সুরা আল.কলাম-এর মতো সূরা মোদ্দাসসেরও সত্য প্রত্যাখ্যানকারী কাফেরদের মধ্য থেকে একজনকে তার চারিত্রিক বৈশিষ্ট দ্বারা চিহ্নিত করেছে এবং তার অসংখ্য দুরভিসন্ধির মধ্য থেকে নিৰ্দিষ্ট একটির দৃশ্য অংকিত করেছে। সম্ভবত উভয় ক্ষেত্রে একই ব্যক্তিকে বুঝানো হয়েছে। অনেকের মতে এই ব্যক্তিটি হচ্ছে ওলীদ ইবনে মুগীরা । আয়াতের ব্যাখ্যা প্রসংগে আগামীতে এ ক্রান্ত হাদীসসমূহ সবিস্তারে উল্লেখ করা হবে। পরবর্তী আয়াতগুলোতে ব্যাখ্যা করা হচ্ছে-কি কি কারণে আল্লাহ তায়ালা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ‘সে চিন্তা-ভাবনা করেছে এবং কিছু কথাবার্তা রচনা করার চেষ্টা চালিয়েছে। পুনরায় আল্লাহর অভিশাপ হোক তার ওপর! ....... শেষ পর্যন্ত সে বললো, এতো আর কিছু নয়, আগে থেকে চলে আসা জাদুমন্ত্র মাত্র । এতো মানুষের কথা ছাড়া আর কিছু নয়।”’ (আয়াত ১৮-২৫) পরবর্তী কয়েকটি আয়াতে বলা হয়েছে, ‘দোযখে নিক্ষেপ করবো । আর তুমি কি জানো, সে দোযখটা কেমন? তা কিছুই অবশিষ্ট রাখে না, কাউকে ছাড়েও না । চামড়া ঝলসিয়ে দেয়। তার ওপর উনিশ জন কর্মচারী নিয়োজিত ৷’ অতপর দোযখের দৃশ্য, দোযখের দায়িত্বশীল উনিশ জন ফেরেশতার উল্লেখ এবং এই উনিশ সংখ্যাটির কথা শুনে মোশরেক ও দুর্বল মোমেনদের মধ্যে হৈ চৈ, সন্দেহ সংশয় বিভ্রান্তি, কুটিল প্রশ্ন ও বিদ্রুপের যে হিড়িক চলেছিলো, সেই প্রসংগে এই সূরার পরবর্তী আয়াতে এই সংখ্যা উল্লেখের পেছনে আল্লাহর কি গভীর ও মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, তা বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে আল্লাহর অদৃশ্য জ্ঞানের খানিকটা অজানা রহস্য উন্মোচন করে প্রসংগত এ কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, গায়েব বা অদৃশ্য জগতের জ্ঞান আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। উন্মোচিত এই. অজানা রহস্য গায়েবের প্রতি ঈমানের একটি জরুরী তথ্যের ওপর আলোকপাত করে। আয়াতটির বক্তব্য, ‘আমি কিছু সংখ্যক ফেরেশতা ছাড়া আর কাউকে দোযখের 'দায়িত্বশীল বানাইনি, আর তাদের সংখ্যা শুধু এ জন্যে উল্লেখ করেছি যেন কাফেররা বিভ্রাটে পড়ে৷ ....... প্রভুর সৈন্য সামন্তের সংখ্যা কতো, তা কেবল তিনিই জানেন। এই দোযখের উল্লেখ মানুষের জন্যে স্মরণিকা ছাড়া আর কিছু নয়৷’ (আয়াত ৩১) অতপর আখেরাত, দোযখ এবং দোযখের দায়িত্বশীলদের বিষয়টির সাথে দৃশ্যমান প্রাকৃতিক দৃশ্যাবলীর সংযোগ স্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য এই যে, মানুষের মনে চেতনা ও সতর্কতা সৃষ্টির জন্যে উক্ত উভয় প্রকারের নিদর্শনের সাহায্য নেয়া হবে। বলা হয়েছে, ‘কখনো নয়, চাদের শপথ, পশ্চাদপসরনরত রাতের শপথ এবং বিকাশমান প্রভাতের শপথ । নিশ্চয় দোযখ বড় বড় নিদৰ্শনসমূহের অন্যতম ৷ মানুষের জন্যে ভীতি প্রদর্শনকারী। তোমাদের মধ্যে যে ব্যক্তি এগিয়ে যেতে যায় অথবা যে ব্যক্তি পিছিয়ে থাকতে চায় তার জন্যে ভীতিপ্রদ ৷’ অতপর অপরাধীদের ও সৎকর্মশীলদের অবস্থানস্থল বর্ণনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে, অপরাধীরা দীর্ঘ যবানবন্দীতে তাদের অপরাধের স্বীকারোক্তি দেবে এবং যে যে কারণে তারা কেয়ামতের দিন আটকাবস্থায় ও যিশ্মী হয়ে থাকতে বাধ্য হয়েছে, তা খুলে বলবে । তারপর তাদের ব্যাপারে কারো সুপারিশেও যে কাজ হবে না, সে কথাও লক্ষণীয়, ‘প্রত্যেক প্রাণী স্বীয় কৃতকর্মের বিনিময়ে যিন্মী হবে। কেবল দক্ষিণ বাহু ওয়ালারা (অর্থাৎ সৎকর্মশীলরা) বাদে । এরা বেহেশতে অবস্থান করে অপরাধীদের জিজ্ঞাসা করবে, কি কি কারণে তোমরা দোযখে গিয়েছো? তারা বলবে, আমরা নামায পড়তাম না, দর্দ্রদেরকে খাবার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।