আল্লাহর ন্যায়বিচার, তার সীমাহীন শক্তি ও প্রতাপ এবং ঈমানের স্বভাব ও প্রকৃতি সম্পর্কে যে ব্যক্তি নিশ্চিত, তার এরূপ আস্থা হওয়াই স্বাভাবিক । যেহেতু আল্লাহ তায়ালা ন্যায় বিচারক, তাই তার প্রতি ঈমান আনয়নকারীর এ অধিকার তিনি নষ্ট করবেন না এবং তার ওপর তিনি তার ক্ষমতার অতিরিক্ত বোঝাও চাপাবেন না। আর যেহেতু আল্লাহ তায়ালা সর্বশক্তিমান, তাই অচিরেই তিনি তার মোমেন বান্দাকে সকল রকমের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন এবং সাধ্যাতীত দায়িত্বের বোঝা থেকেও তিনি তাদের রক্ষা করবেন। আর মোমেন যখন আল্লাহর তত্ত্বাবধানে ও প্রহরায় আছে, তখন কে তাকে ঠকাবে? কে তার ক্ষতি সাধন করবে এবং কে তার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে যুলুম করবে? এ কথা সত্য যে, মোমেনকে কখনো কখনো দুনিয়ার কোনো কোনো স্বার্থ থেকে বঞ্চিত হতে হয়। কিন্তু এটা আসলে তার কোনো ক্ষতি নয়। কেননা যে জিনিস থেকে সে বঞ্চিত হয় তার এমন বদলা সে পায় যে সেই বঞ্চনা আর তার বঞ্চনা থাকে না । মোমেন কখনো কখনো দুঃখ কষ্ট ও বিপদ মুসিবতেও ভোগে সত্য, কিন্তু এ বিপদ শেষ পর্যন্ত তার বিপদ-মুসিবত বা দুঃখ কষ্ট থাকে না। কেননা আল্লাহ তায়ালা তাকে এমন ধৈর্য ও সহিষ্ণুতা দান করেন যে, তা দ্বারা সে আরো উপকৃত হয় ও বৃহত্তর মর্যাদা লাভ করে। তাছাড়া আল্লাহর সাথে তার গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক তার কষ্টকে সহজ করে দেয় এবং সেই মুসিবতকে তার দুনিয়া ও আখেরাতের কল্যাণের উৎসে পরিণত করে। বস্তুত মোমেন ক্ষয়ক্ষতি ও বিপদ মসিবত আল্লাহর পক্ষ থেকে মানসিক নিরাপত্তা লাভ করে। ‘তার কোনো ক্ষয়ক্ষতি ও বিপদ মসিবতের আশংকা থাকে না” এই নিরাপত্তাবোধ তাকে পরম মানসিক শান্তি ও স্বত্তি এনে দেয় এবং তা স্বাভাবিক শান্ত পরিস্থিতি যতোক্ষণ বিরাজ করে ততোক্ষণ অব্যাহত থাকে। সে কখনো উদ্বেগ উৎকন্ঠার মধ্যে জীবন যাপন করে না। তাই যখন বিপদাপদ আসে তখন অস্থির ও বেসামাল হয়ে যায় না, ভয় পায় না এবং হতাশাগ্রস্ত হয় না। বিপদ মসিবতকে সে পরীক্ষা মনে করে, যাতে ধৈর্য ধারণ করলে পুরস্কার পাওয়া যায় । আবার আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইলে তাতেও পুরস্কার পাওয়া যায়। এই দুই অবস্থার কোনোটিতেই সে ক্ষতিগ্রস্ত হয় না এবং নিজেকে বিপন্ন ও বিপর্যস্ত মনে করে না । বস্তুত মোমেন জ্বিনরা অত্যন্ত সত্য কথাই বলেছে। মানুষদের অতো তাক্সাও ভান্লো মন্দ্দে মেশানো ‘অতপর জ্বিনের মধ্যে মুসলমানও আছে, যালেমও আছে । যারা মুসলমান হয়েছে, তারা সুপথ খুঁজে নিয়েছে। আর যারা যালেম তারা জাহার্নামের জ্বালানী হবে৷’ ‘কাসেতুন’ শব্দের অর্থ যারা যুলুম নিপীড়নকারী এবং ইনসাফ ও সততার পথ থেকে যারা বিচ্যুত । ঈমান আনয়নকারী জ্বিন দলটি এখানে যালেম ও অত্যাচারী জ্বিনদেরকে মুসলিম ভজ্বননদের প্রতিপক্ষ হিসাবে উল্লেখ করেছে। এ বক্তব্য এই মর্মে সৃক্ষ্ম ইংগিত বহন করছে যে, মুসলমান ন্যায়বিচারক ও সংস্কার প্রয়াসী হয়ে থাকে আর অত্যাচারী ও বিপর্যয় সৃষ্টিকারীরা হয় মুসলমানের বিপরীত পক্ষের লোক । ‘তাহাররাউ' অর্থ ‘খুঁজে পেয়েছে’ এ শব্দটির প্রয়োগ থেকে এই মর্মে ইংগিত পাওয়া যায় যে, ইসলামের সন্ধান লাভের অর্থই হচ্ছে সততা ও ন্যায়ের পথ অন্বেষণে নিষ্ঠা ও সুক্ষ্ম দৃষ্টি প্রয়োগ করা । গোমরাহীর পথ হচ্ছে ঠিক এর বিপরীত ৷ ওটা খুঁজে পেতে তেমন নিষ্ঠা ও সুক্ষ্ম দৃষ্টির www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।