এ প্রসংগে আরো একটি বর্ণনা রয়েছে। সেই বর্ণনাটি সূরা আল মোষযাম্মেল প্রসংগেও বর্ণিত হয়েছে। সূরা আল মোদ্দাসসের নাযিলের কারণ প্রসংগে তা আগামীতে আলোচনা হবে ইনশাআল্লাহ । এই বর্ণনার সংক্ষিপ্তসার এই যে, রসূল (স.) নবুওত লাভের তিন বছর পূর্ব থেকে হেরা পর্বতের গুহায় নির্জন বাস করতেন । অর্থাৎ পাক পবিত্র অবস্থায় একাকী এবাদাত করতেন । প্রতি বছর তিনি এক মাস এভাবে নির্জনে কাটাতেন। এটি থাকতো রমযান মাস । মন্ধা থেকে প্রায় দুই মাইল দূরবর্তী হেরা গুহায় এই নির্জন বাস কালে তার পরিবার তার কাছাকাছিই থাকতো । পুরো এক মাস তিনি এখানে কাটাতেন। এ সময়ে তার কাছে কোনো গরীব দুঃখী এলে তাকে খাবার দিতেন এবং এবাদত ও ধ্যানে মগ্ন থাকতেন । তার ধ্যান ও চিন্তা-গবেষণার বিষয় ছিলো তার চারপাশে বিদ্যমান প্রাকৃতিক দৃশ্যাবলী এবং তার অন্তরালে অবস্থানরত মহা শক্তিধর সৃষ্টা। তার দেশবাসী যে অযৌক্তিক ও অসার পৌত্তলিক ধ্যান-ধারণা ও আকীদা-বিশ্বাসে নিমজ্জিত ছিলো, তাতে তিনি মোটেই সন্তুষ্ট ছিলেন না। কিন্তু এমন কোনো সুস্পষ্ট বিকল্প পথ, কোনো সুনির্দিষ্ট কর্মপন্থা এবং কোনো ভারসাম্যপূর্ণ নীতি তীর জানা ছিলো না যা তিনি সন্তুষ্টচিত্তে গ্রহণ করতে ও পছন্দ করতে পারেন। রসূল (স.)-এর এই নির্জন বাসের কর্মসূচী তার জন্যে আল্লাহর গৃহীত সুপরিকল্পিত কৌশলের একটি অংশ ছিলো । আগামী দিনে যে বিরাট ও গুরুত্বপূর্ণ কাজ তীর অপেক্ষায় ছিলো, তার জন্যে তাকে তৈরী করাই ছিলো এই কৌশলের উদ্দেশ্য । এই সময় তিনি একান্তভাবে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন ও আপন মনে চিন্তাভাবনায় মশগুল থাকতেন । সংসারে যাবতীয় ঝামেলা ও খুটিনাটি ব্যস্ততা থেকে মুক্ত হয়ে নিভৃতে বসে নিঝুম প্রকৃতির অস্ষুট ভাষা ও আকুতি বুঝতে চেষ্টা করতেন জানতে চেষ্টা করতেন কিভাবে এই নির্বাক মহাবিশ্ব নিজেই তার নিপুন সৃষ্টার অস্তিত্বের অকাট্য সাক্ষ্য দিচ্ছে। পর্বতগুহার সেই মর্মবিদারী নিস্তন্ধতায় থেকে থেকে তার আত্মা গোটা সৃষ্টি জগতের আত্মার সাথে কণ্ঠ মিলিয়ে সষ্টার গুণগানে সোচ্চার হয়ে উঠতো । সৃষ্টির নয়নাভিরাম সৌন্দর্য ও নিষ্কলৃষ পরিপক্ধতাকে তার সত্ত্বা সানন্দে আলিংগন করতো এবং তিনি আপন মনে পরম সত্যকে গড়ে তুলতেন। . যে ব্যক্তিকে মানব জাতির বাস্তব ক্ষেত্রে প্রভাব বিস্তারের মাধ্যমে তার আমূল পরিবর্তন সাধন ও নিভৃতে অবস্থান এবং পৃথিবীর নিত্যকার ব্যস্ততা, হৈ, চৈ, সংসারের শোরগোল ও ঝামেলা থেকে মুক্ত হয়ে কিছু সময় কাটানো একান্ত প্রয়োজন । বিশাল মহাবিশ্ব ও তার অগণিত তথ্য সম্পর্কে চিন্তাভাবনা করা, তার ব্যাপারে নীতি ও দৃষ্টি ভংগী নির্ণয়ের জন্যে কিছুটা আলাদা সময় অপরিহার্য । কেননা কর্মচঞ্চল সাংসারিক জীবনের সাথে সর্বাত্মক, সার্বক্ষণিক ও নিবিড়ভাবে মেলামেশা করতে করতে মানুষের মন-মেযাজ তার সাথে এতো অভ্যস্ত ও পরিচিত হয়ে যায় যে, তাতে পরিবর্তন সাধনের জন্যে আর কোনো চেষ্টা করতে চায় না। ক্ষণিকের জন্যে এই সব ছোটখাট ব্যস্ততা থেকে দুরে চলে যাওয়া, ঝামেলা থেকে মুক্ত হওয়া এবং সংসার জীবনের বন্দীদশা থেকে অব্যহতি পেয়ে সাময়িকভাবে হলেও পূর্ণ মুক্ত জীবন যাপন মানুষের আত্মা ও বিবেককে প্রশস্ততা ও তীক্ষতা দান করে। তাকে পৃথিবীর চেয়ে বৃহত্তর www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।