আলোচ্য আয়াত থেকে প্রতীয়মান হয় যে, জিবনের এই দলটি তাদের স্বজাতির ভ্রান্ত ধারণা সংশোধনের চেষ্টা চালিয়েছিলো । আর কোরআন তাদের উক্তি উদ্ধৃত করে এ দ্বারা মোশরেকদের ভ্রান্ত ধারণা অপনোদন করতে চেয়েছে। জ্বিনদের তভ্দ্ধজপতের খবর শোনা প্রসৎগ এরপর ভ্ববিনিরা বিশ্ব প্রকৃতির বিভিন্ন স্থানে রসূল (স.)-এর রেসালাতের যে সব লক্ষণ দেখেছে, তার বিবরণ দেয়া অব্যাহত রেখেছে। কেননা তারা এই রেসালাত সংক্রান্ত আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্যশীল নয় এমন যে কোনো চেষ্টা থেকে বিরত থাকতে চায়। তারা কোনো অদৃশ্য জ্ঞানের দাবী যেমন করতে চায় না, তেমনি ওহীর কার্যক্রমে তাদের কোনো হাত বা ক্ষমতা থাকার দাবী করা থেকেও বিরত থাকতে চায়। ‘আমরা আকাশকে স্পর্শ করেছি.......... " এখানে পরপর তিনটি আয়াতে কোরআন জ্বিনদের উক্তি থেকে যে তথ্যগুলো তুলে ধরেছে তা থেকে মনে হয় যে, জ্বনেরা সম্ভবত হযরত ঈসা (আ.) ও মোহাম্মদ (স.)-এর রেসালাতের মধ্যবর্তী সময়ে উর্ধজগতের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতো । এই যোগাযোগের মাধ্যমে তারা ফেরেশতাদের ওপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্বসমূহ নিয়ে তাদের মধ্যে যেসব কথাবার্তা চলতো তা আড়ি পেতে শুনতো। পৃথিবীতে অবস্থানরত আল্লাহর বিভিন্ন সৃষ্টি সম্পর্কে আল্লাহর সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দায়িত্ব নিয়ে ফেরেশতারা পারস্পরিক আলাপ আলোচনা করতেন। জ্বিনরা সেগুলো আড়ি পেতে শুনে পৃথিবীতে তাদের যেসব অভিভাবক রয়েছে, সেসব জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তাদেরকে তা জানাতো ৷ আসলে তারা প্রকৃত সত্যের অতি সামান্য অংশই পেতো এবং তার সাথে বিপুল পরিমাণে মিথ্যা মিশিয়ে মানুষের মধ্যে প্রচার করতো । উল্লিখিত দুই রেসালাতের মধ্যবর্তী যুগে যখন পৃথিবীতে কোনো নবী রসূল ছিলেন না-এই জঘন্য কারসাজি তারা বিস্তার করে রেখেছিলো । কিভাবে এই আড়ি পাতা ও তথ্য পাচারের অপচেষ্টা চলতো, কোরআন সে বিষয়ে আমাদেরকে কোনো বিস্তারিত তথ্য দেয়নি এবং আমাদের তার প্রয়োজনও নেই । এর মোদ্দাকথা এটাই এবং সার্বিক তথ্য এতোটুকুই । আর এই জ্বিন দলটি জানাচ্ছে যে, সেই আড়ি পেতে শোনার কাজটি এখন আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। যখনই তারা এই চেষ্টা করতে চেয়েছে, অর্থাৎ তাদের ভাষায় ‘আকাশকে স্পর্শ করতে’ গেছে, দেখেছে যে, আকাশের দিকে যাওয়ার পথ সম্পূর্ণরূপে প্রহরীদের দখলে । যে কেউ আকাশের কাছে কাছে যায়, অমনি জ্বলন্ত উন্ধার তীর মারা শুরু হয় এবং তা কাছে ঘেঁষা জ্রিনকে হত্যা করে। তাই এখন আর জ্ববনিদের পক্ষে মানুষের জন্যে কি ভাগ্য নির্ধারিত আছে, তা জানার কোনো উপায় নেই । অদৃশ্যের কোনো কিছুই তাদের জানা সম্ভব নয়। ‘আমরা জানি না পৃথিবীবাসীর জন্যে কোনো অকল্যাণ নির্ধারিত হয়েছে, না তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্যে কোনো শুভ কামনা করা হয়েছে৷’ বস্তুত এই অদৃশ্য জ্ঞান আল্লাহ তায়ালার সম্পূর্ণ একচেটিয়া ৷ তিনি ছাড়া আর কেউই তা জানেন না । আল্লাহ তার বান্দাদের জন্যে কি ভাগ্য নির্ধারণ করেছেন তা তিনি ছাড়া কেউ জানেন না। তিনি কি তাদের জন্যে অকল্যাণ নির্ধারণ করেছেন এবং তাদেরকে তাদের গোমরাহীতে চিরদিনের জন্যে রেখে দিতে চেয়েছেন, না তাদের জন্যে হেদায়াত লাভের সৌভাগ্য নির্ধারণ www.botikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।