ক্লাক জেগে এব্বাদোতের গুসরত্র ‘হে কম্বলাচ্ছাদিত! রাত জাগো । তবে কিছু সময় বাদ দিয়ে ৷ রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কম বা বেশী । আর ‘তারতীল’ সহকারে কোরআন পড়ো ।' এ হচ্ছে রেসালাতের বৃহত্তম দায়িত্ব খহণের প্রস্তুতিপর্ব । আল্লাহর নির্ধারিত পন্থায় এ প্রস্তুতি গ্রহণ করতে হবে । এর ভেতরে রয়েছে রাত্রি জাগরণ । এর সর্বোচ্চ পরিমাণ হলো অর্ধেকের বেশী ও দুই তৃতীয়াংশের কম । আর ন্যুনতম হচ্ছে এক তৃতীয়াংশ ৷ নামায ও তারতীলসহ ধীরে ধীরে কোরআন পাঠের মধ্য দিয়ে এই রাত জেগে কাটাতে হবে। আরো অবতীর্ণ হচ্ছে কোরআনকে টেনে টেনে ধীরে সুস্থে ও বিশুদ্ধভাবে কোনো কৃত্রিম সুর ছাড়া পড়ো। বিশুদ্ধ রেওয়ায়াত থেকে জানা যায় যে, রসূল (স.) এগারো রাকাতের বেশী নামায পড়তেন না। তবে এ কয় রাকাতেই তার রাতের দুই তৃতীয়াংশ বা তার চেয়ে সামান্য কিছু কম কেটে যেতো । কেননা তিনি নামাযে ‘তারতীল’ সহকারে কোরআন পড়তেন। মোসনাদে আহমদে বর্ণিত আছে যে, সাঈদ বিন হিশাম ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করলেন যে, রসূল (স.) কিভাবে বেজোড় সংখ্যক নামায পড়তেন? হযরত ইবনে আব্বাস (রা.) বললেন, এ ব্যাপারে হযরত আয়েশা (রা.) সবচেয়ে ভালো জানেন, তার কাছে জিজ্ঞাসা করো । তিনি কি জবাব দেন আমাকে জানিও ৷ সাঈদ ইবনে হিশাম বলেন, আমি হযরত আয়েশাকে বললাম, হে উন্মুল মোমেনীন, আমাকে জানান রসূল (স.) এর চরিত্র কেমন ছিলো। তিনি বললেন, তুমি কি কোরআন পড়োনা? আমি বললাম, হা, পড়ি । তিনি বললেন, কোরআনই ছিলো রসূল (স.) এর চরিত্র । এ কথা শোনার পর আমি চলে আসতে যাচ্ছিলাম । হঠাৎ মনে পড়লো, রসূল (স.) রাত্রি জেগে নামায পড়ার বিষয় । আমি বললাম, হে উন্মুল মোমেনীন! রসূল (স.) কি রকম রাত জেগে নামায পড়তেন তা আমাকে বলুন । J তিনি বললেন, তুমি সূরা আল মোযযাম্মেল পড়ো না? আমি বললাম, হা, পড়ি । তিনি বললেন, এ সূরার প্রথমাংশে রাত জেগে নামায পড়াকে ফরয করা হয়েছিলো। ফলে রসূল (স.) ও তীর সাহাবীরা রাত জেগে নামায পড়তে লাগলেন। পুরো এক বছর এভাবে রাত জেগে নামায পড়ায় তাদের পা ফুলে গেলো । এ সূরার শেষাংশকে আল্লাহ তায়ালা বারো মাস আকাশে আটকে রাখলেন । তারপর সূরার শেষভাগে আংশিক অনব্যাহতির বিধান নাযিল করলেন। তখন থেকে রাত জাগা নফল হয়ে গেলো। অথচ ইতিপূর্বে তা ফরয ছিলো। এরপর আমি বিদায় নেয়ার উদ্যোগ নিলাম সহসা মনে পড়লো রসূল (স.) এর বেজোড় সংখ্যক নামায পড়ার বিষয় । আমি বললাম, হে উম্মুল মোমেনীন! রসূল (স.)-এর বেজোড় সংখ্যক নামায পড়ার বিষয়টি আমাকে জানান ৷ তিনি বললেন, আমরা রসূল (স.)-এর মেসওয়াক ও ওযুর পানি প্রস্তুত করে রাখতাম । এরপর আল্লাহ তায়ালা যেভাবে তাকে ঘুম থেকে জাগাতে চাইতেন জাগাতেন। তিনি জেগে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।