তারা এসব ধ্যান ধারণা ও মতামত কোথায় পেলো এবং এর আলোকে কোরআন ও হাদীসের ব্যাখ্যা করার স্পর্ধাই বা তাদের কেমন করে হয়, উৎসুক মনের তা সত্যিই জানতে ইচ্ছা করে। কোরআন বকুক্দার্স সর্বোত্তম পদ্ছা মানুষের জন্যে কোরআন, তার তাফসীর এবং ইসলামী আকীদা, আদর্শ ও বিধানকে বুঝবার সর্বোত্তম পন্থা এই যে, মানুষকে তার মন-মগযে চেপে থাকা আগের সকল ধ্যান-ধারণা ঝেড়ে মুছে ফেলতে হবে। তাকে কোরআনের মুখোমুখি হতে হবে পূর্ববর্তী সকল ধ্যান ধারণা, চিন্তাধারা, মতবাদ, মতাদর্শ ও আবেগ তাড়িত কিংবা বুদ্ধিনির্ভর মতামত ও সিদ্ধান্তকে বাদ দিয়ে তথা সম্পূর্ণভাবে তার প্রভাব মুক্ত হয়ে । কোরআন বিশ্বজগত সংক্রান্ত যে তথ্যাবলী পেশ করেছে অবিকল তারই অনুরূপ করে তাকে তার যাবতীয় মতামত ও সিদ্ধান্তকে গড়ে নিতে হবে। তাই কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে কোরআন ও হাদীসকে বিচার করা যাবে না। আবার কোরআন যে সকল জিনিসের অস্তিত্ব অস্বীকার করেছে বা যাকে বাতিল ঘোষণা করেছে, তার অস্তিত্ব স্বীকার ররা যাবে না এবং তাকে ন্যায়সংগত মনে করা যাবে না । বিবেক বুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করা যাবে শুধু সেই বিষয়ে, যার পক্ষে বা বিপক্ষে কোরআন কোনো বক্তব্য দেয়নি। স্বভাবতই আমাদের এ বক্তব্য শুধু তাদের জন্যে, যারা কোরআনে বিশ্বাসী হয়েও কোরআনের বক্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে ও ইনিয়ে বিনিয়ে এমনভাবে ব্যাখ্যা করে, যাতে কোরআন তাদের মন-মগযে আগে থেকে বিরাজিত স্থিরীকৃত মতামত ও ধ্যান ধারণার অনুকূল হয়ে যায়। সেই ধ্যান ধারণায় বিশ্বজাহান ও তার বিভিন্ন তত্ত্ব ও তথ্য যেমন হওয়া উচিত বলে তারা মনে করে, কোরআনকে তারা তার সাথে খাপ খাইয়ে নিতে চায় ।0) কিন্তু যারা কোরআনে বিশ্বাসী নয় এবং কোরআনের উপস্থাপিত তথ্য ও ধারণা বিশ্বাসকে এমনিই অস্বীকার করে তাদের ক্ষেত্রে একথা প্রজোয্য নয়। তাদের একমাত্র যুক্তি এই যে, এসব তত্ব ও তথ্য নাকি বিজ্ঞানের ধরা ছোয়ার আওতার মধ্যেই রয়েছে এবং যাকে সে তার পরীক্ষাগারে ব্যবহারও করে চলেছে, সে সব বস্তু ও পদার্থের গুপ্ত রহস্য সে জানে না। কিন্তু তাই বলে সে সব বস্তু ও পদার্থের অস্তিত্ব অস্বীকার করার কোনো যুক্তি নেই । উপরস্ভু আজকাল অধিকাংশ বিজ্ঞানী ধার্মিক লোকদের মতোই অজানা বিষয়গুলোকে বিশ্বাস করতে শুরু করেছে। অন্ততপক্ষে “যা জানিনা তা মানিনা’ এই নীতি তারা এখন আর অনুসরণ করছেনা । কারণ তারা বিজ্ঞানের চিরাচরিত নিয়মেই অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের চারপাশে এমন সব বস্তুর সমাবেশ দেখতে পায়, যা তাদের একেবারেই অজানা । অথচ ইতিপূর্বে তাদের ধারণা ছিলো যে ওসব জিনিস সম্পর্কে তাদের সব কিছুই জানা হয়ে গেছে। এ কারণে তারা অত্যন্ত ভদ্রবজনোচিত ভাবে “বিজ্ঞান সন্মত’ বিনয় প্রকাশে অভ্যস্ত হয়ে উঠেছে। তাদের ভেতরে কোনো ব্যাপারেই জোর গলায় কিছু দাবী করার প্রবণতা যেমন নেই, তেমনি অজানা বিষয়ে মন্তব্য করার ধৃষ্টতাও নেই । অথচ বিজ্ঞানের পান্ডিত্য এবং বৈজ্ঞানিক চিন্তা গবেষণার দাবীদাররা তাদের অজানা তত্ত্ব ও ধর্মীয় বিষয়কে অস্বীকার করার ওদ্ধত্য দেখায় । (১) আমি নিজেও এ পর্যায়ে পুরোপুরি দোষমুক্ত নই । আমার একাধিক রচনায় ইতিপূর্বে আমি নিজেও এ ধরনের পদস্থলনের শিকার হয়েছি। সে সব বই-এর পরবর্তী সংস্করণে আমি এসব ভুল শুধরে নেয়ার আশা রাখি । এখানে আমি যে বক্তব্য পেশ করছি, তা আল্লাহর অনুগ্রহক্রমে সত্য হেদায়াতের উৎস থেকে উৎসারিত । (গ্রন্থকার) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।