জিনিস দেখার ও বুঝার যোগ্য বানায় এবং মানুষের সমাজ ও সামাজিক রীতি প্রথার মুখাপেক্ষী না হয়ে আপন সত্তার পূর্ণতা ও পরিপক্ধতা অর্জনের জন্যে আল্লাহর কাছ থেকে সরাসরি সাহায্য গ্রহণ এবং স্বনির্ভর হতে অভ্যস্ত বানায় ৷ বস্তুত, আল্লাহ তায়ালা মোহাম্মাদ (স.)-কে পৃথিবীর সর্বোচ্চ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহন, পৃথিবীর জীবন ধারাকে ও চেহরাকে আমূল পাল্টে দেয়া এবং ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়ার যোগ্য করে গড়ে তোলার জন্যে এ পরিকল্পনা তৈরী করেছিলেন। নবুওতের তিন বছর আগে তাকে এই নির্জন বাসে উদ্দ্ধ করেছিলেন। এই নির্জনবাস বিরতিহীনভাবে একমাস স্থায়ী হতো । এ সময় একমাত্র মুক্ত প্রকৃতিই হতো তাঁর সাথী । প্রকৃতির অন্তরালে অদৃশ্য জগতের সাথে তার সংযোগ স্থাপিত হওয়া পর্যন্ত এই নির্জনবাসের কর্মসূচী অব্যাহত থাকলো । অবশেষে যখন আল্লাহর মর্জি হলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে, বিশ্ববাসীর ওপর তার এই করুণাধারা বর্ষণ অর্থাৎ ওহী নাযিল করবেন, তখন জিবরাঈল (আ.) রসূল (স.)-এর কাছে এলেন । তিনি তখনো হেরার গুহায় অবস্থান করছিলেন। ইবনে ইসহাকের বর্ণনা মোতাবেক রসূল (স.) তার এ ঘটনা নিম্নরূপ বর্ণনা করেছেন, ‘আমি তখন নিদ্বিত। সেই অবস্থায় জিবরাঈল এলেন রেশমী রুমাল নিয়ে । তাতে কি একটা কথা লেখা ছিলো। জিবরাঈল আমাকে সেই লেখাটি দেখিয়ে বললেন, পড়ন তো! আমি বললাম, আমি পড়তে জানি না। জিবরাঈল আমাকে এমন জোরে আলিংগন করলেন যে, মনে হলো আমি মরে যাচ্ছি। তারপর ছেড়ে দিলেন। তারপর পুনরায় বললেন, পড়ুন! আমি বললাম, আমি পড়তে জানি না। তারপর আবার আমাকে জড়িয়ে ধরলেন । তিনি এমন চাপ দিলেন যে, মনে হলো আমার মৃত্যু এসে গেছে। তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন! আমি বললাম, কী পড়বো? এ কথাটা আমি শুধু এই আলিংগনের পুনরাবৃত্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে বলেছিলাম । জিবরাঈল বললেন, ‘পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার মহান প্রভু, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না!’ রসূল (স.) বলেন, আমি এগুলো পড়লাম । অতপর পড়ার পালা শেষ হলো এবং তিনি চলে গেলেন। আমি ঘুম থেকে যখন জাগলাম তখন মনে হলো, আমার মানসপটে কথাগুলো লিখে নিয়েছি। ‘ এরপর আমি গুহা থেকে বেরিয়ে এলাম । পাহাড়ের মধ্যবর্তী স্থানে. এসে শুনলাম, আকাশ থেকে আওয়ায আসছে, ‘হে মোহাম্মাদ! আপনি আল্লাহর রসূল, আর আমি জিবরাঈল ৷' আমি আকাশের দিকে মুখ তুলে তাকালাম । দেখলাম, জিবরাঈল একজন বিশালকায় মানুষের বেশে দাড়িয়ে । আকাশের এক প্রান্তে তার এক পা। তিনি বলছেন, ‘ হে মোহাম্মাদ! আপনি আল্লাহর রসূল, আর আমি জিবরাঈল ৷' www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।