যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সুখ সাচ্ছন্দ্য ও প্রাচ্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরী । একমাত্র এভাবেই বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব ৷ সম্পদের প্রাচ্য বেশীর ভাগ ক্ষেত্রে মানুষকে অকৃতজ্ঞ ও অহংকারী বানানোর পাশাপাশি তাকে অপব্যয়ী অথবা কৃপণও বানিয়ে ছাড়ে। শেষোক্ত এই দুটো দোষই মানুষের জন্যে অত্যন্ত বিপজ্জনক । আবার সম্পদের প্রাচ্য মানুষকে অকৃতজ্ঞ ও অহংকারী বানানোর পাশাপাশি অত্যাচারী, স্বৈরাচারী, গায়ের জোরে অন্যায়ভাবে মানুষের অধিকার গ্রাসকারী এবং আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলোর ওপর আক্রমণ ও আগ্রাসন পরিচালনাকারীতে পরিণত করে। সোন্দর্যও একটি নেয়ামত । অনেক সময় এই নেয়ামত মানুষকে অতিমাত্রায় আত্মাভিমানী ও বিপথগামী বানিয়ে দেয় এবং পাপের ভাগাড়ে নিক্ষেপ করে। আর মেধার নেয়ামত প্রায়ই মানুষকে অহংকারী বানিয়ে দেয় এবং অন্যদেরকে ও প্রতিষ্ঠিত মূল্যবোধকে তাচ্ছিল্য করতে প্ররোচিত করে। এককথায় বলা যায়, আল্লাহর প্রত্যেক নেয়ামতেই কোনো না কোনো বিপদের ঝুঁকি রয়েছে। কেবলমাত্র যে ব্যক্তি সব সময় আল্লাহকে স্মরণ করে তাকেই আল্লাহ তায়ালা এ সব বিপদাশংকা থেকে রক্ষা করেন। তৃতীয় তথ্য হচ্ছে এই যে, সুখ ও সমৃদ্ধিজনিত অহংকারের দরুণ মানুষের স্মরণে শৈথিল্য ও উপেক্ষা প্রদর্শন অনিবার্যভাবে আল্লাহর আযাবকে ডেকে আনে । আয়াতে আযাবের বিশেষণ হিসাবে “‘সায়াদান’ শব্দটি ব্যবহৃত হয়েছে। এর শাব্দিক অর্থ উর্ধে আরোহন কিন্তু এখানে এর অর্থ ‘কষ্টকর’ ৷ উর্ধে আরোহন কষ্টকর বিধায় এ শব্দটি দ্বারা প্রতীকি অর্থে কষ্টকর বুঝানো হয়েছে। পবিত্র কোরআনে “সায়াদা’ ধাতু থেকে কষ্টকর ও দুরূহ অর্থ বুঝানো একটি সাধারণ বাকরীতি। যেমন সূরা আরাফের একটি আয়াতে রয়েছে, ‘আল্লাহ যাকে হেদায়াত করতে চান ইসলামের জন্যে তার বক্ষ উনুক্ত করে দেন। আর যাকে বিপথগামী করতে চান তার বক্ষকে এতো সংকীর্ণ ও সংকুচিত করে দেন যে, সে যেন আকাশে আরোহন করছে ।'(আয়াত ১২৫) সূরা মোদ্দাসসেরের ১৭ নং আয়াতে বলা হয়েছে, ‘আমি তাকে উর্ধে আরোহন করতে বাধ্য করবো’ অর্থাৎ আযাব ভোগ করাবো। বস্তুত উর্ধে আরোহন কেমন কষ্টকর কাজ, তা সহজেই বোধগম্য । আর সুখ সমৃদ্ধি দ্বারা পরীক্ষা করা কষ্টকর আযাব ভোগ করানোর মধ্যে যে বৈপরীত্য বিদ্যমান তাও অত্যন্ত স্পষ্ট । মাথা নত হব্বে শুধু আল্লাহর সামনে পরবর্তী আয়াতটি জ্বিনদের উক্তির উদ্ধৃতিও হতে পারে, আবার মৌলিকভাবে আল্লাহর উক্তিও হতে পারে। ‘মসজিদগুলো আল্লাহর, কাজেই আল্লাহর সাথে আর কাউকে ডেকো না ৷' উক্তিটা আল্লাহর হোক আর ভ্রবিনেরই হোক, উভয় অবস্থাতেই এর মর্ম এই যে, সাজদা অথবা সেজদার স্থান মসজিদ একমাত্র আল্লাহর । কেননা সাজদার অবস্থায় এবং মসজিদে নির্ভেজাল তাওহীদ বিরাজ করে। আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো কিছুর ছায়াও সেখানে দেখা যায় না। সেখানকার পরিবেশ শুধুমাত্র আল্লাহর এবাদাতের জন্যে নির্দিষ্ট হয়ে যায় । আল্লাহ্‌ তায়ালা ছাড়া অন্যকে ডাকার অর্থ অন্যের এবাদাত করা, অন্যের আশ্রয় বা নিরাপত্তা চাওয়া অথবা অন্যের জন্যে হৃদয়ের আকুতি প্রকাশ করা । আয়াতটিকে যদি ভ্বিনদের উক্তি ধরা হয় তাহলে তা হবে তাদের পূর্ববর্তী উক্তি ‘আমরা আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরীক করবো না’ এর সমার্থক অর্থাৎ আমরা এবাদাত ও www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।