গায়ব জানেন একসাত্র আল্লাহু তায়ানলাই ‘তিনিই অদৃশ্য জ্ঞানের অধিকারী ৷ তার অদৃশ্য জ্ঞান তিনি কাউকে জানান না ৷' রসূল (স.) আল্লাহর বান্দা হওয়া ছাড়া আর কোনো গুণ বৈশিষ্ট্যর অধিকারী নন। তার প্রধানতম পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা । ইসলামী চিন্তাধারায় কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই ৷ তাকে শুধু দ্বীন প্রচারের আদেশ দেয়া হয়েছে বলেই তিনি প্রচার করেন। এই আদেশই আলোচ্য আয়াতে এভাবে দেয়া হয়েছে, ‘তুমি বলো, আমি জানি না যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে তা আসন্ন, না আমার প্রভু তার জন্যে একটা সময় নির্দিষ্ট করে রেখেছেন, যিনি অদৃশ্য জ্ঞানের সর্বময় অধিকারী এবং এই জ্ঞান তিনি কাউকে দেন না।' অবশ্য এখানে একটি মাত্র ব্যতিক্রমের উল্লেখ আছে। তা হচ্ছে এই যে, আল্লাহ তায়ালা যদি তার অদৃশ্য ভান্ডার থেকে কোনো তথ্য প্রকাশ করার অনুমতি দেন এবং তা তীর নবী রসূলদেরকে তাদের দাওয়াত: ও তাবলীগের কাজের সুবিধার জন্যে যতোটুকু প্রয়োজন ততোটুকু অবহিত করেন, তবে এই সীমিত পরিমাণের অদৃশ্য জ্ঞান লাভ মানুষের পক্ষে বা জ্বিনের পক্ষেই সম্ভব হতে পারে। এভাবে অনুমোদিত হওয়ার পর ওহীযোগে যে তথ্যই নবীদের কাছে পাঠানো হয় তা আল্লাহর গায়েবী তথ্য ভান্ডারেরই একটি তথ্য হয়ে থাকে৷ যে মুহুর্তে প্রয়োজন এবং যে মুহূর্তে যতোটুকু তা নাযিল করা হবে বলে আল্লাহ সিদ্ধান্ত নেন ঠিক সে মুহূর্তে ততোটুকুই নাযিল করেন। এই জ্ঞান নবীরা যখন তার উম্মাতের কাছে বিতরণ্ করেন তখনও আল্লাহ তায়ালাই তা বিতরণ করেন, তখনও আল্লাহ তায়ালা সেই বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন। আল্লাহ তায়ালা তার ‘ রসূল (স.)-কে তার এই নীতি অত্যন্ত কড়াকড়ি ভাষায় ঘোষণা করার নির্দেশ দেন, ‘তবে যদি কোনো রসূলকে আল্লাহ তায়ালা মনোনীত করেন, তবে সে ক্ষেত্রে তিনি উক্ত রসূলের সামনে ও পেছনে প্রহরা নিয়োজিত করেন। যাতে আল্লাহ তায়ালা নিশ্চিত হতে পারেন যে, রসূলরা তীর বাণী পৌছে দিয়েছেন, আর তাদের কাছে যা কিছু আছে তার সবই আল্লাহর নিয়ন্ত্রণে আছে এবং সব কিছুকে তিনি গুনে গুনে রাখেন ৷' বস্তুত আল্লাহ তায়ালা তার দাওয়াতকে বিশ্ববাসীর কাছে পৌছানোর জন্যে যে সব নবা ও রসূলকে নির্বাচিত করেন তাদেরকে তার অদৃশ্য জ্ঞানের ভান্ডারের একটা অংশ তো অবশ্যই জানান তা হচ্ছে এই ওহী ৷ ওহীর বিষয়বস্তু, ওহী নাযিল হওয়ার প্রক্রিয়া, যে ফেরেশতা তা নহন করে আনেন তিনি, ওহীর উৎস এবং ‘লাওহে মাহফুযে' তার সংরক্ষণ ইত্যাকার যা কিছু তাদের রেসালাতের সাথে সংশ্লিষ্ট, যা গায়েবের গোপন ভান্ডারে লুকানো ছিলো এবং আল্লাহ তায়ালা ছাড়৷ কেউই তার বিন্দুবিসর্গও জানতো না, তার সবই অদৃশ্য ও গায়েবী বিষয় । ক্লসূলক্কে হেফাযত ক্রার দায্মিত্্ আল্লাহ্র রসূলদের কাছে এই ওহী নাযিল করার সাথে সাথে আল্লাহ তায়ালা তাদেরকে কঠোর প্রহরা ও পর্যবেক্ষণের আওতায় রাখেন। তাদের রক্ষণাবেক্ষণ ও তত্ব্বাবধানের জন্যে তাদের ওপর নিরাপত্তা রক্ষী নিয়োগ করেন। এই সব রক্ষী রসূলদের শয়তানের প্ররোচনা ও ধোকা থেকে, তাদের নিজেদের প্রবৃত্তির প্ররোচনা ও কামনা বাসনা থেকে, রেসালাতের দায়িত্বের ব্যাপারে মানবীয় দূর্বলতায় আক্রান্ত হওয়া থেকে, ভুলভ্রান্তি ও পদস্থলন থেকে এবং মানুষ যতো রকমের ক্ৰটি-বিচ্যুতি ও দুর্বলতায় আক্রান্ত হতে পারে, তা থেকে তাদেরকে রক্ষা করেন। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।