখ্যানকারীদের বর্তমান অভিমত কি জানতে. চাইছে। সেই ভয়াবহ পরিণতি থেকে ! রেহাই পাওয়ার ও সময় থাকতে সদুপদেশ গ্রহণের এই আহবান সম্পর্কে তাদের বিবেচনা কি তা জানতে চাইছে। আর সেই সাথে এই দাওয়াত থেকে তাদের বন্য পশুর মতো ছুটে পালানোর একটা হাস্যকর ও ব্দ্রিপাত্মক দৃশ্য তুলে ধরেছে। যথা, ‘ওদের কি হলো যে, এই স্মরণিকাকে উপেক্ষা করছে, যেন ওরা বাঘ থেকে ছুটে পালানো বন্য গাধা ।' অতপর তাদের সেই মতিত্রমের রহস্য উম্মোচন করা হচ্ছে, যা তাদেরকে ঘেরাও করে রাখছে এবং পরম হিতাকাংখী উপদেশদাতার দাওয়াত কবুল করতে বাধা দিচ্ছে, ‘আসলে তাদের প্রত্যেকের ইচ্ছা যেন তাকে প্রকাশ্য গ্রন্থসমূহ দেয়া হয়।' বস্তুত এরূপ ইচ্ছার পেছনে রয়েছে রসূল (স.)-এর প্রতি হিংসা ও বিদ্বেষ । প্রত্যেকের কাছে আসমানী কিতাব নাযিল করা হোক এই তাদের বাসনা । আর অপর সুপ্ত কারণ হলো তাদের ভীতির অভাব, ‘কখনো নয়, আসল কথা হলো, তারা আখেরাতকে ভয় পায় না!” উপসংহারে এক আপোষহীন ঘোষণার মাধ্যমে সব কিছুকে আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার হাতে সোপর্দ করা হচ্ছে। বলা হয়েছে ‘কখনো নয়; নিশ্চয়ই এ এক স্মরণিকা । যার ইচ্ছা, সে এসে স্মরণ করুক । আল্লাহর ইচ্ছা না হলে কেউ স্মরণ করবে না । তিনিই তাকওয়ার উপযুক্ত এবং তিনিই ক্ষমা করার মালিক ৷' এভাবে এ সূরা কোরআনের সেই জেহাদের একটি অংশ রূপে বিবেচ্য, যা কোরায়শদের অন্তরে বদ্ধমূল জাহেলিয়াত ও জাহেলী চিন্তাধারার বিরুদ্ধে কোরআন পেশ করেছে। অনুরূপভাবে ইসলামী দাওয়াতের প্রতি তারা ইচ্ছাকৃতভাবে যে উপেক্ষা প্রদর্শন ও প্রচন্ড শত্রুতার মনোভাব পোষণ করেছিলো এবং নানা চক্রান্ত এসেছিলো, কোরআন তার বিরুদ্ধেও সংখাম চালিয়েছে। এদিক দিয়ে সূরা মোযযাম্মেল, সুরা মোদ্দাসসের ও সূরা কলাম-এর বিষয়বস্তুতে এতো সাদৃশ্য পরিলক্ষিত হয় যে, তা দেখলে মনে হয়, এই তিনটি সূরাই কাছাকাছি সময়ে নাযিল হয়েছিলো। অবশ্য সূরা মোষযাম্মেল-এর শেষাংশ এর ব্যাতিক্রম । কেননা আমরা আগেই বলেছি যে, এ অংশটি রসূল (স.) ও তীর সাথীদের একটি গোষ্ঠির বিশেষ রুহানী প্রশিক্ষণের উদ্দেশ্যে নাযিল হয়েছিলো £ | শব্দগত ও ধ্বনিগত কাঠামো ও আংগিক সৌষ্ঠবের দিক থেকে সূরাটির বিন্যাস চমকপ্রদ ৷ একটি মাত্র আয়াত ছাড়া সমগ্র সূরা ছোট ছোট আয়াতে বিন্যস্ত । অত্যন্ত দুত পড়ে যাওয়া যায় । প্রত্যেক আয়াতের শেষের শব্দগুলো সমিত্রাক্ষর। আয়াতগুলো কখনো গুরু কখনো লঘু ছন্দে ছন্দায়িত । বিশেষত, এই কট্টর কাফেরটির চিন্তা পরিকল্পনা, কপাল সংকুচিত করা ও মুখ বাকা করার দৃশ্য যেখানে অংকন করা হয়েছে, আর দোযখের দৃশ্য যেখানে এই বলে অংকন করা হয়েছে যে, তা কোনো কিছুই অবশিষ্ট রাখে না ও কাউকে ছাড়ে না। যেখানে তাদের পালানোর চিত্র অংকন করা হয়েছে এই বলে যে, তারা যেন বাঘ দেখে পালানো কতিপয় বন্য গাধা । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।