মূল্যায়ন ও মান নির্ণয়ে একজন মুসলমানের যে দৃষ্টিভংগী ও মূল্যবোধ থাকা বাঞ্ছনীয়, তারই উজ্জীবক । পূর্ববর্তী মক্কী সূরাগুলোতে আমরা এই বক্তব্যের নমুনা দেখেছি । বর্তমান পারায় আমরা তার আরো নমুনা দেখতে পাবো । পক্ষান্তরে মাদানী সূরা ও আয়াতগুলো প্রধানত উপরোক্ত আকীদা এবং ধারণা ও মূল্যমানকে বাস্তব জীবনে কার্যকর রূপদান সম্পর্কে সোচ্চার থাকে। সেই সাথে মানুষের মনকে জীবনের বাস্তব কর্মক্ষেত্রে ইসলামী আকীদা বিশ্বাস ও শরীয়তী বিধান বাস্তবায়নের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে। এ ব্যাপারে মানুষকে মানসিক ও বাহ্যিক উভয়ভাবে প্রস্তুত করে। পূর্বোক্ত মাদানী সূরাগুলোতে যেমন আমরা এর নযীর দেখেছি, চলতি পারার সূরাগুলোতেও তেমনি দেখতে পাবো। ‘সূরা তাবারাকা’ বা ‘সূরা আল মুল্ক' এ পারার প্রথম সূরা সৃষ্টিজগত ও তার স্ৃষ্টার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে একটা নতুন ধারণা গড়ে তোলার চেষ্টা এ সূরায় পরিলক্ষিত হয়েছে। ধারণাটা এতো ব্যাপক ও সুদূরপ্রসারী যে, তা সংকীর্ণ ও সীমিত পার্থিব পরিমন্ডলকে অতিক্রম করে মহাকাশের বিভিন্ন জগত, আখেরাতের জীবন, পার্থিব জগতের মানুষ ব্যতীত অন্যান্য সৃষ্টি তথা জ্বিন, পাখি, আখেরাতের জাহান্নাম ও তার রক্ষীরা এবং অদৃশ্য জগতের এমন আরো বহু জিনিস পর্যন্ত বিস্তৃত, যার সাথে মানুষের মন ও আবেগ জড়িত, তাই এর আলোচ্য বিষয় শুধু দৃশ্যমান পার্থিব জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। উপরস্তু তা মানুষের চোখের সামনে, বাস্তব জীবনে ও আপন সত্তার মধ্যে বিরাজমান এমন বহু জিনিস সম্পর্কে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে, যাকে সচরাচর উপেক্ষা করে চলতেই সে অভ্যস্ত । এই সূরা মানুষের মনমানসে পুঞ্জীভূত যাবতীয় স্থবির ও পশ্চাদমুখী জাহেলী ধ্যান-ধারণা ও চিন্তাধারাকে নাড়া দিয়ে ঝেড়ে ফেলে, চেতনার স্থানে স্থানে সংযোগের জানালা খুলে দেয়। সেখান থেকে জড়তার ধুলাবালি মুছে ফেলে এবং বিবেক, চেতনা ও অন্তর্দষ্টিকে স্বাধীন করে দিয়ে বিশ্ব প্রকৃতির মুক্ত দিগন্তে, আপন সত্তার গভীরতম প্রকোষ্ঠে, মহাশূণ্যের দূর নিলীমায়, মহা সমুদ্রের অথৈ জলরাশিতে এবং অদৃশ্য জগতের সকল গোপন ঘীটিতে বিচরণ ও পর্যবেক্ষণে উদ্দীপিত করে। এই বিচরণের মধ্য দিয়ে সে সর্বত্র আল্লাহর হাতকেই দেখতে পায় সৃজনশীল, অনুভব করে আল্লাহর অসীম ক্ষমতা ও নৈপুণ্যে পরিচালিত সৃষ্টিঅগতের তৎপরতা, তারপর এই বিশাল সৃষ্টি জগতকে স্বীয় উপলব্ধির উর্ধে বিবেচনা করে তার পর্যবেক্ষণ থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে তার মন-মগয । সে বুঝতে পারে যে, এ মহাবিশ্বের পরিধি তার কল্পনার চেয়েও বিশালতর ! ফলে সে পৃথিবীর প্রশস্ততাকে অতিক্রম করে চলে যায় আকাশে, দৃশ্যমান জগত থেকে তা গিয়ে উপনীত হয় প্রকৃত জগতে, স্থবিরতা থেকে সচলতায় অদৃষ্ট, জীবন ও জগতে জীবসুলভ এক চঞ্চলতায় । জীবন ও মৃত্যু একটি সুপরিচিত ও বারংবার সংঘটিত ব্যাপার ৷ কিন্তু এই সূরা মানুষের চিন্তাধারাকে জীবন ও মৃত্যুর অপর পারে সঞ্চালিত কর! আল্লাহর নির্ধারিত অদৃষ্ট, তার পরীক্ষা-নিরীক্ষা এবং তার প্রজ্ঞা ও কৌশল নিয়ে ভাবনায় উদ্বুদ্ধ করে। সুরার একটি আয়াতে বলা হয়েছে, ‘যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে কে বেশী সৎকর্মশীল । তিনি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল ৷” আকাশ হচ্ছে অজ্ঞ মানুষের চোখের সামনে বিরাজিত স্থির নিশ্চল এক সৃষ্টি । এ সৃষ্টির পশ্চাতে তার সৃজনকারী হাতকে সে দেখতে পায় না। এতে কি পূর্ণতা ও চমৎকারিত্ব বিদ্যমান তাও তার চোখে পড়ে না। কিন্তু আলোচ্য সূরা তার চিন্তা ও পর্যবেক্ষণ শক্তিকে এর অপরূপ ৬৭ সূরা আল সুন্লক্ক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।