করেছেন তা একমাত্র তিনিই জানেন। লক্ষণীয় ব্যাপার এই যে, এ আয়াতে অকল্যাণের মোকাবেলায় রাখা হয়েছে হেদায়াত তথা ন্যায় ও সত্যের পথ প্রাপ্তিকে, কেননা এটিই প্রকৃত কল্যাণ, এর পরিণামণ্ড শুভ । যেহেতু ভ্বিনরাই ছিলো জ্যোতিষীদের স্বকথিত অদৃশ্য জ্ঞানের উৎস, তাই ভ্রিনরা যখন স্বীকার করলো যে তারা এ সম্পর্কে কিছুই জানে না, তখন তাদের কোনো ভবিষ্যদ্বাণী এবং কোনো দাবীর আর কোনো ভিত্তি রইলো না। সবই বাতিল ও মিথ্যা বলে পরিগণিত হলো, এরপর মূলত জ্যোতিষ শাস্ত্রের কোনো অস্তিত্বই থাকা উচিত নয়। অদৃশ্য জ্ঞান শুধুমাত্র আল্লাহর আয়ত্তধীন। এ সম্পর্কে আর কারো কিছু জানার দাবী করা বা ভবিষ্যদ্বাণী করা ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। কোরআন এ ধরনের যাবতীয় আন্দায অনুমান ভিত্তিক ধ্যান ধারণা ও কথাবার্তা থেকে মানুষের RET TE RU সত্য ও ন্যায় পথের সন্ধান দিয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে, আকাশের কোথায় কোথায় পাহারা বসানো হয়েছে, কারা পাহারা দিচ্ছে, শয়তান ও ভ্বিনিদেরকে কিভাবে জ্বলন্ত উন্ধাপিন্ড দিয়ে আঘাত করে বিতাড়িত করা হচ্ছে, তাহলে এসব প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না । কেননা কোরআন ও হাদীস এ ব্যাপারে নীরব । অথচ কোরআন ও হাদীস ছাড়া এই অদৃশ্য তথ্য আর কোনো সূত্র থেকে পাওয়া সম্ভব নয় । আল্লাহ তায়ালা যদি এ তথ্যটুকু জানাতে আমাদের কোনো উপকার হবঝে জানতেন তাহলে তিনি নিশ্চয়ই কোরআন ও হাদীসের মাধ্যমেই তা আমাদেরকে জানাতেন। তা যখন তিনি জানাননি, তখন এই পথে আমাদের সকল চেষ্টা বৃথা যেতে বাধ্য । সে চেষ্টা আমাদের জ্ঞানও বাড়াবে না, আমাদের জীবনেরও কোনো কল্যাণ বা উপকার সাধন করবে না। ভবলস্ত উদ্ধাপিন্ড নিক্ষেপের ব্যাপারেও আপত্তি বা তর্ক তোলার অবকাশ নেই । প্রাকৃতিক নিয়মের এ প্রক্রিয়া ওহী আগমনের আগেও চলতো, পরেও চলবে । এর পেছনে কি কি কার্যকরণ রয়েছে, তা বিশ্লেষণের চেষ্টায় মহাশূন্য বিজ্ঞানীরা এখনো ব্যস্ত রয়েছেন। এ ব্যাপারে তারা অনেক মতামত ব্যক্ত করেছেন, যার ভেতরে শুদ্ধ ও অশুদ্ধ উভয় রকমের তথ্যই আছে। এ সব বৈজ্ঞানিক মতবাদকে যদি নির্ভুলও ধরে নেয়া যায়, তবুও এ বিষয়টি আমাদের আলোচনার আওতায় আসে | না। এসব উদ্ধাপিন্ড আল্লাহর ইচ্ছায় এমনভাবেও পড়তে পারে যে, তাতে শয়তানরা বিতাড়িত হয়, আবার এমনভাবেও পড়তে পারে যাতে তাদের কোনো ক্ষতি হয়না । যারা মনে করে যে, এ সকল বর্ণনা নিছক রূপক ও প্রতীকী এবং আল্লাহর ওহীকে সব প্রকারের বাতিলের স্পর্শ মুক্ত রাখা হয়েছিলো এটা বুঝানোর জন্যেই এসব বর্ণনা দেয়া হয়েছে, এখানে এর বাহ্যিক ও শাব্দিক অর্থ খহণযোগ্য নয়-তাদের এ ধরনের অভিমতের কারণ এই যে, তারা কোরআনের শরনাপন্ন হয় নিজেদের পূর্ব নির্ধারিত মতামত নিয়ে, যেসব মতামত তারা কোরআন ছাড়া অন্যান্য উৎস থেকে গ্রহণ করেছে। তারপর সেই সব পূর্ব নির্ধারিত মতামতের আলোকে তারা কোরআনের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে। এজন্যে তারা ফেরেশতাকে নিছক কল্যাণের প্রতীক এবং শয়তানকে অকল্যাণের প্রতীক শক্তি হিসাবে বিবেচনা করে আর উল্কা নিক্ষেপ করে শয়তান বিতাড়নের অর্থ দ্বারা ওহীর হেফাযত বুঝে । কেননা কোরআনের মুখোমুখি হওয়ার আগে তাদের মন-মগযে শয়তান, জ্বিন , ফেরেশতা ইত্যাদি সম্পর্কে এরূপ কিছু ধারণাই বদ্ধমূল ছিলো যে, এ সবের আসলে কোনো ইন্দিয়ধ্রাহ্য অস্তিত্ নেই এবং এগুলোর এ ধরনের কোনো অনুভবযোগ্য তৎপরতা বা প্রভাবও নেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।