গোমরাহী দুই, শ্রেণীতে বিভক্ত পক্ষান্তরে যারা আল্লাহর হেদায়াত দ্বারা চালিত হয় না, তারা দুটি শ্রেণীতে বিভক্ত, একটি শ্ৰেণী তার সীমিত বিবেক বুদ্ধি দ্বারা আল্লাহর সীমাহীন সত্তা সম্পর্কে এবং অদৃশ্য তত্ত্ব ও তথ্য সম্পর্কে আল্লাহর ওহীর জ্ঞান বহির্ভূত পন্থায় জ্ঞান অর্জনে সচেষ্ট হয়। এই শ্রেণীর মধ্যে কিছুসংখ্যক দার্শনিক রয়েছেন, যারা প্রাকৃতিক জগতের ও তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বস্তু ও শক্তির ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন! তারা আকাশচুম্বী পর্বত শৃংগে আরোহনরত শিশুর মতো প্রাথমিক সাফল্যও লাভ করতে পারেনি । বড় বড় দিকপাল দার্শনিক হয়েও তারা এমন হাস্যোদ্দীপক মতবাদ পেশ করেছেন যে, তা ভাবতেও লজ্জা লাগে। জগত ও জীবন সম্পর্কে তাদের ধ্যান-ধারণা, মতবাদ ও চিন্তাধারাকে যখন কোরআনের দেয়া সুস্পষ্ট, সহজ সরল ও নির্মল নিখুঁত ধারণার সাথে তুলনা করা হয়, তখন বাস্তবিকই তাকে হাস্যকর মনে হয়। বিশেষত, যে বিশাল বিশ্বজগতের ব্যাখ্যা দেয়ার জন্যে তারা সেসব মতবাদের সাহায্য নিয়েছেন ও তা উদ্ভাবন করেছেন, সেই মহাবিশ্বের বিশালতার সামনে সেই মতবাদগুলোর সংকীৰ্ণতা, ক্ষুদ্ুতা ও অসংগতি দেখে একজন সাধারণ পাঠকেরও হাসি পায়। আমি এই দার্শনিকদেরকে ব্যতিক্রমী মনে করছি না। প্রকৃতি সম্পর্কে তাদের চিন্তাধারা ও ইসলামী চিন্তাধারার মধ্যে যখন তুলনা করা হয়, তখন এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে ধরা পড়ে । অপর শ্রেণীটি জ্ঞান সাধনার এই পথটির সাফল্য সম্পর্কে হতাশ হয়ে নিজেকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং নানা অজানা বিষয় নিয়ে মাথা ঘামানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কেননা তারা বুঝতে পেরেছে যে, বিজ্ঞানের হাতে অজানা বিষয়কে জানার কোনো উপায় নেই । তারা এ ক্ষেত্রে আল্লাহর পথনির্দেশনা থেকে কোনো সাহায্য নেবে না বলে স্থির করেছে। কেননা তারা জানে যে, বিজ্ঞান দ্বারা আল্লাহর সন্ধান পাওয়া যায় না। এই শ্ৰেণীটি অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে সৰ্বোচ্চ উন্নতি ও উৎকর্ষ সাধন করেছিলো। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে তারা তাদের বৈজ্ঞানিক একগুয়েমি থেকে মুক্ত হয়ে এরূপ মতবাদও প্রচার করতে শুরু করে যে, পদার্থ অদৃশ্য হয়ে এমন এক আলোক রশ্ীতে পরিণত হয় ‘যার নিগুঢ় পরিচয় অজ্ঞাত’ এবং যার নিয়মবিধিও প্রায় অজ্ঞাত থেকে যায় । চূড়ান্ত বিচারে ইসলামই একমাত্র সুনিশ্চিত ও সংশয়মুক্ত আদৰ্শ হিসাবে প্রতিষ্ঠিত থাকে। অজ্ঞাত বিষয় থেকে সে মানুষকে শুধুমাত্র প্রয়োজনীয় পরিমাণে জ্ঞান দান করে এবং নিষ্প্রয়োজন জ্ঞান চর্চায় বিবেক বুদ্ধির অপচয় করার পরিবর্তে তাকে পৃথিবীতে খেলাফাতের দায়িত্ব পালনের কাজে ব্যবহারের জন্যে সংরক্ষণ করে। সে মানুষের বিবেককে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যে প্রস্তুত করে এবং জানা ও অজানা উভয় ক্ষেত্রেই তা সবচেয়ে মজবুত নীতি অনুসরণ করে। জ্রিনদের আকিদা বিশ্মঘাস পরবর্তী আয়াত এগুচ্ছে ভ্বনি দলটি আল্লাহর বিধান সম্পর্কে তাদের নীতি ও অবস্থান বিশ্রেষণ করেছে। এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি যে, মানুষের মতোই তাদের স্বভাব প্রকৃতিতে হেদায়াত ও গোমরাহী বা সততা ও অসততা উভয়ের যোগ্যতা বিদ্যমান । তারা আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস ব্যক্ত করেছে এবং হেদায়াত গ্রহণকারী ও বিপথগামী উভয়ের পরিণতি ব্যাখ্যা করেছে! খিলান্স ২১তম ২৫ www. boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।