যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অপরদিকে তেমনি রসূল (স.) ও মুষ্টিমেয় সংখ্যক দুর্বল মোমেনের মনে দৃঢ় বিশ্বাস, আস্থা ও আশার আলো প্রজ্জলিত করেছে। তাদেরকে এই মর্মে আশ্বাস দেয়া হয়েছে যে, তাদের প্রতিপালক আল্লাহ তায়ালা তাদেরই সাথে আছেন । তাদের শত্রুকে হত্যা করবেন, আটক করবেন এবং ক্ষুদ্র একটি মেয়াদ পর্যন্ত তাদেরকে সময় দেয়া হবে। তারপরই ফয়সালা চুকিয়ে দেয়া হবে। তখন তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে এবং কঠোর শাস্তি দেয়া হবে। বস্তুত আল্লাহ তায়ালা তীর দুশমনদেরকে যদিও সময় দেন, কিন্তু তার বন্ধুদেরকে তার শত্রুদের আগ্রাসন ও অত্যাচারের মুখে তাদের চিরদিন অসহায় ছেড়ে দেন না। | এরপর আসছে সূরার দ্বিতীয় অংশ তথা দ্বিতীয় রুকু ৷ মাত্র একটি আয়াতের মাধ্যমে রসূল (স.) ও মোমেনদের রাত জেগে নামায পড়ার পরিশ্রমকে অপেক্ষাকৃত সহজ করার ব্যবস্থা করে দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা তাদের নিষ্ঠার ও আনুগত্যের কথা জানতেন ৷ রাতে দীর্ঘ সময় কোরআন পড়ার কারণে তাদের পা ফুলে গিয়েছিলো । আল্লাহ তায়ালা তার নবীকে কোরআন পাঠ ও নামায পড়ার জন্যে এতো কষ্ট দিতে চাননি। মূলত আল্লাহ তায়ালা তাঁকে পরবর্তী জীবনে যে বিরাট দায়িত্বের মুখোমুখী হতে হবে তার জন্যে তৈরী করতে চেয়েছিলেন। আয়াতটির ভাষায় আমরা দেখতে পাচ্ছি এতে আদর, স্নেহ ও আশ্বাস দানের ভংগী রয়েছে। ‘তোমার প্রতিপালক জানেন যে, তুমি ও তোমার সহকর্মী দলটি রাতের দুই তৃতীয়াংশের কম, রাতের অর্ধেক ও এক তৃতীয়াংশ নামায পড়ে কাটাও ।' অর্থাৎ তিনি তোমাকে দেখেছেন এবং তোমার নামায তার দাড়িপাল্লায় গৃহীত হয়েছে। তিনি জানেন যে তুমি ও তোমার সংগীর্বা শয্যা ত্যাগ করেছো, রাতে বিছানার আরাম ভোগ করার আহবানে সাড়া না দিয়ে আল্লাহর আহবানে সাড়া দিয়েছো । আল্লাহ তায়ালা তোমার ওপর সহানুভূতিশীল হয়েছেন এবং তোমার ও তোমার সংগীদের জন্যে রাতের কাজ কিছুটা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘রাত ও দিনকে (ছোট বড়ো করার) পরিকল্পনা আল্লাহ তায়ালাই করেন’ এ জন্যে কতক রাতকে বড় ও কতক রাতকে ছোট করেন। কিছু রাত ছোট কিছু রাত বড় হয়। তুমি ও তোমার সাথীরা সবসময় রাতের এক তৃতীয়াংশ, অর্ধেক কিংবা দুই তৃতীয়াংশ জেগে কাটাও। এটা অব্যাহত রাখার মতো সবল, তোমরা নও, তা তিনি জানেন । তিনি তোমাদেরকে কষ্ট দিতে চান না। তিনি চেয়েছিলেন তোমাদেরকে প্রস্তুত করতে ৷ তোমরা এখন প্রস্তুত হয়ে গেছো। কাজেই এখন রাত জেগে এবাদাতের পরিমাণ কমাও। এখন জিনিসটাকে সহজ করে নাও । ‘কোরআনের যতটুকু সহজে পড়া যায় ততটুকু পড়ো ।' অর্থাৎ রাতের নামাযে যতোটুকু পড়লে কষ্ট না হয় ততেটুকু পড়ো । আল্লাহ্‌ তায়ালা এটাও জানেন যে, তোমাদের আরো অনেক করণীয় কাজ আছে। সেসব কাজেও শক্তি ও শ্রম ব্যয় হবে। সেসব কাজ করতে হলে এখন দীর্ঘ সময় রাত জাগা খুবই কষ্টকর হবে ।' আল্লাহ তায়ালা জানেন যে, তোমাদের অনেকে রুগ্ন হয়ে পড়বে ।' ফলে এভাবে লম্বা সময় ধরে রাত জেগে নামায পড়া তাদের পক্ষে কঠিন হবে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।