আয়াতের শেষাংশ থেকে স্পষ্টতই জানা যায় যে, রসূলদের ওপর আল্লাহর সার্বক্ষণিক প্রহরা ও পর্যবেক্ষণ চালু থাকে। কেননা তারা সর্বক্ষণ রেসালাতের মহান দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন। ‘যাতে আল্লাহ্ তায়ালা নিশ্চিত হতে পারেন যে, রসূলরা তাদের প্রতিপালকের বাণী পৌছে দিয়েছেন’ আল্লাহ তায়ালা এটা নিশ্চিতভাবেই জানেন বটে । তবে এখানে একথা বলার উদ্দেশ্য এই যে, দাওয়াত ও তাবলীগের কাজে রসূলরা যেন কার্যত নিয়োজিত হন এবং আল্লাহ তায়ালা বাস্তবিকপক্ষে তা জানেন। ‘তাদের কাছে যা কিছু আছে তা আল্লাহর নিয়ন্ত্রণে আছে' আয়াতের এ উক্তিটির অর্থ এই যে, নবীদের মনমগযে, তীদের জীবনে এবং তাদের পাশ্ববর্তী সকলের মধ্যে যা কিছুই থাক না কেন, তা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, তার চোখের আড়ালে কিছুই নেই । ‘আর সব কিছুই তিনি গুণে গুণে রেখেছেন।' অর্থাৎ শুধু রসূলের কাছে যা কিছু আছে তা নয় বরং অন্য জিনিসও তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি সুক্মাতিসুক্মভাবে সেগুলোর খবর জানেন ও গুণে গুণে সেগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনা করেন। অৰস্থাটী সত্যিই ভেবে দেখার মতো । রসূল (স.) স্বয়ং প্রহরা ও পর্যবেক্ষণের মধ্যে অবক্চ্দ্ধ । আর তার কাছে এবং তার চারপাশে বিরাজমান সব কিছুই আল্লাহর নখদর্পণে। তার ওপর একটা দায়িত্ব রয়েছে, যা তার পালন না করে উপায় নেই ৷ তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন, অথচ তীর প্রকৃতির কাছে,তার মানবীয় দুর্বলতার কাছে, তার ব্যক্তিগত কামনা-বাসনার কাছে এবং তার নিজের পছন্দ অপছন্দ ও রুচি-অরুচির কাছে তাকে অসহায় ছেড়ে দেয়া হয়নি। তাকে রাখা হয়েছে সুক্ম্মতম ও সতর্কতম পর্যবেক্ষণের আওতায় । তিনি এ সব জানেন এবং নিজের পথে সঠিকভাবে চলতে থাকেন । চলার পথে একটুও এদিক সেদিক তাকান না। কেননা তার চারপাশে বিদ্যমান সার্বক্ষণিক প্রহরা ও পর্যবেক্ষণের কথা তিনি অবগত । এটি এমন একটি অবস্থা যা রসূলের (স.) প্রতি সহানুভূতির উদ্রেক করে। আর এই ভয়ংকর অবস্থা সম্পর্কে শংকার সৃষ্টি করে। এই ভয়াল ও আতংকজনক অনুভূতির মধ্য দিয়েই সূরা শেষ হয়ে যাচ্ছে। সূরাটির শুরুও হয়েছিলো জ্বিনের দীর্ঘ বক্তব্য উদ্ধৃত করে একটি ভীতিসংকুল পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে । সর্বমোট আটাশ আয়াতে সীমাবদ্ধ এই সূরা মুসলমানদের আকীদা বিশ্বাসের গঠন এবং নিৰ্ভুল, সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ ধ্যান ধারণা ও চিন্তা চেতনা সৃষ্টিকারী বেশ কিছু মৌলিক তত্ব বিশ্লেষণ করেছে। এসব তত্ত্ব মানুষকে যেমন সব রকমের গোৌড়ামী, একণুডঁয়েমী ও উগ্রতা থেকে মুক্তি দেয়, তেমনি তাকে রক্ষা করে শৈথিল্য ও উদাসীনতা থেকে । তার চারপাশে জ্ঞানার্জনের মুক্ত বাতায়নকে কদ্ধ করে না, তেমনি তাকে অযৌক্তিক প্রাচীন কু-সংস্কারের বদ্ধ খীচায়ও আবদ্ধ করে না। বস্তুত মোমেন জ্বিনরা কোরআন শোনার পর যখন বলেছিলো, ‘সত্য ও ন্যায়ের পথের সন্ধানদাতা এক বিস্ময়কর কোরআন আমরা শুনেছি এবং তার প্রতি ঈমান এনেছি’ তখন তারা চরম ও অকাট্য একটি সত্যকথাই বলেছিলো। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।