খোদ মানুষের কাছেও দুনিয়ার জীবনকে এক ঘন্টার মত মনে হবে। আর তারা যদি পৃথিবীর গোটা জীবনেও কোনো শাস্তি বা প্রতিশোধের সম্মুখীন না হয়, তবে পরবর্তী জীবনে কঠোরতর শাস্তি তাদের জন্যে অবধারিত । ‘আমার কাছে শাস্তি রয়েছে, দোযখ রয়েছে এবং কাটাযুক্ত খাদ্য এবং যন্ত্রনাদায়ক শাস্তি রয়েছে ।' বস্তুত যারা বিপুল সম্পদ ও বিত্ত-বৈভবের অধিকারী হয়েও সেই সম্পদের কদর করেনি ও শোকর করেনি এই সব কষ্টদায়ক আযাবই তাদের জন্যে উপযুক্ত । অতএব, হে মোহাম্মদ! তুমি সবর করো এবং ধৈর্যধারণ কর । এদের উপযুক্ত শাস্তি আমার কাছে রয়েছে। তারা জাহান্নামে দগ্ধ হবে, কয়েদখানায় আবদ্ধ হবে, গলায় কাটা ফুটে যাওয়া খাদ্য গ্রহণ করবে এবং নানা রকম যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে৷ কেয়ামতের ভীতিকর দৃশ্য অতপর কেয়ামতের দিনের দৃশ্য অংকন করা হচ্ছে, ‘যেদিন পৃথিবী ও পাহাড় প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চূর্ণবিচূর্ণ ও ধ্বংস হয়ে যাবে।' এত বড় বড় পাহাড় পর্বত যখন ভয়ে কাপবে ও চূর্ণবিচূর্ণ ও ধ্বংস হবে তখন ক্ষুদ্র দুর্বল মা্ষের কি অবস্থা হবে তা বলার অপেক্ষা রাখে না। এরপর বিত্তশালী ইসলাম বিরোধীদেরকে প্রতাপশালী ফেরাউনের করুণ পরিণতি স্মরণ ওপর সাক্ষী, যেমন ফেরাউনের কাছে একজন রসূল পাঠিয়েছিলাম। ফেরাউন সেই রসূলকে অমান্য করলো, ফলে আমি তাকে শক্তভাবে পাকড়াও করলাম । কেয়ামতের দিন পৃথিবী ও পাহাড়ের কম্পন ও ধ্বংসের দৃশ্য দেখানোর পর ফেরাউনের করুণ পরিণতি সংক্ষেপে বর্ণনা করে মানুষের মনে ভীতি সৃষ্টি করা হয়েছে। পৃথিবী ও পাহাড়ের যে পরিণতি সেটা আখেরাতের পরিণতি, আর ফেরাউনের যে পরিণতি এখানে তুলে ধরা হয়েছে তা হচ্ছে দুনিয়ার পরিণতি । কাজেই ইসলামের দুশমনদের এই পরিণতি থেকে রেহাই নেই । ‘কিভাবে তোমরা রক্ষা পাবে যদি কুফরি করো, যেদিন শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, আকাশ ফেটে কেয়ামতের সেই ভয়াবহ ধ্বংসযনজ্ঞের চিত্রটি মোটামুটি এরূপ দাড়াচ্ছে যে, পৃথিবী ও পাহাড় প্রকম্পিত হবে, ভেংগে চুরমার হবে, তারপর আকাশও ফেটে যাবে এবং শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। কোরআন এভাবে এ দৃশ্যটিকে শ্রেতাদের অনুভুতিতে একটি বাস্তব ঘটনার আকারে পেশ করেছে। এরপর পুনরায় জোর দিয়ে বলছে, ‘আল্লাহর ওয়াদা পূর্ণ হবে।' অর্থাৎ সে ওয়াদার কোনো ব্যতিক্ৰম হবে না। আর আল্লাহ তায়ালা যা চান করেন, যা ইচ্ছা করেন তাই হয়। এই ভীতি সৃষ্টি করার পর মানুষকে এই বলে সচেতন করে তুলছেন যে, তারা যেন শান্তি ও নিরাপত্তার যে পথ আল্লাহ তায়ালা দেখিয়েছেন তা গহণ করে। ‘এ হচ্ছে স্বরণিকা- যার ইচ্ছা হয়, সে যেন তার প্রতিপালকের অভিমুখে যাত্রা করে৷’ বস্তুত আল্লাহর অভিমুখী পথ সবচেয়ে নিরাপদ ও সহজ ৷ সন্দেহ সংশয় ও ভীতি শংকা মুক্ত পথ । এ আয়াতগুলো একদিকে যেমন দাওয়াত প্রত্যাখ্যানকারীদের মনোবল ভেংগে দিয়েছে, যিলাল ২১তম ২৮ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।