যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এর প্রথম আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মোহাম্মদ, তুমি বলো, আমি শুধু আমার প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকে শরীক করিনা।' লক্ষণীয় যে, ইতিপূর্বে জ্বিনদের যে ঘোষণাটি উদ্ধৃত হয়েছে তাও ছিলো এই, ‘আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরীক করবো না!” বস্তুত এ ঘোষণার স্বাদ এবং প্রভাব সম্পূর্ণ ভিন্ন রকমের ৷ কেননা এটা জিন ও মানুষের সম্মিলিত ঘোষণা ৷ পৌত্তলিকরা বা অন্য কেউ এ ঘোষণায় একমত না হলে তাদেরকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। পরবর্তী আয়াতে রসূল (স.)-কে পুনরায় আদেশ দেয়া হচ্ছে যে, ‘তুমি বলো, আমি তোমাদের কোনো ক্ষয়ক্ষতি ঘটানো বা সুপথ দেখানোর ক্ষমতা রাখিনা অর্থাৎ দাওয়াত ও তাবলীগ ছাড়া আর সব কিছু থেকে তুমি নিজেকে গুটিয়ে নাও । যেসব বিষয় একমাত্র আল্লাহর আয়ত্তাধীন, তার সবকিছু থেকে তুমি তোমার হাতকে গুটিয়ে নাও । কেননা একমাত্র আল্লাহই সকল কল্যাণ-অকল্যাণ, শুভ-অশুভ, ভালো-মন্দ ও লাভ-ক্ষতির মালিক । আল্লাহ তায়ালাই এখানে ক্ষয়ক্ষতির বিপক্ষে ‘রুশদ’ শব্দটি রেখেছেন। এর অর্থ হেদায়াত বা সুপথ প্রাপ্তি । ইতিপূর্বে ভ্বিনদের একটি উক্তিতেও একইভাবে 'রুশদ’ বা ‘রাশাদ’ শব্দটির প্রয়োগ হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা জানি না, বিশ্ববাসীর জন্যে কোনো অকল্যাণ কামনা করা হয়েছে না সুপথ প্রাপ্তি ৷’ তাই দেখা যাচ্ছে, দুটো উক্তিই ভাব ও ভাষা উভয় দিক দিয়ে পরস্পরের সাথে সংগতিপূর্ণ ৷ ঘটনায় ও ঘটনা সংক্রান্ত মন্তব্যে এ ধরনের ভাষা ও ভাবের মিল কোরআনের একটি বহুল প্রচলিত রীতি । এই উক্তি ও পূর্বোক্ত মর্ম অনুযায়ী সুস্পষ্টভাবে জ্বিনকে ও রসূল (স.) -কে লাভক্ষতি ও শুভাশুভের ব্যাপার থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেয়া হয়েছে। বিশেষত জ্ব্নিদের ব্যাপারে এ বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ । কেননা তাদের এ জাতীয় ক্ষমতা আছে বলে ধারণা করা হতো । এ আয়াতে এতোদসংক্রান্ত যাবতীয় ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই ন্যস্ত করা হয়েছে। আর এই ব্যাপারে সুস্পষ্ট অটল ও অনড় বিশ্বাস রাখার ওপর ঈমানের অস্তিত্ব ও স্থায়িত্ব নির্ভরশীল । এরপর আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি বলো আমাকে আল্লাহ তায়ালা থেকে কেউ রক্ষা করতে পারবে না এবং তার কাছে ছাড়া আর কারো কাছে আমি নিরাপদ আশ্রয় পাবো না । তবে আল্লাহর বাণী যদি আমি পৌছাতে থাকি তবে... ৷' এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ কথাটা দ্বারা যথার্থভাবে উপলব্ধি করা যায় যে, আল্লাহর এই দ্বীনের দাওয়াত ও তাবলীগ কতখানি গুরুত্ববহ কাজ । রসূল (স.)-কে এই মর্মে ঘোষণা দিতে নির্দেশ দেয়া হচ্ছে যে, আল্লাহর হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং আমি তার কাছে ছাড়া আর কোথাও নিরাপত্তা পাবো না, তবে যদি এই দাওয়াতের দায়িত্ব পালন করি এবং এই আমানতের প্রতি বিশ্বস্ত থাকি, তাহলে সেটা ভিন্ন কথা । বস্তুত এই দাওয়াত ও তাবলীগের কাজই একমাত্র রক্ষাকবচ ও রক্ষাবহ। এটাই একমাত্র নিরাপদ আশ্রয় । দ্বীন প্রতিষ্ঠার কাজটি আমার কাজ নয়। আমার কাজ শুধু তা প্রচার করা। এ আদেশ পালন না করলে আল্লাহর হাত থেকে আমাকেও কেউ রক্ষা করতে পারবে না এবং দাওয়াত ও প্রচারের কাজ না করলে আমি কোনো নিরাপত্তা ও আশ্রয় পাবো না। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।