যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সাজদার স্থানে কাউকে শরীক করবো না । আর যদি মৌলিকভাবে আল্লাহর উক্তি হয়, তাহলে তা হবে ভ্বিনিদের তাওহীদবাদী উক্তির সমর্থনে উচ্চারিত বাক্য । আল্লাহর এ ধরনের সমার্থক উচ্চারণ কোরআনের একটি সাধারণ রীতি । ‘যখন আল্লাহর বান্দাহ আল্লাহকে ডাকতে উদ্যত হয়, তখন কাফেররা তার ওপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করে।' অর্থাৎ যখন সে নামায পড়ার উদ্যোগ নেয়, তখন কাফেররা সবাই একযোগে তার ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়, আর নামায মূলত দোয়া ছাড়া আর কিছুই নয়। উপরোক্ত আয়াতটি যদি ভ্রিনদের উক্তি হয়ে থাকে, তাহলে তা হবে তাদের পক্ষ থেকে দেয়া আরবের পৌত্তলিকদের আচরণের একটি বিবরণ । কেননা রসূল (স.) যখন নামায পড়তেন, কিংবা কোরআন অধ্যয়ন করতেন, তখন কাফেররা দলে দলে এসে তার চারপাশে সমবেত হতো এবং তাকে বিব্রত করতো । সূরা মায়ারেজে এ প্রসংগে আল্লাহ তায়ালা বলেন, ‘কাফেররা কি পেয়েছে যে, তোমার দিকে ডান দিক থেকে ও বাম দিক থেকে দলে দলে ধেয়ে আসছে? অর্থাৎ তারা গ্রহণ করার জন্যে নয় বরং নিছক কৌতুহল বশে শোনার ভান করে এবং উত্যক্ত ও বিরক্ত করার জন্যে সমবেত হয়। অতপর আল্লাহ তাকে তাদের উৎপাত থেকে রক্ষা করেন৷ এ ধরনের ঘটনা বহুবার সংঘটিত হয়েছে। উল্লেখিত আয়াতটি ভ্বিনদের উক্তি হয়ে থাকলে প্রশ্ন জাগে যে, স্ব-জাতিকে দাওয়াত দেয়ার সময় জি্বনেরা এ কথা তাহলে কি উদ্দেশ্যে বলেছে? এর জবাব এই যে, এ কথা তারা মোশরেকদের এই আচরণের প্রতি যুগপৎ বিস্ময় ও নিন্দা প্রকাশের জন্যেই বলে থাকবে । পক্ষান্তরে এটি যদি মৌলিকভাবে আল্লাহর উক্তি হয়ে থাকে, তাহলে তাকে ইসলাম গ্রহণকারী জ্বিন দলটির কর্মকান্ডের বিবরণ বলে ধরে নিতে হবে। তারা এই বিস্ময়কর কোরআন শুনে মুগ্ধ ও অভিভূত হয়েছিলো এবং রসূল (স.)-এর কাছে তারা একে অপরের গায়ে গায়ে লেগে হুমড়ি খেয়ে পড়েছিলো । যেহেতু জ্বিনদের কথাগুলো সামগ্রিকভাবে বিস্ময়বিমূঢ় অভিভূত হওয়ার একটা চিত্র তুলে ধরে, তাই উক্ত প্রেক্ষাপটে আয়াতটির এই ব্যাখ্যাই সম্ভবত অধিকতর সমীচীন । ভজ্বিনদের উক্তি উদ্ধৃত করার পালা শেষে রসূল (স.)-কে সম্বোধন করে কথা বলা শুরু হয়েছে। ভ্বিনদের বক্তব্য ছিলো কোরআন সম্পর্কে ও ইসলামের দাওয়াত সম্পর্কে । ইসলামের এই দাওয়াত ছিলো তাদের কাছে অভিনব । এ দাওয়াত তাদের স্মায়ুতে শিহরণ তুলেছিলো। তাদেরকে জানিয়েছিলো যে, সমগ্র আকাশ, পৃথিবী, ফেরেশতা ও নক্ষত্ররাজি এই দাওয়াতে সাড়া দিয়েছে ' তাদেরকে জানিয়েছিলো যে, সমগ্র বিশ্ব জাহানের বিধি ব্যবস্থা আল্লাহর এই বিধান অনুসারেই চলে। ক্রসূল (স.-)-একর প্রতি আল্লাহর আদেশ রসূল (স.)-কে সম্বোধন করে যে বক্তব্য দেয়া শুরু হয়েছে তা প্রধানত, তাবলীগ ও দাওয়াত সংক্রান্ত, তাকে বলা হয়েছে যে, দাওয়াত ও তাবলীগ ছাড়া তার আর কোনো কাজ নেই, কোনো অদৃশ্য জ্ঞানের দাবী তুলে মানুষের ভাগ্য বেচাকেনার পসরা সাজানো তার কাজ নয়। সূরার দ্বিতীয় কুকুর শুরু থেকে সূরার শেষ পর্যন্ত নব পর্যায়ের এই ভাষণ বিস্তৃত রয়েছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।