‘হে কম্বলাচ্ছাদিত! ওঠো । সতৰ্ক করো। তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পবিত্র করো। অপবিত্রতাকে বর্জন করো। অধিক পাওয়ার উদ্দেশ্যে দান করো না। নিজের প্রতিপালকের (সন্তুষ্টির) উদ্দেশ্যে ধৈর্যধারণ করো!” সুরা ‘আল মোষযাশ্মেল’-এ নাযিল হওয়ার কারণ প্রসংগে যে ঘটনা বর্ণিত হয়েছে, অবিকল সেটা আলোচ্য সূরা সংক্রান্ত বর্ণনাও হতে পারে। এই অনিশ্চয়তার কারণে আমরা জোর দিয়ে বলতে পারি না যে, এই দুই সূরার মধ্যে কোনটি আগে নাযিল হয়েছে এবং কোনটি কোন উপলক্ষে নাযিল হয়েছে। এ আয়াত কয়টির উদ্দেশ্যে রসূল (স.)-কে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য করে গড়ে তোলা । অতপর প্রকাশ্যভাবে ও পরিপূর্ণন্নপে ইসলামের দাওয়াতদানের মাধ্যমে কোরায়শদের মোকাবেলা করা । এ কাজ করতে গিয়ে স্বভাবতই তাকে নানা রকম নিগ্রহের সম্মুখীন হতে হবে, আর তার সম্মুখীন হতে হলে তাকে পূর্বাহ্নে মানসিক প্রস্তুতি নিতে হবে। উভয় সূরার এই প্রথম আয়াত কয়টির পরবর্তী অংশ সম্ভবত কিছুকাল পরে নাযিল হয়েছে, যখন কোরায়শরা তাকে প্রত্যাখ্যান করেছে, একণগুঁয়েমী প্রদর্শন করেছে এবং রসূল (স.)-কে মিথ্যা অপবাদ ও হীন চক্রান্ত দ্বারা কষ্ট দিয়েছে। তবে উল্লেখিত দুটি সম্ভাবনার যেটিই বাস্তব হোক-এটা মোটেই বিচিত্র নয় যে, উভয় সূরার প্রথমাংশ ও পরবর্তী অংশ এক সাথে নাযিল হয়ে থাকতে পারে। কেননা উভয়াংশের একটা অভিন্ন প্রেক্ষাপট ও উপলক্ষ্য রয়েছে। মোট কথা হচ্ছে, রসূল (স.)-কে মিথ্যুক সাব্যস্ত করা, প্রত্যাখ্যান করা এবং কোরায়শ নেতাদের ষড়যন্ত্র ও দুরভিসন্ধির জন্যে রসূল (স.)-এর প্রচন্ডভাবে মর্মাহত হওয়া । এটা যদি মেনে নেয়া হয়, তাহলে উভয় সূরার সামগ্রিক প্রেক্ষাপট সূরা ‘আল কলাম’-এর মতো হবে। সেই প্রেক্ষাপট আমরা সূরা ‘আল কলাম'-এর শুরুতে আলোচনা করেছি। সূরার নাযিল হওয়ার প্রকৃত কারণ ও উপলক্ষ্য যাই হোক না কেন, এর প্রথমেই যে আল্লাহ তায়ালা স্বীয় নবীদের সম্বোধন করে ইসলামী দাওয়াত ও তাবলীগের এই অতীব গুরুত্বপূর্ণ কাজ তার দায়িত্বে ন্যস্ত করেছেন এবং ভাকে তার ঘুম, ভীরুতা ও জড়তা কাটিয়ে উঠে জেহাদ, সৎশ্বাম ও কঠোর সাধনায় আত্মনিয়োগে উদুদ্ধ করেছেন । প্রথম দুটি আয়াতেই এই সম্বোধন ও নির্দেশনা সুস্পষ্ট হয়ে আছে । যথা, ‘হে কম্বলাচ্ছাদিত, ওঠো, সতর্ক করো।' তারপর পরবর্ত্ ৫টি আয়াতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্যে নিজেকে প্রস্তুত করা এবং আল্লাহর নির্দেশিত কার্যক্রমের মাধ্যমে শক্তি আহরণের নির্দেশ দেয়া হয়েছে যথা, ‘তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষাণা করো, তোমার পোশাক পবিত্র করো, অপবিত্রতাকে বর্জন করো, অধিক পাওয়ার উদ্দেশ্যে দান করো না। আর তোমার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্যধারণ করো ।' সূরা মোষযাম্মেলের মতো এখানেও সূরার প্রথমাংশের নির্দেশাবলীর শেষে স্থান পেয়েছে ধৈর্যের আদেশ । এরপরই সূরায় অংগীভূত হয়েছে আখেরাতকে অস্বীকারকারীদের বিরুদ্ধে আল্লাহর হুমকি, হুশিয়ারী ও প্রত্যক্ষ যুদ্ধের ঘোষণা । এ ক্ষেত্রেও সূরা ‘আল মোযযাম্মেল’-এর সাথে এ সূরার সাদৃশ্য লক্ষণীয় । ‘যখন শিংগায় ফুঁক দেয়া হবে, সেদিনটি হবে এক কঠিন দিন। দুরূহ জায়গায় আরোহন করাবো ৷ (আয়াত ৮-১৭) বিলাল ২১তম ২৯ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।