করার । কেননা বর্জনে আর কোনো ক্রোধ ও আক্রোশ থাকে না । মক্কার প্রথম দিককার দাওয়াতের কর্মসূচী এভাবেই প্রণয়ন করা হয়েছিলো। সাধারণত, কেবলমাত্র হৃদয় ও বিবেককেই আবেদন জানানো হতো এবং আবেদনটা হতো নিরেট উপদেশ ও পথনির্দেশনামূলক । চরম গুদ্ধত্য সহকারে দাওয়াতের বিরোধীতা ও রসূলকে মিথ্যাবাদী ঠাওরানোর মতো আচরণের পর পুরোপুরি বর্জন করা যেকেরের পর ধৈর্যেরও দাবী জানায় । ধৈর্যের উপদেশ আল্লাহ্ তায়ালা তার সকল নবীকেই একাধিকাবার দিয়েছেন। সাধারণ মোমেনদেরকেও দিয়েছেন। বস্তুত, ধৈর্য ছাড়া আর যাই করা যাক, দাওয়াতের কাজ করা যায় না। সবরই এ কাজের ঢাল ও অন্তর । ধৈৰ্যই এ কাজের পাথেয় । ধৈর্যই দাওয়াতী কাজের কর্মীর আশ্রয়স্থল । ইসলামের দাওয়াত হচ্ছে আসলে এক সর্বাত্মাক জেহাদ । এখানে প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করতে হয় । প্রবৃত্তির কু-প্ররোচনা, অসৎ কামনা-বাসনা, বিপথগামিতা, অবাধ্যত হতাশা, দুর্বলতা ও একগ্ুয়েমীর বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। আবার দাওয়াতের শত্রুদের বিরুদ্ধেও লড়াই করতে হয়। লড়াই করতে হয় তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, তাদের উপায় উপকরণের বিরুদ্ধে এবং তাদের নির্যাতনের বিরুদ্ধে । আবার সাধারণ মানুষের সাথেও এক ধরনের লড়াই চলতে থাকে । কেননা তারা এই দাওয়াতের দায় দায়িত্ব খহণ করতে চায়না, তাকে এড়িয়ে যেতে চায় । নানা রকমের ওযর আপত্তি তুলে তার বিরোধীতা করে তারা কোনো অবস্থার ওপরই স্থীতিশীল থাকে না । দাওয়াত দাতার এই সব পরিস্থিতিতেই ধৈর্য ছাড়া আর কোনো বিকল্প নেই । আর যেকের প্রায় ক্ষেত্রেই ধৈর্যের সহযোগী ও সহায়ক । | আল্লাহ তায়ালা প্রচন্ড হুমকি দিয়ে বলেন, ‘আমার ও দাওয়াত প্রত্যাখ্যানকারী বিত্তশালীদের মাঝখান থেকে সরে যাও এবং তাদেরকে একটু অবকাশ দাও ৷’ ভাববার বিষয় যে, মহাশক্তিধর মৃহাপরাক্রান্ত ও প্রতাপশালী আল্লাহ তায়ালা এই হুমকি দিচ্ছেন ইসলামের শত্রুকে, যে মানুষ ছাড়া আর কিছু নয়। আর হুমকিদাতা হচ্ছেন তিনি, যিনি তাদেরকে এবং এই প্রকান্ড বিশ্বকে সৃষ্টি করেছেন, তাও শুধুমাত্র একটি ‘কুন্’ (হও) শব্দ দ্বারা, এর বেশী নয়। দায়ী’র কাজ শুখু দাওয়াত পৌছে দেয়া আল্লাহ্ তায়ালা বলছেন, আমাকে ছেড়ে দাও, ওদেরকে আমিই দেখে নেবো এ দাওয়াত তো আমারই দাওয়াত । তোমার তো এটা পৌছানো ছাড়া আর কোনো কাজ নেই । ওরা এ দাওয়াতকে প্রত্যাখ্যান করছে এবং তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে তো করতে দাও । ওদেরকে তুমি ত্যাগ কর! ওদেরকে কিভাবে জব্দ ও শায়েস্তা করতে হয়, তা আমি দেখবো। সে দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও তাদের চিন্তা তোমার করার দরকার নেই । তুমি শান্ত ও স্থির থাকো । মহাপরাক্রান্ত আল্লাহ তায়ালা যখন এই সকল নগন্য ও দুর্বল সৃষ্টিকে হুমকি দেন, তাদেরকে শায়েস্তা করার চরমপত্র দেন, তখন বুঝতে হবে তাদের মহা দুর্যোগ ও সর্বনাশ ঘনিয়ে এসেছে। তারা যত বড় বিত্তশালী ও প্রতাপশালীই হোক না কেন, তাদেরকে রক্ষা করতে পারে এমন শক্তি পৃথিবীতে নেই । বলা হয়েছে, ‘তাদেরকে সামান্য সময় দাও ৷' গোটা পার্থিব জীবন পরিমাণ সময়ও যদি তাদের দেয়া হয়, তাও সামান্য মাত্র । কারণ দুনিয়ার জীবন আল্লাহর হিসাবে এক দিন বা তারও কম সময়ের সমান । এমনকি কেয়ামতের দিন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।