এটি যুদ্ধ তো নয়, বরং বলতে গেলে যুদ্ধের এক অন্তহীন ধারা । ইসলামী আন্দোলনের যেসব দুশমন আন্দোলন ও আন্দোলনের সহযোগী মোমেনদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো, ইসলামের এই সদ্য গজানো নিস্পাপ চারা গাছটিকে অংকুরেই যারা বিনষ্ট করতে চেয়েছিলো, এবং মাটিতে তার শেকড় ও আকাশে ডালপালা বিস্তার করার আগেই তাকে উপড়ে ফেলতে চেয়েছিলো, সেই ভয়ংকর আগ্রাসী দুশমনদের বিরুদ্ধে ছিলো তার এ যুদ্ধ, আর আরব উপদ্বীপের ভেতরকার যুদ্ধগুলো শেষ করতে না করতেই রোম সায্রাজ্য প্রস্তুতি নিতে লাগলো এই নতুন জাতিকে তার উত্তর সীমান্ত দিয়ে আঘাত হানতে ৷ | এই রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ চলাকালেও প্রথমোক্ত বিবেকের যুদ্ধ থামেনি । কারণ, ওটা এক শাশ্বত যুদ্ধ । এই যুদ্ধের হোতা হচ্ছে শয়তান । মানুষের বিবেকের গভীরতম প্রকোষ্ঠে আপন তাৎপরতা চালিয়ে যাওয়া থেকে সে এক মুহূর্তের জন্যেও বিরত হয় না। পক্ষান্তরে রসূল (স.)ও আল্লাহর পথের দিকে দাওয়াত দেয়ার কাজ একইভাবে অব্যাহত রাখলেন । দাওয়াতের পাশাপাশি চালিয়ে গেলেন বহুমুখী সংগ্রাম । দুনিয়ার যাবতীয় সুখ সম্ভোগের সুযোগ তার জন্যে অবারিত ছিলো, তথাপি তিনি কষ্টকর জীবন যাপন করতেন কঠোর পরিশ্রম করতেন, মোমেনরা তার চারপাশে থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতেন। তারা সেই উদ্বেগ ও উৎকণ্ঠাকে প্রশমিত করতেন । রাত জেগে তারা নামায পড়তেন, আল্লাহর বন্দেগী করতেন, ধীরে ধীরে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর প্রতি একাস্তভাবে মনোনিবেশ করতেন। আল্লাহ তায়ালা সূরার প্রথম দশ আয়াতে তাকে এভাবেই জীবন যাপনের নির্দেশ দিয়েছেন। যেমন, ‘ হে কম্বলাচ্ছাদিত! ওঠো, রাত্রি জাগরণ কর, তবে অল্প কিছু অংশ বাদে .... ।' এভাবে রসূল (স.) ২০টি বছর কাটিয়ে দিলেন। এ সময়ের ভেতরে কোনো ক্ষেত্রেই এবং কোনো অবস্থাতেই তিনি বিন্দুমাত্র শৈথিল্য দেখাননি। ওহীর প্রথম দিন থেকেই তিনি তার এই অক্লান্ত সাধনা অব্যাহত রাখেন। সূরার প্রথম রুকু একটি বিশেষ ধরনের ছন্দবদ্ধ গদ্যের সমাহার । এটি অত্যন্ত কোমল অথচ ভাবগষ্ঠীর ছন্দ । যে গুরুগন্ঠীর দায়িত্ব ও কড়া নির্দেশাবলী এর অন্তর্ভুক্ত হয়েছে, তার সাথে এ ছন্দ বেশ মানানসই । যে দুর্বহ বক্তব্য নাযিল করার প্রতিশ্রুতির বিষয়ে আমরা আগেই আলোচনা করে এসেছি, তার ভয়াবহতা এবং ‘আমাকে ও রসূলের আহবান প্রত্যাখ্যানকারী বিত্তশালীদেরকে ছেড়ে দাও, তাদেরকে সামান্য অবকাশ দাও, আমার কাছে শাস্তি ও দোযখ রয়েছে এবং কাটাযুক্ত খাদ্য ও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে’ এ উক্তির ভয়াবহাতার সাথে এই গুরুগষ্তীর ছন্দবদ্ধ গদ্য যথেষ্ট সংগতিপূৰ্ণ ৷ প্রকৃতির বিভিন্ন দৃশ্যে এবং হৃদয়ের গভীরে যে ভীতিপ্রদ নিদর্শনাবলী প্রতিফলিত হয়েছে, তার সাথেও এটি সামঞ্জস্যপূর্ণ । যথা, ‘যেদিন পাহাড় ও পৃথিবী কাঁপতে থাকবে.... যেদিন শিশুদেরকে বৃদ্ধে পরিণত করবে, যেদিন আকাশ ফেটে যাবে। ....’ দ্বিতীয় রুকু যে দীর্ঘ আয়াতটি নিয়ে গঠিত, তা নাযিল হয়েছে রাত জেগে নামায পড়তে পড়তে রসূল (স.) ও তার সহচরদের পা ফুলে যাওয়ার. ঘটনার এক বছর পর । যে মহান দায়িত্ব পালনের জন্যে আল্লাহ তায়ালা তাকে ও তার সাহাবীদেরকে গড়ে তুলতে চেয়েছিলেন, এই রাত্রি জাগরণের উদ্দেশ্যও ছিলো তাই। www.botikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।