যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা ছাড়া সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করার (তাবাত্বল) উল্লেখ করার পরপরই জানানো হয়েছে যে, বাস্তবিক পক্ষেও আল্লাহ তায়ালা ছাড়া কেউ এমন নেই, যার দিকে মনোনিবেশ করা যেতে পারে। ‘পূর্ব ও পশ্চিমের অধিপতি তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, কাজেই তীকেই সহায় হিসাবে গ্রহণ করো ৷' বস্তুত, তিনি যখন পূর্ব ও পশ্চিম সর্ব দিকের প্রভু, একক ও অদ্বিতীয় প্রভু এবং তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তখন সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে তার দিকে মনোনিবেশ করার অর্থ হলো এ বিশ্ব জগতের একমাত্র সত্যের দিকে মনোনিবেশ করা, আর তার ওপর নির্ভর করার অর্থ বিশ্ব জগতের একমাত্র শক্তির ওপর নির্ভর করা । বস্তুত একমাত্র আল্লাহর ওপর নির্ভর করা, আল্লাহর একত্বে বিশ্বাসেরই প্রত্যক্ষ ও স্বতস্ষুর্ত ফল । তার পূর্ব ও পশ্চিমের প্রভু হওয়ার অর্থ সমগ্র মহাবিশ্বের প্রভু হওয়া । রসূল (স.)-কে তার দুর্বহ দায়িত্ব বহন করার জন্যে রাত্র জাগরনের যে নির্দেশ দেয়া হয়েছে, এতে করে বুঝা যায় শুরু থেকেই আল্লাহ তায়ালা ছাড়া আর সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল হওয়া । কেননা একমাত্র ভার কাছ থেকেই তিনি এই ভারী দায়িত্ব বহন করে দীর্ঘ পথ পাড়ি দেয়ার শক্তি ও পাথেয় যোগাড় করতে পারেন। দাওয়াতের ক্যাজে ধৈর্য অপরিহার্ষ অতপর আল্লাহ তায়ালা তার রসূলকে সর্বাত্মক ধৈর্যধারনের নির্দেশ দিয়েছেন। তীর জাতির পক্ষ থেকে ক্রমাগত যে উপেক্ষা, অবজ্ঞা, অপবাদ, অবরোধ ও প্রতিরোধের সম্মুখীন তিনি হয়ে আসছেন, তার জন্যে সবরের উপদেশ দিয়েছেন। সেই সাথে আরো বলেছেন যে, সত্য প্রত্যাখ্যানকারীদেরকে যাতে আমি উপযুক্ত শাস্তি দিতে পারি সে জন্যে তীর ও প্রত্যাখ্যানকারীদের মাঝ থেকে সরে দাড়াও, একটু সময় দাও ও অপেক্ষা করো । কেননা আমার কাছে তাদের জন্যে কঠোর আযাব রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘তারা যে সব কথা বলে, তার ওপর ধৈর্যধারণ করো এবং তাদেরকে পুরোপুরিভাবে বর্জন করো ।' (১০ থেকে ১৮ আয়াত পর্যন্ত) সূরার প্রথমাংশ নবুওতের সূচনাকালে নাযিল হয়েছে এ বর্ণনা যদি সঠিক হয়ে থাকে, তাহলে তার এই আটটি আয়াত একটু বিলম্বে প্রকাশ্য দাওয়াত দেয়ার পর্ব শুরু হওয়ার পর নাযিল হয়ে থাকতে পারে। এই পর্বে দাওয়াতকে প্রত্যাখ্যান, তার বিরুদ্ধে ওদ্ধত্যপূর্ণ আচরণ এবং রসূল (স.) ও মোমেনদের ওপর যুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। কিন্তু অপর বর্ণনাটি শুদ্ধ হয়ে থাকলে সূরার প্রথম রুকুর পুরোটাই রসূল (স.) মোশরেকদের অত্যাচার ও বিরোধিতার সম্মুখীন হওয়ার পর নাযিল হয়ে থাকবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি, রাতের বেলা নামায ও যেকেরের আদেশ দেয়ার পরই সবরের আদেশ প্রদান করা হয়েছে। এ দুটো কাজকে প্রায়ই এক সাথে করতে নির্দেশ দেয়া হয়ে থাকে, যাতে দাওয়াতের দীর্ঘ কষ্টকর পথ পাড়ি দিতে গিয়ে মনোবল বহাল থাকে । এই কষ্টকর পথের মাঝে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই এবং ইসলামের পথ রোধকারীদের বিরুদ্ধে লড়াই এই উভয় লড়াই একাকার হয়ে গেছে। এই দুটোই কঠিন লড়াই । আর যেহেতু ধৈর্যের আদেশ অনেক সময় ক্রোধ ও আক্রোশ বৃদ্ধি করে, তাই তার পরেই আদেশ দেয়া হয়েছে তাদেরকে সম্পূর্ণ বর্জন www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।