মেসওয়াক করতেম, ওযু করতেন অতপর আট রাকাত নামায পড়তেন । এই আট রাকাতের একেবারে শেষে ছাড়া বসতেন না। অষ্টম রাকাতে বসে আল্লাহর যেকের করতেন, দোয়া করতেন; কিন্তু সালাম না ফিরিয়ে উঠে দাঁড়িয়ে একই নিয়মে নবম রাকাত শেষ করে সালাম করতেন । এরপর দু'রাকাত বসে বসে পড়তেন এই হচ্ছে এগারো রাকাত ৷ রসূল (স.) যখন বয়োবৃদ্ধ হলেন, তখন সাত রাকাত নামায পড়ে সালাম ফিরিয়ে আরো দু'রাকাত পড়তেন । এভাবে নয় রাকাতও পড়তেন । আর রসূল (স.) যখন কোনো নামায পড়তেন, তা অব্যাহত রাখা পছন্দ করতেন । কোনো অসুখ, কিংবা ঘুমের কারণে রাতে জাগতে না পারলে তিনি দিনের বেলায় বারো রাকাত পড়তেন । রসূল (স.) কখনো একই রাতে সকাল পর্যন্ত পুরো কোরআন পড়েছেন বলে আমার জানা নেই । রমযান ছাড়া তিনি এক নাগাড়ে একমাস কখনো রোযা রাখতেন না । (যাদুল মা'য়াদ) । ক্রহঠোর সংগ্রামের প্রস্থুতে এতসব চেষ্টা সাধনার মূল উদ্দেশ্য ছিলো অচিরেই তার ওপর যে দুর্বহ বাণী নাযিল হবে, তার জন্যে তীকে প্রস্তুত করা । আল্লাহ্ তায়ালা বলেন, ‘নিশ্চয় আমি অচিরেই তোমার ওপর ভারী বাণী নাযিল করবো !' বস্তুত, সেই ভারী বাণী কোরআন এবং কোরআন সংক্রান্ত অন্যান্য দায়দায়িত্ব ছাড়া আর কিছু নয়। যদিও কোরআন তার আংগিক ও ভাষাগত কাঠামোর দিক দিয়ে অত্যন্ত প্রাঞ্জল ও সহজবোধ্য এবং উচ্চারণে তা একেবারেই হালকা, কিন্তু সত্যের দাড়িপাল্লায় তা খুবই ভারী এবং মানুষের মন-মগযে প্রভাব বিস্তারের দিক দিয়েও তা গুরুভার । আল্লাহ তায়ালা বলেছেন, ‘আমি যদি এই কোরআনকে পর্বতের ওপর নাযিল করতাম তাহলে তুমি তাকে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে যেতে দেখতে !' এ থেকে স্বভাবতই বুঝা যায় যে, যে হৃদয়ের ওপর আল্লাহ্ তায়ালা কোরআন নাযিল করেছেন, তা পর্বতের চেয়েও শক্ত ও মযবুত ৷ আল্লাহর এই জ্যোতির্ময় ওহী ও অদৃশ্য জগতের জ্ঞানকে অর্জন করা খুবই কঠিন তাই এ কাজের যোগ্যতা অর্জনে দীর্ঘ প্রস্তুতি ও অনুশীলনের প্রয়োজন । মহাবিশ্বের সৃক্ষ্মাতিসূক্ষ্ম তথ্যাবলীকে ধারণ করাও খুবই কঠিন ব্যাপার এবং এ কাজও দীর্ঘ প্রস্তুতি সাপেক্ষ । আল্লাহর ঘনিষ্টতম ফেরেশতাদের সাথে এবং সৃষ্টি জগতের জীব ও জড়ের প্রাণ শক্তির সাথে সংযোগ স্থাপনও কঠিন কাজ আর এ কাজের জন্যে ও দীর্ঘ প্রস্তুতি অপরিহার্য । আর কোনো রকমের সংকোচ ও দোদুল্যমানতা ছাড়া এবং হাজারো রকমের বাধা বিঘ্ন ও প্রলোভন উপেক্ষা করে দৃঢ়ভাবে ও একাগ্র চিত্তে ইসলামী দ৷ওয়াত ও আন্দোলনের কাজে নিয়োজিত থাকা অত্যন্ত কঠিন কাজ এবং তা দীর্ঘ প্রস্তুতি ছাড়া সম্ভব নয় । সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাত জেগে নামায পড়া, নিত্যদিনের খুটিনাটি ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হওয়া, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা এবং তার আলোকে আলোকিত হওয়া, আল্লাহর সাথে নিভৃতে ও নিরিবিলিতে মিলিত হওয়া, সমগ্র প্রকৃতি যখন নিঝুম নিস্তন্ধ, তখন তারতীলের’ সাথে কোরআন তেলাওয়াত করা, যাতে মনে হয় কোরআন বুঝি এখনই ফেরেশতাদের মাধ্যমে নাযিল হচ্ছে এবং আশপাশের প্রকৃতিতে যেন তা প্রতিধ্বনিত হচ্ছে, আর অন্ধকারাচ্ছন্ন রজনীতে কোরআন অধ্যয়নের সুফলগুলো আহরণ করা এই সব কাজই হচ্ছে আল্লাহর এই দুর্বহ ও গুরুগন্ভীর বাণীকে গ্রহণের প্রস্তুতি ও অনুশীলন । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।