এ উক্তির ভেতরে যে কি সাংঘাতিক ধরনের হুশিয়ারী সংকেত দেয়া হয়েছে তা একটু চিন্তা করলেই বুঝা যায়। এটা দাওয়াতকারীর জন্যে কোনো এঁচ্ছিক বা নফল কাজ নয়। এটা তার জন্যে অত্যন্ত কঠোর বাধ্যতামূলক কাজ । এ কাজ না করে তার পালাবার উপায় নেই । কেননা আল্লাহ তায়ালা তার তদারকী ও প্রহরায় নিয়োজিত রয়েছেন। মানুষের কাছে হেদায়াত ও কল্যাণের বাণী পৌছানো কোনো ব্যক্তিগত অভিরুর্চ ও স্বাদ আহলাদের ব্যাপার নয়। এটা আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি গুরু দায়িত্ব । এতে ইতস্তত করা বা একে উপেক্ষা করার কারো অবকাশ নেই । সুতরাং দাওয়াত ও তাবলীগের কাজের গুরুত্ব তাই আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। পরবর্তী আয়াতে বলা হয়েছে, 'যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার রসূলের নাফরমানী করবে, তার জন্যে রয়েছে চিরস্থায়ী জাহান্নামের আগুন । অবশেষে যখন তারা প্রতিশ্রুত কর্মফল দিবস দেখবে, তখন জানা যাবে সাহায্যকারীর দিক দিয়ে কে বেশী দুর্বল এবং কার জনবলের সংখ্যা অল্প।' বস্তুত, দাওয়াত ও তাবলীগের এই আদেশ জানার পরও যে ব্যক্তি নাফরমানী করে, তার জন্যে এ আয়াতে রয়েছে প্রত্যক্ষ ও পরোষ্ষ হুমকি ও হুশিয়ারী ৷ যেহেতু মোশরেকরা বস্তুগত শক্তি ও সংখ্যার ব্যাপারটাকে বেশী গুরুত্ব দিতো এবং তাদের শক্তির সাথে মোহাম্মদ (স.)-এর ক্ষুদ্র ঈমানদার জনশক্তির তুলনা করতো, তাই আল্লাহ তায়ালা তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে, দুনিয়াতেই হোক বা আখেরাতেই হোক, প্রতিশ্রুত হিসাব নিকাশের আয়োজন যখন দেখবে তখন টের পাবে কে সাহায্যকারী হিসেবে বেশী দুর্বল এবং কার জনসংখ্যা কম । তখন বুঝতে পারবে, দুই পক্ষের কে বেশী দুর্বল ও অক্ষম । এই পর্যায়ে এসে জি্বিনদের উক্তিগুলোর দিকে নযর বুলালে দেখা যায় সেখানেও এ ধরনের ‘আমরা বিশ্বাস করেছিলাম যে, পৃথিবীতে আমরা কখনো আল্লাহকে পর্যুদস্ত ও পরাভূত করতে পারবো না এবং কখনো পালিয়ে আল্লাহকে অক্ষম করে দিতে পারবো না" এখানেও দেখতে পাই ঘটনার সাথে ঘটনার পর্যালোচনার ভাষাগত মিল ও সমন্বয় রয়েছে। আমরা এও দেখতে পাই যে, ঘটনাটা পর্যালোচনার ভুমিকা রচনা করেছে এবং পর্যালোচনাটাও ঠিক উপযুক্ত ও নির্ধারিত সময়ে এসেছে। এরপর রসূল (স.)-কে পুনরায় আদেশ দেয়া হচ্ছে, যেন তিনি অদৃশ্য সংক্রান্ত বিষয় থেকে । ।নঞের হাত গুটিয়ে আনেন। আল্লাহ্ তায়ালা বলেন, ‘হে নবী! তুমি বলো, তোমাদেরকে যে জিনিসের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, তা কি আসন্ন হয়ে পঢঢ়েছে, না তার জন্যে আমার প্রভু সময় নির্ধারণ করে রেখেছেন, সে বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞ ৷” এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা এই যে, তিনি ইসলামের দাওয়াত ও আন্দোলনের মালিক-মোক্তার নন এবং এতে তার কোনো ব্যক্তিগত স্বার্থও নেই । শুধুমাত্র অর্পিত দায়িত্ব পালনের জন্যে এবং নিজের জন্যে নিরাপদ স্থানে আশ্রয় নিশ্চিত করার খাতিরে তা জনগণের কাছে পৌছানো ও প্রচার করা তার পবিত্র কর্তব্য । এই নিরাপদ স্থানে আশ্রয় লাভ করা তাগলীগের কাজ করা ছাড়া সম্ভব নয়। অনুরূপভাবে কাফেররা তার দাওয়াতকে প্রত্যাখ্যান ও অস্বীকার করার দরুণ যে আযাবের হুমকির সম্মুখীন সেটাও আল্লাহর দেখার বিষয়, রসূল (স.)-এর এতে কোনো হাত নেই, আর তিনি এর কোনো নির্দিষ্ট সময়ও জানেন না, চাই সেটা দুনিয়ার আযাব হোক কিংবা আখেরাতের আযাব । গোটা ব্যাপারটা অদৃশ্য জ্ঞানের আওতাভুক্ত । এ জ্ঞান একমাত্র আল্লাহরই আছে। রসূল (স.)-এর এ সম্পর্কে কিছুই জানা নেই এবং এ ব্যাপারে তার কোনো হাতও নেই । যিলাল ২১তম ২৩৬ y/ww.boikitab. blogspot. com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।