অর্থাৎ জীবিকা উপার্জনের জন্যে পরিশ্রম করবে। এটা জীবনের অপরিহার্য কাজ । আল্লাহ্ তায়ালা চান না, তোমরা তোমাদের জীবনের জরুরী প্রয়োজনকে উপেক্ষা করো এবং সন্যাসীদের মত শুধুমাত্র আনুষ্ঠানিক এবাদাতের জন্যে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও । ‘আরেক দল আল্লাহর পথে লড়াই করবে ৷' অর্থাৎ আল্লাহ তায়ালা অচিরেই লড়াই-এর মাধ্যমে তোমাদের ওপর যুলুমের প্রতিশোধ নেয়ায় অনুমতি দেবেন এবং পৃথিবীতে ইসলামের পতাকা ওড়ানোর জন্যে জেহাদ করতে বলবেন, তা তিনি জানেন। অথচ ইসলাম বিরোধীরা এর খুবই ভয় করে। অতএব, নিজেদেরকে এই কড়াকড়ি থেকে কিছুটা অব্যাহতি দাও । ‘কোরআন যতোটা সহজে পড়তে পার তাই পড় ৷’ অর্থাৎ বিনা কষ্টে যা পারা যায় তাই পড়ো এবং ইসলামের ফরয কাজগুলোর ওপর অবিচল থাকো। ‘নামায কায়েম করো ও যাকাত দাও’ ‘তারপর আল্লাহকে ‘করযে হাসানা' দাও, যার শুভ ফল তোমরা পাবে!’ আল্লাহকে উত্তম ঝণ দাও, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও । কেননা মানুষ যতোই ভালো ও সৎ কাজ করতে চেষ্টা করুক, তার ভুল হওয়া বিচিত্র কিছু নয় । ‘আল্লাহর কাছে ক্ষমা চাও । আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াশীল ।' প্রথমে রাত জেগে নামায পড়ার আহবান জানানো হয়েছিলো তার এক বছর পর এই আদেশটি আসে । এতে রয়েছে স্নেহ, দয়া, ভালোবাসা ও সহজীকরণের উদার মনোভাবের প্রতিফলন । আল্লাহ তায়ালা মুসলমানদেরকে রাত জেগে নামায পড়াকে (এশা বাদে) ফরয নয় নফল বলে ঘোষণা করলেন। তবে রসূল (স.) তার আগের নিয়ম অব্যাহত রাখলেন । রাতের এক তৃতীয়াংশের কম নামায পড়তেননা। গভীর রাতে তিনি মোনাজাত করতেন। আর এ থেকে জীবনের ও জেহাদের পাথেয় ও বল আহরণ করতেন। অবশ্য তিনি এ ছাড়াও সর্বক্ষণ যেকেরে লিপ্ত থাকতেন এবং তার চোখে ঘুম আসলেও তার মন কখনো ঘুমাতো না। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।