‘আমাদের মধ্যে সৎ লোকও আছে অসৎ লোকও আছে। জাহান্নামের জ্বালানী ৷’ একমাত্র ইবলীস ও তার সহযোগী, যারা অসৎ কর্ম ও পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিলো, তারা ছাড়া সমগ্র জ্বিন জাতিই যে মানুষের মতো সৎ ও অসৎ এবং মুসলমান ও অমুসলমান উভয়ই হতে পারে, সে কথাই এই আয়াত কয়টিতে পরিক্ফুট হয়ে উঠেছে। এ বিবরণ জ্বিনদের সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা সংশোধনের একান্ত সহায়ক । আমাদের ভেতরে অধিকাংশ শিক্ষিত ব্যক্তিরা পর্যন্ত মনে করে জ্রবননরা শুধু দুষ্ধমেই লিপ্ত থাকে এবং একমাত্র মানুষই সততা ও অসততা উভয় প্রকার বৈশিষ্ট্যের অধিকারী ৷ প্রকৃতি, তার বিভিন্ন বস্তু ও প্রাণী সম্পর্কে আমাদের পূর্ব নির্ধারিত মতামত থেকেই এই ধারণার উদ্ভব ঘটেছে। কোরআন আগমনের পর এই ধারণাকে কোরআনের বিশুদ্ধ চিন্তাধারার আলোকে পুনর্মূল্যায়ন ও পুনর্গঠন করা আমদের অবশ্য কর্তব্য ৷ ‘আমাদের মধ্যে সৎ লোকও আছে, অসৎ লোকও আছে’ এই বক্তব্যের মধ্য দিয়ে জ্বিনরা তাদের একটা সাধারণ বর্ণনা পেশ করেছে। ‘আমরা বিভিন্ন পথের অনুসারী ছিলাম ৷’ অর্থাৎ আমাদের ভেতরে বহু দল, শ্রেণী ও ফের্কা ছিলো এবং প্রত্যেক দল-উপদলের রীতিনীতি ও কর্মপন্থা অন্যদল থেকে সম্পূর্ণ ভিন্ন । জ্রিনদের নানাসুখী অক্ষ্ষমতা পরবর্তী আয়াতে ভ্বিনেরা ঈমান আনার পর তাদের পরিবর্তিত চিন্তাধারার বর্ণনা দিয়েছে যে, ‘আমরা বিশ্বাস করি যে, আল্লাহকে আমরা কখনো পর্যুদস্ত করতে পারবো না এবং তার কাছ থেকে পালিয়ে আমরা তাকে অসহায়ও করে দিতে পারবোনা ৷’ অর্থাৎ তারা স্বীকার করছে যে, পৃথিবীতে আল্লাহ তায়ালা সর্বশক্তিমান, মহাপরাক্রান্ত ও অজেয় । আর তারা আল্লাহর আধিপত্যের বাইরে পালিয়ে যেতে সক্ষম নয়। অর্থাৎ তারা পৃথিবীতে অবস্থান করেও আল্লাহকে দুর্বল ও অক্ষম করতে পারে না, পৃথিবী থেকে অন্য কোথাও পালিয়ে গিয়েও নয়৷ বিশ্ব প্রভুর সামনে তার বান্দা ও সৃষ্টি জ্বিনের এই অক্ষমতা এবং আল্লাহর সর্বাত্মক আধিপত্য ও পরাক্রমের এই অনুভূতিই এ আয়াতটির সারকথা। মজার ব্যাপার এই যে, এহেন অক্ষম ও হীনবল জ্বিনের কাছে এক শ্রেণীর মানুষরা নিরাপত্তা চাইতো ও নিজেদের অভাব ও দারিদ্র থেকে মুক্তি চাইতো ৷ আর এদের সাথেই কিনা মোশরেকরা সর্বশক্তিমান আল্লাহর বৈবাহিক সম্পর্ক কল্পনা করতো! অথচ জ্রিনরা নিজেদেরকে অক্ষম ও আল্লাহকে নৃর্বশক্তিমান বলে জানে ও স্বীকার করে। এদ্বারা তারা শুধু স্বগোত্রীয় ভজ্রিনদের নয় বরং মানুষের ভেতরে যারা মোশরেক ও কাফের তাদেরও আকিদা বিশ্বাস শুধরাতে সাহায্য করে। পরবর্তী আয়াতে জ্বিনরা হেদায়াতের আহ্বান শোনার পর তাদের তা মেনে নেয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেছে, ‘আমরা যখন হেদায়াতের বাণী শুনলাম তখন তার প্রতি ঈমান আনলাম !' বস্তুত কোরআন শুনার পর প্রত্যেক মানুষেরই তার ওপর ঈমান আনা কর্তব্য হয়ে দাড়ায় । ভ্বিনিরা এখানে তাদের ভাষায় কোরআনকে ‘হুদা’ তথা পথনির্দেশনা-অন্যকথায় হেদায়াতের বাণী বলেছে। কোরআনের প্রকৃত পরিচয় এটাই । এটা কোরআনের আহ্বানের ফলও । এরপর তারা আল্লাহর প্রতি তাদের আস্থা ও এ বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে বলেছে, ‘যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করবে তার কোনো ক্ষতি ও দুর্দশার আশংকা নেই ।' | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।