cA er rr AMBahor er AD Aare so IAT “LAD J 3 Pe Up linde cE ale, Cf a FU 6 3 Lb 3 D3 ll শে LAB do os ২৯. তুমি এদের বলো (হা, সেদিন বাচাতে পারেন একমাত্র) দয়াময় আল্লাহ তায়ালাই, তার ওপর আমরা ঈমান এনেছি এবং আমরা তার ওপরই নির্ভর করেছি (হা), অচিরেই তোমরা জানতে পারবে (আমাদের মধ্যে) কে সুস্পষ্ট গোমরাহীর মাঝে নিমজ্জিত ছিলো? ৩০. (হে নবী,) তুমি (এদের) জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছো, তোমাদের (যমীনের বুকে অবস্থিত) পানি যদি কখনো উধাও হয়ে যায়, তাহলে কে তোমাদের জন্যে এ (পানির) প্রবাহধারা পুনরায় বের করে আনবে? সংক্ষিপ্ত আলশ্লনোচনা আলোচ্য পারাটির সব কয়টি সূরাই মক্কায় অবতীর্ণ । ঠিক এর বিপরীত, পূর্ববর্তী ২৮ নং পারার সব কয়টি সূরাই ছিলো মদীনায় অবতীর্ণ । মক্কী হোক বা মাদানী হোক, প্রত্যেক সূরারই থাকে স্বতন্ত্র প্রকৃতি ও বিশিষ্ট স্বাদ । এই পারার কোনো কোনো সূরার প্রথমাংশ পবিত্র কোরআনের সূচনাকালীন ওহীর অন্তর্ভুক্ত । যেমন সূরা আল মোদ্দাসসের ও সূরা আল মোষ্যাম্মেলের প্রথমাংশ । আবার এই পারায় এমন কিছু সূরাও রয়েছে যা সম্ভবত নবুয়ত লাভের প্রায় তিন বছর পর নাযিল হয়েছে, যেমন সূরা আল কালাম, আবার কোনোটা নাযিল হয়েছে নবুয়ত লাভের প্রায় দশ বছর পর যেমন সূরা আল ভ্রিন। বর্ণিত আছে, বনু সকীফ গোত্রের নির্যাতনে ক্ষতবিক্ষত হয়ে রসূল (স.) যখন তায়েফ থেকে মক্কায় ফিরে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে সূরা জ্বিন নাযিল হয়। সূরা জ্বিনের ঘটনার বিবরণ এভাবে দেয়া হয়েছে যে, আল্লাহ তায়ালা রসূল (স.)-এর কাছে একদল জ্বিনকে পাঠিয়ে দিলেন। তারা যখন রসূল (স.)-এর কাছে পৌঁছলো, তখন তিনি কোরআন পড়ছিলেন। ভ্বিনেরা তার কোরআন পাঠ শুনতে লাগলো । তায়েফের এই সফর সংঘটিত হয়েছিলো খাদিজা (রা.) ও আবু তালেবের ইন্তেকালের পর হিজরতের এক বছর বা দু'বছর আগে । অবশ্য অপর একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, সূরা জ্বিন নবুওতের প্রথম দিকেই নাযিল হয়েছিলো । এই শেষোক্ত রেওয়ায়াতটিই অধিকতর নির্ভরযোগ্য । পবিত্র কোরআনের মক্কায় নাযিল হওয়া অংশ বেশীরভাগ ক্ষেত্রেই যে বিষয় নিয়ে আলোচনা করে তা হচ্ছে আল্লাহ তায়ালা, ওহী ও আখেরাত সংক্রান্ত আকীদা এবং এই আকীদা থেকে বিশ্বজগত ও তার সৃষ্টার সাথে বিশ্বজগতের সম্পর্ক সম্বন্ধে যে ধারণা জন্মে, তা। সেই সাথে স্রষ্টার পরিচয়ও এই সূরাগুলোতে এমনভাবে তুলে ধরা হয় যে, সৃষ্টার সম্পর্কে মানব হৃদয়ে এক জীবন্ত চেতনার উন্মেষ ঘটে ৷ সেই চেতনা অত্যন্ত কার্যকর, সঠিক দিক-নির্দেশক এবং আপন মনিবের অনুগত বান্দার যেরূপ অনুভূতি ও মানসিকতা থাকা উচিত, সেরূপ মানসিকতারই উদ্দীপক, বান্দার মধ্যে আপন প্রভুর উপযুক্ত আদব ও ভক্তির উদ্গাতা এবং বিভিন্ন ব্যক্তি, বস্তু ও ঘটনাবলীর www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।