যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আমি তার দিকে তাকিয়েই রইলাম । আগে পিছে একটুও না সরে স্থির হয়ে দাড়িয়ে রইলাম । অথচ আকাশের যে প্রান্তেই তাকাই দেখি তিনি সেখানে একইভাবে দাড়িয়ে আছেন। আমি এইভাবে ঠায় দাড়িয়ে রইলাম । আগে পিছে এক চুলও সরছি না। এমতাবস্থায় খাদিজা আমার সন্ধানে লোকজন পাঠালো । তারা মক্কার উচ্চতম প্রান্তে গিয়ে ঘুরে ফিরে আবার খাদিজার কাছে ফিরে গেলো । আমি তখনো আমার সেই জায়গায় দাড়িয়ে রয়েছি। এরপর এক সময় জিবরাঈল চলে গেলেন। আমিও আমার পরিবারের কাছে ফিরে গেলাম । গিয়ে খাদিজার একবারে কোলের কাছে ঘনিষ্ট হয়ে বসলাম । তিনি বললেন, ‘ওহে কাসেমের বাবা! আপনি কোথায় ছিলেন? আমি আপনার খৌজে লোক পাঠিয়েছিলাম । তারা মক্কায় গিয়ে আবার ফিরে এসেছে ।' অতপর আমি তাকে যা যা দেখেছি বললাম ৷ খাদিজা বললো, ‘হে আমার চাচাতো ভাই, আপনি এটিকে শুভ সংবাদ হিসাবে গ্রহণ করুন এবং স্থির থাকুন। খাদিজার প্রাণ যার হাতে, তার শপথ করে আমি বলছি যে, আমি মনে করি আপনি এ যুগের মানব জাতির নবী !' এরপর রসূল (স.) পুনরায় পাহাড়ে না যাওয়া পর্যন্ত ওহী স্থগিত থাকলো । যেদিন পুনরায় সেখানে গেলেন, চোখ মেলে তাকাতেই জিবরাঈলকে দেখলেন । দেখে এবার তিনি ভয়ে কেঁপে উঠলেন ভয়ে তিনি সংকুচিত হয়ে মাটির কাছাকাছি ঝুঁকে পড়লেন । তারপর কাপতে কীপতে বাড়ীতে গিয়ে বললেন, আমাকে কশ্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও !' সবাই তাকে ঢেকে দিলো । তবু তার কাপুনি বন্ধ হলো না। এই সময় জিবরাঈল তাকে ডেকে বললেন, ‘ইয়া আইয়ুহাল মোদ্দাসসের’ (হে কম্বল মুড়ি দেয়া ব্যক্ত) কেউ কেউ বলেন, জিবরাঈল বললেন, ইয়া আইয়ুহাল মোষ্যাম্মেল’ (হে বস্তাচ্ছাদিত ব্যক্তি) প্রকৃত পক্ষে এ সময় কোন সূরা নাযিল হয়েছিলো, তা আল্লাহই ভালো জানেন । চাই পূর্ববর্তী বৰ্ণনাই সঠিক হোক, কিংবা শেষোক্ত বৰ্ণনাই সঠিক হোক, এ কথা সত্য যে, রসূল (স.) ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে, তীর আর ঘুম পাড়ার অবকাশ নেই, তার ঘাড়ে বিরাট দায়িত্বের বোঝা চেপেছে। তার সামনে রয়েছে এক সুদীৰ্ঘ সংগ্রাম ৷ জিবরাঈল-এর সেই ডাক শোনার পর তার জন্যে অপেক্ষা করছে শুধুই জাগরণ, কাঠোর প্ররিশ্রম ও অক্লান্ত চেষ্টা সাধনা । সেই ডাক তীকে আর ঘুমাতে দেবেনা। রসূল (স.)-কে বলা হলো, ‘ওঠো, তিনি উঠলেন। তারপর বিশ বছরেরও বেশী কাল ধরে তিনি উতিতই রইলেন ৷’ অর্থাৎ কোনো বিশ্রাম নিতে পারলেন না, স্থির হতে পারলেন না । নিজের জন্যে বা নিজের পরিবারে জন্যে এক মুহূর্ত শান্তভাবে জীবন উপভোগ করতে পারলেন না। আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে তিনি সেই যে উঠলেন- আর বসলেন না, আর থামলেন না। পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী দায়িত্বের বোঝা ঘাড়ে তুললেন। সমগ্র মানব জাতির দায়িত্ব, গোটা দ্বীনের দায়িত্‌ এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের দায়িত্ব ঘাড়ে তুললেন। তার এ সংগ্রাম ছিলো জাহেলিয়াতের সৃষ্ট মতবাদ ও ধ্যান ধারণায় আকণ্ঠ নিমজ্জিত ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ লালসার ভারে ভারাক্রান্ত ও তার প্রলোভনে আকৃষ্ট এবং প্রবৃত্তির গোলামীর যিক্জীরে আবদ্ধ মানবীয় বিবেককে মুক্ত করার সংগ্রাম । যখন তিনি তার কিছু সংখ্যক সাহাবীর বিবেককে এই জাহেলিয়াতের আবর্জনার ভারমুক্ত এবং ইহূলৌকিক জীবনের কলুষমুক্ত করতে সক্ষম হলেন, তখন আরেক রণাংগনে শুরু করলেন অপর এক যুদ্ধ । যিলাল ২১তম ২৭ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।