যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের চারপাশের প্রাকৃতিক জগত অগণিত অজানা রহস্যে পরিপূর্ণ । এখানে রয়েছে অসংখ্য আত্মা ও শক্তির সমাবেশ ৷ অন্যান্য সূরার মতো কোরআনের এ সূরাটিও আমাদের সামনে এই বিশাল প্রাকৃতিক জগতের বহু অজানা রহস্য উন্মোচন ও তথ্য উদঘাটন করে। সেসব তথ্য আমাদেরকে বিশ্বজগত, তার অভ্যন্তরে বিরাজিত জীবন, আত্মা ও শক্তিসমূহ সম্পর্কে সঠিক ও বিশুদ্ধ ধারণা গড়ে তুলতে সাহায্য করে। এসব জীবন আত্মা ও শক্তি ব্যবহারিক দিক থেকে আমাদের জীবন ও সত্তার সহায়ক, সহযোগী ও পরিপূরক । প্রকৃতি সম্পর্কে কোরআনের দেয়া এসব তথ্য ও ধারণা-বিশ্বাস একজন মুসলমানকে আরেক জন অমুসলিম থেকে পৃথক করে। আন্দাজ অনুমান নয় ক্চোর্সআন ও সুন্নাহ্‌ই ভ্ঞানেক্স উত্স কোরআন জানায় যে, আন্দায অনুমান ও অলীক ধ্যান-ধারণায় অঙ্ধ বিশ্বাস স্থাপন এবং বিজ্ঞানের দোহাই পেড়ে যে কোনো অজানা জিনিসকে অবিশ্বাস করার ধৃষ্টতা-এই দুই চরমপন্থার ঠিক মাঝখানে মুসলমানের অবস্থান । মুসলমানের সকল জ্ঞান, চিন্তা ও কর্মের উৎস কোরআন ও সুন্নাহ । এই দুই দিগদৰ্শনের আলোকেই তাকে সকল চিন্তা, বক্তব্য ও ব্যাখ্যা বিশ্লেষণের বিচার করতে হবে। এ কথা সত্য যে, অজানা রহস্যের অনুসন্ধানের ব্যাপারে মানবীয় বিবেক বৃদ্ধির একটা ভূমিকা ও বিচরণ ক্ষেত্র রয়েছে। ইসলাম মানুষকে এই বিচরণ ক্ষেত্রে পরিভ্রমণে উৎসাহিতও করে। কিন্তু এই নির্দিষ্ট ক্ষেত্রের বাইরে এতো বিশাল ও বিস্তীর্ণ জগত রয়েছে, যা বিচরণ ও পরিভ্রমণ করা তার বিবেক বুদ্ধির সাধ্যাতীত ৷ সেটা তার প্রয়োজন নেই বলেই তাকে তার সাধ্যাতীত রাখা হয়েছে। পৃথিবীতে আল্লাহর খেলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব পালনে যে কাজের প্রয়োজন নেই, সে কাজের তাকে ক্ষমতাও দেয়া হয়নি, তাকে এসব কিছুর ব্যাপারে সাহায্যও করা হবে না। কেননা এ ব্যাপারে সাহায্য করার কোনো যুক্তিই নেই । এটা তার দায়িত্বের আওতাভুক্তও নয়। মানুষ তার আশপাশের পরিবেশ, প্রতিবেশী এবং জীবজগত ও জড়জগতের বিচারে কোনো পর্যায়ে আছে, তা জানার জন্যে যতোটুকু অদৃশ্য জ্ঞান অপরিহার্য, তা তাকে অবহিত করার দায়িত্ব আল্লাহ তায়ালা নিজেই গ্রহণ করেছেন। জ্ঞান অর্জন করা তার নিজের শক্তি সামর্থের বাইরে । এই জ্ঞান যে পরিমাণে দিলে মানুষের শক্তি সামর্থের আওতায় থাকবে, সেই পরিমাণেই তাকে দিয়ে থাকেন। সেই অত্যাবশ্যকীয় পরিমাণ অদৃশ্য জ্ঞান হচ্ছে ফেরেশতা, শয়তান, আত্মা এবং জীবনের উৎস ও পরিণতি সংক্রান্ত জ্ঞান। যারা আল্লাহর হেদায়াত দ্বারা চালিত হন, তারা অদৃশ্য সংক্রান্ত বিষয়ে ঠিক ততোটুকু জেনেই ক্ষান্ত থাকেন, যতোটুকু আল্লাহ তার কেতাবের মাধ্যমে ও রসূলের মুখ দিয়ে জানিয়েছেন। এই জ্ঞান দ্বারা তারা স্রষ্টার শ্রেষ্ঠত্‌ ও মহত্ব তার সৃষ্টির নিগুঢ় রহস্য এবং পৃথিবীতে বিরাজমান বিভিন্ন জীবজগত ও জড়জগতের মোকাবেলায় মানুষের যথার্থ স্থান ও মর্যাদা নির্ণয়ে সক্ষম হন। এই জ্ঞান দ্বারা তারা নিজেদের বুদ্ধিবৃত্তিক শক্তিকে বৈজ্ঞানিক উৎকর্ষ সাধনে ও আবিষ্কার উদ্ভাবনে সাধ্যমত প্রয়োগ করেন, চাই তা পৃথিবীর চৌহদ্দীর ভেতরেই হোক অথবা পৃথিবীর চারপাশের মহাশূন্যে বিরাজমান বিভিন্ন বস্তু ও জ্যোতিঙ্কে হোক। সবেপিরি এই গুণকে তারা পৃথিবীতে নানারকম উন্নয়ন, উৎপাদক ও গঠনমূলক কর্মকান্ডে এবং আল্লাহর খলীফা বা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনে প্রয়োগ করেন। আর এ সব কিছুই তারা আল্লাহর নির্দেশে ও আল্লাহরই অনুগত বান্দা হিসাবে আঞ্জাম দিয়ে থাকেন এবং এভাবেই তারা এক সময় সমগ্র সৃষ্টিজগতের শীর্ষে উন্নীত হন। www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।