এ ব্যাপারে পয়লা তথ্য এই যে, জীবন যাপনের যে নির্ভুল, বিশুদ্ধ পথ ও পদ্ধতি মানুষকে আল্লাহর সান্বিধ্যে পৌছিয়ে দিতে তথা তীর সন্তোষ নিশ্চিত করে দিতে সক্ষম, সেই পথ ও পদ্ধতি অবিচলভাবে ও অব্যাহতভাবে জাতিসমূহ ও মানব গোষ্ঠীসমূহ কর্তৃক অনুসরণ এবং পার্থিব প্রাচুর্য ও সমৃদ্ধি লাভ এ দুটি জিনিসের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও এরা উভয়ে ওতপ্রোতভাবে জড়িত । প্রাচুর্য সমৃদ্ধির উপকরণসমূহের সাথেও জীবন যাপনের সঠিক পথ অনুসরণের অনুরূপ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সমৃদ্ধির সর্বপ্রধান উপকরণ হচ্ছে পানির প্রবাহ ও প্রাচূর্য ৷ পৃথিবীর সকল এলাকাতেই পানির ওপর সব কিছুর জীবন নির্ভরশীল । আজকের যুগেও যখন শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে এবং জীবিকা ও সমৃদ্ধির জন্যে কৃষি আর একমাত্র উৎস হিসাবে বহাল নেই, এখনো পানির প্রবাহের ওপর সুখ ও সমৃদ্ধি পুরোমাত্রায় নির্ভর করছে। বলতে গেলে, পানি আজও মানব সভ্যতা ও মানববসতির অত্যাবশ্যকীয় উপাদান । সত্য ও ন্যায়ের নির্ভুল পথে অবিচল থাকা ও পার্থিব জীবনের সুখ ও সমৃদ্ধির মাঝে এই অবিচ্ছেদ্য ও ওতপ্রোত সম্পর্ক একটা চিরন্তন সত্য ও শাশ্বত বাস্তবতা । আরবরা মরুভূমির মধ্যে কষ্টকর জীবন যাপন করতো । যখনই তারা সত্য ও ন্যায়ের সোজা ও নির্ভুল পথে প্রতিষ্ঠিত হলো, অমনি পৃথিবীতে তাদের জন্যে পানির প্রবাহ ও খাদ্যের প্রাচুর্যের অবারিত দুয়ার খুলে গেলো। তারপর পুনরায় যেই তারা বিপথগামী হলো, অমনি তাদের সমৃদ্ধি ও প্রাচ্য কেড়ে নেয়া হলো। যতোদিন তারা সেই সত্য ও ন্যায়ের পথে ফিরে আসবে না, ততোদিন তাদের এই দুঃখ দুর্যোগ অব্যাহত থাকবে । সৎপথে ফিরে আসা মাত্রই আল্লাহর প্রতিশ্রুতি পালিত হবে এবং তাদের দুঃখ দুর্দশা ঘুচে যাবে। এ কথা সত্য বটে যে, কিছু কিছু জাতি এমনও রয়েছে যারা আল্লাহর পথে বহাল নেই, তথাপি তাদের বিত্ত বৈভব ও প্রাচূর্য রয়েছে। কিন্তু সেই জাতিগুলো তাদের মনুষ্যত্বে, নিরাপত্তায়, মানবীয় মান মর্যাদায় ও মূল্যবোধে নানা রকমের দুর্যোগের শিকার হয়ে চলেছে। এ সব দুর্যোগের কারণে তাদের প্রাচুর্য অর্থহীন হয়ে পড়েছে এবং তা তাদের কাংখিত সুখ শাস্তি দিতে পারেনি। সে সব দেশে মানুষের জীবন মানবতার জন্যে, নৈতিকতার জন্যে, শান্তি ও নিরাপত্তার জন্যে এবং মানব সুলভ মর্যাদার জন্যে ভয়াবহ অভিশাপ হয়ে দেখা দিয়েছে। (সূরা নূহ্-এ এর বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে) এ আয়াতটি থেকে দ্বিতীয় যে তথ্যটি পরিস্কুট হচ্ছে, তা এই যে, সুখ সমৃদ্ধিও আলাহর পক্ষ থেকে একটি পরীক্ষাস্বরূপ । আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন, ‘আমি তোমাদেরকে সুখ ও দুঃখ উভয়টি দিয়েই পরীক্ষা করে থাকি ৷’ সত্য বলতে কি, বিপদ মসিবতে ধৈর্য ধারণের চেয়ে সুখ ও প্রাচূর্যে ধৈর্য ধারণ এবং আল্লাহর শোকর আদায় করা ও আল্লাহর নেয়ামতের সদ্ব্যবহার কর! অনেক বেশী কঠিন ও দুর্লভ । অথচ আপাত দৃষ্টিতে মনে হয়, বিপদে ধৈর্য ধারণই কঠিনতর । এমন লোক অনেক রয়েছে যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং দৃঢ়তা ও অবিচলতার প্রমাণ দেয়। চেতনা ও প্রেরণা সক্রিয় থাকে এবং আল্লাহকে স্মরণ করা ও তার কাছে সাহায্য প্রার্থনার যে ধারা চলতে থাকে, তারই কল্যাণে বিপদ আপদে সকল সহায় টুটে গেলে আল্লাহর সহায়তার আশার ওপর ভর করে মানুষ স্থির হয়ে দাড়াতে সক্ষম হয়। কিন্তু সুখ ও সমৃদ্ধি মানুষকে একেবারে আত্মহারা ও আত্মভোলা করে দেয় । স্নায়ুমন্ডলকে শিথিল করে দেয় ও হৃদয়ে বিদ্যমান প্রতিরোধের শক্তিগুলোকে ঘুম পাড়িয়ে নিস্তেজ করে দেয়। সুখ সর্বদাই মানুষের সুযোগ ও অবসরকে সম্পদের বড়াই করা ও শয়তানের সাথে ঘনিষ্ঠতা সৃষ্টিতে ব্যবহার করতে প্ররোচিত করে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।