যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এ আয়াতে তাদের রাত্রি জাগরণের সময় কমানো হয়েছে। সেই সাথে এ আশ্বাসও দেয়া হয়েছে যে, সময় কমানোর এই সিদ্ধান্তে বিচলিত হওয়ার কোনো কারণ নেই । তাদের পরবর্তী কালের দায়দায়িত্বের প্রেক্ষিতে আল্লাহ তায়ালা স্বীয় জ্ঞান ও দৃূরদর্শিতা অনুসারে এই সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষণীয় যে, এ আয়াতটির ছন্দ ও ভাষাগত কাঠামো প্রথম রুকু থেকে ভিন্ন ধরনের । এটি দীর্ঘ আয়াত এবং এতে স্থীতি ও প্রশান্তির প্রতিফলন ঘটেছে। সূরাটি তার উভয় অংশের সম্মিলিত রূপ নিয়ে সামখিকভাবে ইসলামী আন্দোলনের ইতিহাসের একটি অধ্যায়কে তুলে ধরেছে। এর শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে এক স্মেহময় সম্বোধন ও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সমর্পণের মধ্য দিয়ে। তারপর রাত জেগে নামায পড়া. কোরআন তেলাওয়াত করা, একাগ্ৰচিত্তে আল্লাহকে স্বরণ করা, একমাত্র আল্লাহর ওপর নির্ভর করা, দুঃখ কষ্ট ও নিপীড়নের ওপর ধৈর্য অবলম্বন, প্রত্যাখ্যানকারীদেরকে ভালোভাবে পরিত্যাগ করা এবং তাদেরকেও মহাপরাক্রমশালী আল্লাহকে একা ছেড়ে দেয়া, যাতে তিনি তাদেরকে সমুচিত শিক্ষা দিতে পারেন এই সব বিষয় সূরায় অন্তর্ভুক্ত হয়েছে। অবশেষে সূরার উপসংহার টানা হয়েছে ‘নিশ্চয় আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল’ এই প্রশান্ত ও করুণাসিক্ত বক্তব্যের মধ্য দিয়ে । এ সূরার উভয় রুকুতে রসূল (স.)-এর প্রিয় ও আল্লাহর মনোনীত সেই আদর্শ মোমেনদের দলটির মহৎ গুনাবলী চেষ্টা সাধনার ও প্রশংসা করা হয়েছে। পথভ্রষ্ট মানব জাতিকে আল্লাহর পথে ফিরিয়ে আনা, দুঃখ কষ্টে ধৈর্যধারণ, প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম, পার্থিব স্বার্থের মোহমুক্ত থাকা, প্রভৃতি মহৎ গুণাবলীতে তারা ভূষিত ছিলেন। তাফসীর ‘ হে কম্বলাচ্ছাদিত! ওঠো ৷” মহাশক্তিধর ও মহাপরাক্রান্ত আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন যে, ‘ওঠো’ অর্থাৎ যে গুরুদায়িত্ব তোমার জন্যে অপেক্ষা করছে, তা পালনের জন্যে জাগ্রত হও। অক্লান্ত চেষ্টা ও কঠোর পরিশ্রম করার জন্যে ওঠো । ঘুম ও বিশ্রামের সময় আর নেই ৷ ওঠো, এই দায়িত্বের জন্যে প্রস্তুতি নাও। এটি একটি গুরুতর উক্তি । এ উক্তি দ্বারা রসূল (স.)-কে তার আয়েশী বিছানা থেকে তুলে নিয়ে কষ্টকর সংগ্রামের কন্টকাকীর্ণ রাজপথে নিয়ে দাড় করানো হয়েছে। মানুষের হৃদয়ের অভ্যন্তরে এবং বহির্ভাগের বাস্তব কর্মক্ষেত্রে সমান ভাবে সংগ্রাম পরিচালানার জন্যে তাকে তার সুখের ঘর থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। যে ব্যক্তি শুধু নিজের জন্যে জীবন ধারণ করে, তার পক্ষে সুখ-শাপ্তির মধ্যে জীবন কাটানো সম্ভব হতেও পারে, সে নগন্য তুচ্ছ মানুষ হিসেবেই বাচে এবং নগন্য অবস্থাতেই মারা যায়। কিন্তু পৃথিবীতে যে ব্যক্তি বড় ও মহৎ হয় এবং বড় দায়িত্ব হণ করে তার ঘুম আসে কি করে? তার বিশ্রামের অবকাশ কোথায়? আরামদায়ক বিছানার সাথে তার কিসের সম্পর্ক? আয়েশী জীবন যাপন তার কিভাবে সম্ভব? বিলাসী ও আয়েশী আসবাবপত্র সে পাবে কোথায়? এই বাস্তবতা রসূল (স.) বুঝতে পেরেছিলেন। তাই হযরত খাদীজা (রা.) যখন তাকে নিশ্চিন্তে ঘুমাতে বললেন, তখন বললেন, ‘ঘুমের যুগ আমার শেষ হয়ে গেছে খাদীজা ৷” বাস্তবিকই তাঁর ঘুমের যুগ শেষে হয়ে গিয়েছিলো এবং জাগরণ, কষ্ট ও দীর্ঘ সংগ্রাম ছাড়া তার কাছে আর কিছুই ফিরে আসেনি । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।