এই প্রস্তুতি এবং কঠিন ও প্রাণান্তকর সাধনা প্রত্যেক নবীর এবং প্রত্যেক প্রজন্মের ইসলামের দাওয়াত ও প্রচার কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্যেই অপরিহার্য । তাদের কঠিন সাধনার পথে চলার জন্যে এটা প্রয়োজনীয় মনোবল যোগায়, শয়তানের কুপ্ররোচনা থেকে তাদের রক্ষা করে এবং অন্ধকারে পথ হারানোর ঝুঁকি থেকে তাদের নিরাপত্তা দেয়। সংযমের মাধ্যমে সংগ্রামের প্রস্তুতি ‘রাতে বিছানা থেকে ওঠা আত্ম সংযমের জন্যে অত্যন্ত কার্যকর এবং আবৃত্তির জন্যে অধিকতর উপযোগী ।' ‘নাশেআতুল্লাইল’ শব্দটির অর্থ হচ্ছে এশার পরবর্তী রাত্রি ভাগে জাগ্রত হওয়া । মোজাহেদের মতে, আয়াতের বক্তব্য হচ্ছে, রাত্রের এই অংশে খুম থেকে জেগে এবাদত করা শরীরের-পক্ষে অধিকতর কষ্টকর এবং অধিকতর স্থায়ী কল্যাণের নিশ্চয়তাদায়ক ৷ কেননা সারাদিনের কঠোর পরিশ্রমের পর ঘুমের প্রবল আহবান ও বিছানার দুর্ণিবার আকর্ষণকে উপেক্ষা করে আল্লাহর এবাদাত করা নিসন্দেহে কঠোরতর দৈহিক সাধনা । শুধু তাই নয়, এটা আত্মার আধিপত্যের ঘোষণা, আল্লাহর আহবানে সাড়া দান এবং আল্লাহর প্রেমের নিদর্শন স্বরূপ তার ত্যাগ স্বীকারের শামিল । এজন্যে যথার্থভাবেই বলা হয়েছে, ‘এটা আবৃত্তির জন্যে অধিকতর উপযোগী ।' কেননা গভীর রাতের যেকের বড়ই মযাদার, নামায খুবই একাগ্রতা সৃষ্টিকারী এবং মোনাজাত হৃদয়ে খুবই স্বচ্ছতা আনয়নকারী। গভীর রজনী মানুষের হৃদয়ে প্রেম, স্বাচ্ছন্দ্য, স্বচ্ছতা ও ওঁজ্ঞল্য এনে দেয় । দিনের বেলার নামায বা যেকেরে তা নাও পাওয়া যেতে পারে। যেহেতু আল্লাহ্ তায়ালা হৃদয়ের সৃষ্টা তাই হৃদয়ের প্রবেশদ্বার ও তার সংযোগকাল তিনিই ভালো চেনেন, তিনিই ভালো জানেন হৃদয়ে কি প্রবেশ করে ও তার ওপর কোন জিনিসের কেমন প্রভাব হয়। কোন কোন সময়ে হৃদয় কিছু গ্রহণের জন্যে অধিকতর প্রস্তুত বা যোগ্য হয় এবং কোন জিনিস হৃদয়কে অধিকতর আকৃষ্ট ও প্রভাবিত করে। আল্লাহ তায়ালা তার বান্দা মোহাম্মদ (স.)-কে এই গুরুভার বাণী গ্রহণের যোগ্য বানানোর উদ্দেশ্যে এবং এর জন্যে প্রয়োজনীয় বিরাট ও কষ্টকর সাধনা ও সংগ্রামের উপযুক্ত বানানোর উদেশ্যে তার জন্যে রাত জেগে এবাদাত করার কর্মসূচী মনোনীত করেছেন। কেননা রাত জাগা এ ব্যাপারে অধিকতর উপকারী । তাছাড়া দিনের বেলায় যেহেতু তার অনেক কাজ ও ব্যস্ততা রয়েছে এবং তাতে অনেক সময়, শ্রম ও মনোযোগ খাটাতে হয়, তাই এ জন্যে রাতের এই অংশকে বেছে নেয়া ছাড়া গত্যন্তর নেই । আল্লাহ তায়ালা বলেন, ‘দিনের বেলায় তোমার অনেক ব্যস্ততা রয়েছে৷’ কাজেই এইসব তৎপরতায় দিনের সময় ব্যয় করা উচিত আর রাত্রিকালকে আল্লাহর জন্যে তথা নামায ও যেকেরের কাজে ব্যয় করা উচিত । ‘আর তোমার প্রভুর যেকের করো এবং তীর দিকে নিষ্ট হও ৷’ আল্লাহ তায়ালা যেকের কেবল একশত দানা বা হাজার দানা তাসবীহ গণনা করা, মুখে আল্লাহর নাম জপ করার নামই নয়। যেকের হচ্ছে সদা সচেতন হৃদয় দিয়ে স্বরণ করা এবং একই সাথে জিহবা দিয়ে উচ্চারণ বা জপ করা । অথবা নামায় পড়া ও নামাযে কোরআন পড়া । আর ‘তাবাত্নুল’ শব্দটির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য সকলের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং এবাদাত ও যেকের দ্বারা তার দিকে সর্বতোভাবে মনোযোগী হওয়া । যাবতীয় পার্থিব ঝামেলা থেকে মুক্ত হয়ে সমস্ত আবেগ অনুভুতি নিয়ে আল্লাহর দিকে রুজু হওয়া । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।