যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রয়োজন হয় না। কেননা গোমরাহী সহজলভ্য বস্তুত, ইসলাম গ্রহণের অর্থই হলো জীবন যাপনের বিশুদ্ধ ও নির্ভূল পথ অনুসন্ধান করা এবং সুস্পষ্টভাবে উপলব্ধি করার পর স্বেচ্ছায় গ্রহণ করা। চোখ কান বুজে, না বুঝে, না শুনে কোনো কিছু গ্রহণ করা নয়। জ্বিন দলটি বুঝাতে চেয়েছে যে, যারা স্বেচ্ছায় ইসলামকে গ্রহণ করেছে, তারাই সঠিক বিশুদ্ধ ও নির্ভুল পথ লাভ করেছে। “যালেমরা জাহান্নামের জ্বালানী হবে’ কথাটার তাৎপর্য এই যে, তাদের ব্যাপারে এটা চূড়ান্তভাবে নির্দিষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামের জ্বালানী হবে৷ জ্বালানী পেয়ে আগুন যেমন দাউ দাউ করে জ্বলে উঠে, জাহান্নাম তাদেরকে পেয়ে তেমনি জ্বলে উঠবে। এ আয়াত থেকে এটা স্পষ্ট যে, ভ্রিনরা জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে শাস্তি ভোগ করবে। আর এ কথা থেকে অনিবার্যভাবে এটাও বুঝা যায় যে, তারা বেহেস্তের নেয়ামতও উপভোগ করবে। এটা কোরআনের স্পষ্ট ও দ্বার্থহীন উক্তি । কোরআন থেকেই আমরা আমাদের চিন্তাধারা ও মতামত গ্রহণ করি । কাজেই এরপর কোরআন বহির্ভূত কোনো দর্শনের ধুয়া তুলে ভ্রিনের প্রকৃতি, আগুনের প্রকৃতি ও বেহেস্তের প্রকৃতি নিয়ে কোনো কথা বলার অধিকার কারো নেই৷ আল্লাহ তায়ালা যা বলেছেন, তা অবিসংবাদিত ও অকাট্য সত্য । আর জ্বিনদের বেলায় যা প্রযোজ্য, মানুষের বেলায়ও তা প্রযোজ্য । কেননা আল্লাহ তায়ালা তার নবীর মুখ দিয়েই এসব উক্তি করিয়েছেন। ওহীর মাধ্যমে জ্বিনদের উক্তি হুবহু ও প্রত্যক্ষভাবে উদ্ধৃত করার পালা এখানে শেষ হয়েছে। এরপর জ্রিনদের বক্তব্যের হুবহু উদ্ধৃতি দেয়ার বদলে তার সার সংক্ষেপে দেয়ার পর্ব শুরু হয়েছে। যারা আল্লাহর দৃঢ়তা ও অবিচলতা প্রদর্শন করে তাদের সাথে আল্লাহ তায়ালা কিরূপ আচরণ করে থাকেন, সে সম্পর্কে জ্বিনদের উক্তির এ সার সংক্ষেপ দেয়া হচ্ছে। এখানে জ্রিনদের ভাষা নয়-বক্তব্য তুলে ধরা হয়েছে। তারা যদি আল্লাহর পথে অবিচল থাকতো তাহলে আমি তাদেরকে পর্যাপ্ত পানি পান অর্থাৎ আল্লাহ তায়ালা বলেন যে, মোমেন জ্বিনদের এই দলটি আমার সম্পর্কে এই মর্মে মন্তব্য করেছিলো যে, সাধারণ মানুষ কিংবা উল্লেখিত যুলুমবাজ লোকেরা যদি সত্য ও সততার পথে অবিচল থাকতো এবং যুলুম ও অসদাচরণে লিপ্ত না হতো, তাহলে আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতাম, ফলে তাদের প্রচুর জীবিকা ও সমৃদ্ধি লাভ হতো । আর এই সমৃদ্ধি দিতাম এ জন্যে যেন তাদেরকে পরীক্ষা করে দেখতে পারি যে, তারা আল্লাহর নেয়ামতে শোকর করে, না নাশোকরী করে। প্রথমে ভ্বিনদের কথার হুবহু উদ্বৃতি এবং তারপর সেই ধারা পরিবর্তন করে তাদের বক্তব্যের সংক্ষেপ তুলে দেয়া অত্যন্ত তাৎপর্যবহ ৷ যে পর্যায়ে এসে কথার পালাবদল হয়েছে, তাতে একটি অংগীকারকে সরাসরি আল্লাহর অংগীকার হিসাবে দেখানো সম্ভব হয়েছে। এদিক থেকে এ বিষয়ে এই পরিবর্তিত বাকরীতি অধিকতর স্বার্থক ও তাৎপর্যবহ হয়েছে। কোরআনের বাচনভংগীতে এ ধরনের পরিবর্তনের দৃষ্টান্ত অনেক রয়েছে। বক্তব্যকে অধিকতর জীবস্ত ও জোরদার করা এবং কঠোরতর হুশিয়ারী উচ্চারণ করা এর অন্যতম লক্ষ্য হয়ে থাকে। আলোচ্য আয়াতে মোমেনের আকীদা বিশ্বাস ও চিন্তাধারাকে বিরাজমান পরিবেশ ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় সমূহের আলোকে গঠন করার জন্যে কতিপয় অত্যাবশ্যকীয় তথ্য সরবরাহ করা হয়েছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।