না। অবশেষে ওপরের দিকে তাকাতেই একটা কিছু দেখে সংগে সংগেই আমি খাদীজার কাছে এসে বললাম, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও এবং আমার ওপর ঠান্ডা পানি ঢালো। আমাকে কম্বল দিয়ে ঢেকে দেয়া হলো এবং আমার ওপর ঠান্ডা পানি ঢালা হলো। এরপরই সূরা ‘মোদ্দাসসের’ নাযিল হলো ৷’ মুসলিম শরীফের বর্ণনা অনুসারে রসূল (স.) বলেন, ‘আমি চলার সময়ে হঠাৎ আকাশ থেকে একটি আওয়ায শুনতে পেলাম । আমি তৎক্ষণাৎ আকাশের দিকে তাকিয়ে দোখ আকাশ ও পৃথিবীর মাঝখানে একটি চেয়ারে বসে আছেন সেই ফেরেশতা, যিনি হেরার গুহায় আমার কাছে এসেছিলেন। আমি হাটু গেড়ে প্রায় মাটির সাথে মিশে বসে পড়লাম । তারপর আমার পরিবারের কাছে গিয়ে বললাম, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও । আমাকে ঢেকে দেয়া হলো। এই সময় সূরা ‘আল মোদ্দাসসের’ নাযিল হলো। এরপর ক্রমাগত ওহী আসতে লাগলো । উল্লেখ্য যে, বোখারীতেও এ হাদীসটি অবিকল একই ভাষায় উদ্ধৃত হয়েছে। ইবনে কাসীর স্বীয় তাফসীরে এই হাদীস সম্পর্কে মন্তব্য করেছেন যে, এই বিবরণটিই মনে হয় সংরক্ষিত । আর এ বিবরণ থেকে মনে হয়, এর আগেও ওহী নাযিল হয়েছিলো। কেননা রসূল (স.) বলেছেন, ‘দেখলাম যে ফেরেশতা আমার কাছে হেরা গুহায় এসেছিলেন তিনিই .... ৷ আসলে তিনি হচ্ছেন জিবরাঈল । তিনি ইতিপূর্বে সূরা ‘আল আলাক্্ৃ’ নিয়ে এসেছিলেন। এরপর ওহীর বিরতি ঘটে ৷ তারপর পুনরায় ফেরেশতা নাযিল হয়। সুতরাং দুই বর্ণনার সমন্বয়ের উপায় এই যে, এই সূরা (সূরা মোদ্দাসসের) একেবারে প্রথম নাযিল হওয়া সূরা নয়, বরং বিরতির পর নাযিল হওয়া প্রথম সূরা । তাবরানীতে অপর একটি বর্ণনায় বলা হয়েছে যে, হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, একদিন ওলীদ ইবনে মুগীরা কোরায়শ বংশের লোকদেরকে দাওয়াত করে বললো, এই লোকটি (মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) সম্পৰ্কে তোমাদের ধারণা কী? তখন কেউ বললো, জাদুকর । কেউ বললো, না, জাদুকর নয় । আবার কেউ বললো, জ্যেতিষী ৷ কেউ বললো, না, জ্যেতিযী নয়। কেউ বললো, কবি । আবার কেউ বললো, না কবি নয়। কেউ বললো, বরঞ্চ প্রাচীনকাল থেকে বংশানুক্রমে চলে আসা এটা একটা জাদুমন্ত্র । অতপর সবাই একমত হলো যে, মোহাম্মদ (স.) কর্তৃক প্রচারিত বাণী বংশানুক্রমে প্রাপ্ত একটা জাদুমন্ত্র । কাফেরদের এই সমাবেশ ও তাদের অভিব্যক্তি এই মতামতের কথা জানতে পেরে রসূল (স.) ভীষণ মর্মাহত হলেন এবং বিমর্ষ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইলেন । এমতাবস্থায় সূরার এই প্রাথমিক আয়াত কয়টি নাযিল হলো! www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।